কুমিল্লার ১৮টি থানায় অভিযান চালিয়ে ৩৬৩ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে। জেলা পুলিশ জানায়, কুমিল্লার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থানগুলোতে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান জানান, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না…
Author: বিজয় নিউজ ডেস্ক
সেনাবাহিনীর কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান। শনিবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টায় জ্বালানিবাহী ৩টি লরি রূপপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, এসআরবি, ডগ স্কোয়াড, এপিবিএনের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর বহর ইউরেনিয়াম নিয়ে রওনা হয়। তিনটি লরিতে ইউরেনিয়াম এবং একটিতে অন্যান্য সরঞ্জামাদি নিয়ে যাওয়া হচ্ছে। সাথে আছে রাশিয়া থেকে আগত বিশেষজ্ঞ দলও। বহর চলাচলের রাস্তায় সাময়িক গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয়েছে। ফলে কিছু কিছু জায়গায় তৈরি হয়েছে তীব্র যানজট। এর আগে, শুক্রবার রাতে বিতর্ক ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামবাহী বিমান ঢাকায় পৌঁছায় ঢাকায়। চালানটি বুঝে নেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আগামী…
অনুমোদনের বাইরে থাকা ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য মজুতের সন্ধান পাওয়ায় রাজধানীর দক্ষিণ গুলশানে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেডের’ চারটি ওয়্যারহাউজ সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানের পর এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এনবিআর জানিয়েছে। এনবিআর জানায়, টস বন্ড প্রাইভেট লিমিটেডের অনুমোদিত বা ঘোষিত ওয়্যারহাউসের সংখ্যা দুটি। তবে সরেজমিনে গিয়ে প্রতিষ্ঠানটির মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুতের তথ্য পাওয়া যায়। এর মধ্যে দুটি ওয়্যারহাউজ অনুমোদিত তালিকার বাইরে বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। বিশেষ করে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে কীভাবে রাখা হয়েছে এবং সেখান…
নেত্রকোণার কেন্দুয়ায় মো. খলিলুর রহমান (৩৫) নামের এক দোকানদারের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টেবর) রাত পৌনে ১১ টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে খলিলুর রহমান গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। খলিলুর রহমান চেংজানা গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি সাহিতপুর বাজারে মনোহারি পণ্যের দোকান চালানোর পাশাপাশি বোতলজাত পেট্রোল বিক্রি করেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টা ৫৫ মিনিটের দিকে একই গ্রামের সুমন মিয়া ওই দোকানে যান। সেখানে দোকানের পণ্যসহ নগদ টাকা দাবী করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে দোকানের সামনে রাখা দুই লিটারের একটি বোতল থেকে পেট্রোল নিয়ে খলিলুর রহমানের শরীরে ঢেলে আগুন…
রাজধানীর মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনে লিফট ছিঁড়ে নিচে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে প্রকল্পটির ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে। আহত ব্যক্তিরা হলেন– প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে মো. ওয়াসি (৮)। জানা গেছে, দুর্ঘটনায় আহত নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে। ভবনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ সাংবাদিকদের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।…
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি বিশ্বজুড়ে জ্বালানি সংকট মোকাবিলায় ইউরোপীয় দেশগুলোকে তাদের জরুরি ডিজেল রিজার্ভ ব্যবহার করার জন্য ওয়াশিংটনের চাপের খবরও বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। এর মধ্যে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ২৯ সেন্ট বেড়ে ১০২ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে একটি তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার এবং প্রায় ১০,০০০ অতিরিক্ত সেনা পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অক্টোবরের শুরুতেই পরিশোধিত জ্বালানি রপ্তানি সাময়িকভাবে স্থগিত করেছে চীন। তেলের মূল্যের ওপর চাপ কমাতে…
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দূরপাল্লার হামলা বন্ধে ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। একই সময়ে মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য স্থানে আকাশপথে হামলা আরও জোরদার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মস্কোয় আয়োজিত রুশ থিংক ট্যাংক ভলদাই ক্লাবের পলিটিক্যাল ফোরামে পুতিন বলেন, “আমাদের বলা হচ্ছে, ‘তারা যদি তোমাদের তেল শোধনাগারে হামলা বন্ধ করে, তাহলে তোমরাও তাদের জাহাজে হামলা বন্ধ করবে।’ এটা নিছক হাস্যকর।” গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পর পুতিন এই মন্তব্য করেন। ওই বৈঠকের সময় জেলেনস্কি বলেছিলেন, রাশিয়াও যদি…
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে পবিত্র নগরী মদিনার একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর অভিযোগ তুলেছে সৌদি নেতৃত্বাধীন জোট। গতকাল বৃহস্পতিবার জোট এই অভিযোগ তোলে। তবে হুতিরা হামলার অভিযোগ অস্বীকার করেছে। আল জাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, গত মঙ্গলবার মদিনার একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এই কেন্দ্রটি মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করে। হামলার ফলে একটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়লেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি। জোটের পক্ষ থেকে আরও জানানো হয়, ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, এই হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে হুতিরা জড়িত। হুতিদের এক সামরিক সূত্র মদিনায় হামলার অভিযোগ অস্বীকার করেছে।…
আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। গভীর রাতে দুটি স্থানে চালানো এই হামলায় ২২ জন আফগান যোদ্ধা নিহত হয়েছে বলে পাকিস্তান জানিয়েছে। তবে আফগানিস্তানের দাবি, এসব হামলায় বেশ কয়েকজন নারী ও শিশু নিহত হয়েছেন। হামলা নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই নতুন করে উত্তেজনা বাড়ছে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় আফগান ভূখণ্ডে হামলার এ ঘোষণা দেয়। মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানে সন্ত্রাসী আস্তানায় ‘সুনির্দিষ্ট ও পরিকল্পিত’ বিমান হামলা চালানো হয়েছে। এক্সে দেয়া এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, ‘অপারেশন গজব লিল হক’-এর ধারাবাহিকতায় এবং সন্ত্রাসী, তাদের নেটওয়ার্ক ও সহযোগীদের নির্মূলের লক্ষ্যে আফগানিস্তানে সন্ত্রাসী…
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আলাদা কোনো যৌথবাহিনী বা ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান গঠনের পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে দেশব্যাপী অপরাধ দমনে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা যৌথবাহিনী গঠনের কোনো প্রকাশ্য ঘোষণা দিইনি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সংস্থার সমন্বিত অপারেশন পরিচালনার…
