রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে মহানিরাপত্তা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউজের যৌথ দল। রবিবার (১৯ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে কার্গো ভিলেজে আসা একটি ফলের চালান তল্লাশি করে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদেশ থেকে আমদানি করা ফলের চালানের আড়ালে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করছিল একটি সংঘবদ্ধ চক্র। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফলের ক্যারেটের ভেতরে অত্যন্ত কৌশলে স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখা হয়েছিল, যাতে নিয়মিত তল্লাশিতে সহজে ধরা না পড়ে। তবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি শনাক্ত…
Author: বিজয় নিউজ ডেস্ক
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা নামতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহাযুদ্ধে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপীয় পরাশক্তি স্পেন। ১৯ জুলাই (বাংলাদেশ সময় ২০ জুলাই রাত ১টা) ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটির মালিকানা নির্ধারণ হবে। কিন্তু মাঠে বল গড়ানোর আগে তথ্য ও প্রযুক্তির দুনিয়ায় চলছে অন্য এক যুদ্ধ—পরিসংখ্যানের যুদ্ধ। ডাটা সায়েন্স, মেশিন লার্নিং ও সুপারকম্পিউটারের চোখ এবার কী বলছে? কে হবে ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন? ইউরোপ এবং আমেরিকার শীর্ষস্থানীয় ফুটবল অ্যানালিটিক্স ও ডাটা সাইটগুলোর পরিসংখ্যান খতিয়ে দেখে মিলল রোমাঞ্চকর কিছু পূর্বাভাস। পরিসংখ্যানের আয়নায় চ্যাম্পিয়ন কে? আন্তর্জাতিক ফুটবল গবেষণা সংস্থা ও ডাটা প্ল্যাটফর্মগুলোর রোবটিক সিমুলেশন…
কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবেশীর পোষা কুকুরের ফেলে রাখা বিস্কুট খেয়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে রবিউল মিয়া নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির মা রুনা বেগমও জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মারা যাওয়া রবিউল কালিপুর দক্ষিণ পাড়া এলাকার মিজান মিয়ার ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুন রবিউল নিজ বাড়ির সামনে খেলা করছিল। এ সময় প্রতিবেশী মুসা মিয়ার স্ত্রী তাঁদের পোষা কুকুরকে বিস্কুট খেতে দেন। কুকুরটি অর্ধেক বিস্কুট খাওয়ার পর বাকি অংশ…
আরেকটি মহাকাব্যিক রাত, আরেকটি অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে হারতে বসা ম্যাচ শেষ মুহূর্তের জাদুতে ঘুরিয়ে দিল আর্জেন্টিনা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে থ্রি লায়ন্সদের ২–১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নেরা। ম্যাচের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। রেফারির শেষ বাঁশি বাজার মাত্র পাঁচ মিনিট আগেও ১–০ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের স্বপ্ন দেখছিল টমাস টুচেলের ইংল্যান্ড। কিন্তু ম্যাচের শেষ ভাগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের আক্রমণের জোয়ারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংলিশদের রক্ষণভাগ। ৮৫ মিনিটে এনসো ফার্নান্দেজ এবং যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের লক্ষ্যভেদে উল্লাসে ফেটে পড়ে আটলান্টার গ্যালারি। এই জয়ের মধ্য দিয়ে আগামী রোববার (১৯…
আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী! প্রথমার্ধ শেষে সব মিলিয়ে ফাউল হয়েছে ১৯টি। ১২টি করেছে আর্জেন্টিনা এবং ৭টি ইংল্যান্ড। অন্য দিকে দুই দলের কেউই কোনো শট লক্ষ্যে রাখতে পারেনি। অর্থাৎ গোল করার চেষ্টার চেয়ে ফাউল করাতেই বেশি মনোযোগ ছিল দুই দলের। এখন দ্বিতীয়ার্ধে কেমন ট্যাকটিকস নিয়ে আর্জেন্টিনা–ইংল্যান্ড হাজির হয় সেটাই দেখার অপেক্ষা।
বিশ্বকাপ সেমিফাইনালের মঞ্চ, যেখানে প্রতিপক্ষ দুই চিরপ্রতিদ্বন্দ্বী—আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি। হাইভোল্টেজ এই ম্যাচের আগে দুই দলই তাদের রণকৌশলে বড় ধরনের চমক দেখিয়েছে। ইংলিশ কোচ টমাস টুখেল যেখানে একাদশে এনেছেন তিন পরিবর্তন, সেখানে আলবিসেলেস্তে বস লিওনেল স্কালোনি চমকে দিয়েছেন মিডফিল্ডের ‘ইঞ্জিন’ রদ্রিগো দি পলকে বসিয়ে রেখে। দি পলের জায়গায় সিমিওনে: স্কালোনির বড় জুয়া সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের একাদশ থেকে মাত্র একটি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। তবে সেই একটি পরিবর্তনই পুরো ফুটবল মহলে জন্ম দিয়েছে তুমুল আলোচনার। মাঝমাঠের অতন্দ্র প্রহরী ও লিওনেল মেসির অন্যতম বড় ভরসা রদ্রিগো দি পলকে বেঞ্চে বসিয়ে…
জুলাই গণঅভ্যুত্থানে ১৪শ’ শহীদের সবার পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আন্দোলনে একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেয়ার তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে তদন্ত চলছে। একইসঙ্গে এই ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদেরও বিচারের আওতায় আনা হবে৷ তিনি আরও বলেন– ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে জুলাইয়ে আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা। এ সময় আমিনুল ইসলাম দাবি করেন, জাতিসংঘ ঘোষিত নিহতের সংখ্যা থেকে প্রকৃত…
ক্রীড়া, সংস্কৃতি ও বিষয় ভিত্তিক ২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি এ পদক বিতরণ করেন। সকালে গাছের চারা রোপন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে অনুষ্ঠানস্থলের বাইরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। এসময় প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা রোপণের জন্য আহ্বান জানান তিনি। এর আগে, নির্বাচনী ইশতেহার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে সারাদেশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছিল সরকার। যেখানে উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় এসব প্রতিযোগিতা। এতে দেশের…
দেশের ৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে, বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। বুধবার (১৫ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়– খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার (১৫ জুলাই) এ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদফতর। সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
