ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভবন ধসে দখলদার ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছে। তারা গাজার সশস্ত্র যোদ্ধাদের পাতা ফাঁদে পা দিয়ে প্রাণ হারিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিক শুক্রবার (৬ জুন) জানিয়েছে, গাজার খান ইউনিস এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার যোদ্ধারা খান ইউনিসের একটি ভবনে বোমা পুঁতে রাখে। সেটিতে ইসরায়েলের এলিট ডিভিশনের ১২ সেনা প্রবেশ করে। ঠিক তখনই বোমায় বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভবনটি তাদের ওপর ধসে পড়ে। পাঁচ ইসরায়েলি সেনা নিহত হওয়ার পাশাপাশি আরও দুজন আহত হয়। যাদের অবস্থা ‘বেশ গুরুতর’ বলে জানা গেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ এ উপত্যকায় স্থল হামলায় অংশ নিতে আসা ইসরায়েলি সেনাদের জন্য এটি আরও একটি…
Author: বিজয় নিউজ ডেস্ক
রাতের মধ্যে দেশের নয় অঞ্চলে বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। শুক্রবার (৬ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ রাত ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার (কি.মি. ) বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে…
পবিত্র ঈদুল আজহা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত, সুদৃঢ় ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বলেছেন, মহানগরীর একটি ঈদ জামাতও নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না। শুক্রবার (৬ জুন) সকাল ১১টায় জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডিএমপির গৃহিত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এ বছর ঢাকা মহানগরীতে ১১৮টি ঈদগাহে এবং ১৬২১টি মসজিদসহ মোট ১৭৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ…
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার পাল্টা পদক্ষেপ নিয়েছে আফ্রিকার দেশ চাদ। দেশটি সাময়িকভাবে বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা প্রদান। বৃহস্পতিবার (৫ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি বৃহস্পতিবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের একটি ভ্রমণ নিষেধাজ্ঞায় চাদের নাগরিকদের অন্তর্ভুক্ত করার প্রতিক্রিয়ায় আমেরিকান নাগরিকদের জন্য ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। ডেবি বলেন, ‘আমি পারস্পরিকতা নীতির ভিত্তিতে আমেরিকান নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করার নির্দেশ দিয়েছি। চাদের কাছে দেয়ার মতো কোনো বিমান নেই, বিলিয়ন বিলিয়ন ডলার নেই, কিন্তু চাদের আছে তার মর্যাদা ও গর্ব।’ তিনি মূলত এই পোস্টের মধ্য দিয়ে কাতারের প্রেসিডেন্ট…
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় তিনি ভাষণ দেওয়া শুরু করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, ভাষণে প্রধান উপদেষ্টা ঈদ উপলক্ষ্যে জাতির প্রতি শুভেচ্ছা জানাবেন এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। পাশাপাশি তিনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন। তার ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে সরাসরি সম্প্রচার করা হবে।
ঈদের আগে শেষদিন আজ। তাই শেষ মুহূর্তে বাড়ি ফিরতে কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই উপচে পড়া ভিড়। আজ শুক্রবার (৬ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, শেষ মুহূর্তে স্ট্যান্ডিং টিকিট কেটে রাজধানী ছাড়ছে অগন্তি মানুষ। আন্তনগর ট্রেনগুলোতে তিল ধারণেরও ঠাঁই নেই। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে বাড়িতে ফিরতে দেখা গেছে ঢাকাবাসীকে। এদিকে, বিমানবন্দর রেলস্টেশনে বেশ কয়েকটি ট্রেন ১০-২০ মিনিট দেরিতে প্ল্যাটফর্মে পৌঁছাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বিলম্ব কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের। বৃহস্পতিবার (৫ জুন) চট্টগ্রামের বোয়াখালীতে দুর্ঘটনার কারণে ট্রেনটি বিলম্বে ছাড়বে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। রেলওয়ে স্টেশনে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টিকিট ছাড়া কাউকেই প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ভিড় বেশি থাকলেও…
প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর সদর উপজেলাসহ জেলার ৬টি উপজেলায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শুক্রবার (৬ জুন) সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল আজহার নামাজ আদায় করেন দিনাজপুর শহর ও শহরতলীর কয়েকটি এলাকার মানুষ। এই জামাতে পুরুষ, মহিলা ও শিশুসহ প্রায় ৩০০ জন মুসল্লি অংশগ্রহণ করেন। এই জামাতে ইমামতি করেন মাওলানা মো. আব্দুর রাজ্জাক। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুৎবায় একই দিন ঈদ ও কোরবানি করার যৌক্তিকতা তুলে ধরে সবাইকে একই দিনে ঈদ ও কোরবানি করার আহ্বান জানানো হয়। এ ছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম, ফতেহজংপুর গ্রাম, কাহারোল…
আগামীকাল পবিত্র ঈদুল আজহা। তাই ঈদযাত্রার শেষ দিনে গাজীপুরে মহাসড়কে সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। যাত্রীদের তুলনায় পরিবহনের সংখ্যা কম থাকায় ভোগান্তির মধ্যে পড়েছে ঘরমুখো মানুষ। শুক্রবার (৬ জুন) সকালে দেখা গেছে, গাজীপুরের বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি। এছাড়া মৌচাক থেকে চন্দ্রা মোড় পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। ওই দুই মহাসড়কে থেমে থেমে যানজট রয়েছে। বৃহস্পতিবার বা তার আগে যারা বাড়ি যেতে পারেননি তারা আজ সকাল থেকে রওনা হয়েছেন। ভোর থেকেই তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়ে অপেক্ষা করছেন বাস কিংবা গণপরিবহনের জন্য। যে যেভাবে পারছেন ট্রাক কিংবা পিকআপে করেও…
রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধি ও রপ্তানি আয় ইতিবাচক থাকায় বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার মোট মজুত বা রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, ৪ জুন পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার মোট বা গ্রোস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ০৬ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ বেড়ে হয়েছে ২০ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। তবে, ব্যয়যোগ্য রিজার্ভ এখনো ১৬ বিলিয়নের ঘরে রয়েছে। শুক্রবার (৬ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, রিজার্ভ বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক লেনদেনে চাপ কমেছে। বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরও ডলারের দাম ১২৩ টাকার…
চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটে যাওয়া দুর্ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়। একই সঙ্গে প্রাথমিকভাবে চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৬ জুন) সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্ত হওয়ারা হলেন- ট্রেনের গার্ড সোহেল রানা (হেড কোয়ার্টার, চট্টগ্রাম), লোকোমাস্টার গোলাম রসুল (টি নম্বর-৫৩০), সহকারী লোকোমাস্টার আমিন উল্লাহ (টি নম্বর-৭২৩) এবং অস্থায়ী গেটকিপার মাহবুব (টিএলআর)। গঠিত তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও)। কমিটির অন্য সদস্যরা হলেন ডিএমই (লোকো), ডিভিশনাল ইঞ্জিনিয়ার-১ ও বিভাগীয় চিকিৎসক (পাহাড়তলী, চট্টগ্রাম)। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন…
