৬০ মিনিটে অফসাইডে থাকায় অল্পের জন্য দলকে সমতায় ফেরাতে পারেন রোনালদো। তবে ৬৮ মিনিটে সুযোগ পেয়ে আর ভুল করেননি। পেনাল্টি গোলে সমতায় ফিরিয়েছেন পর্তুগালকে।
Author: বিজয় নিউজ ডেস্ক
৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে লিড নিয়ে ক্রোয়েশিয়া। বিশ্বকাপে টিকে থাকার কঠিন চ্যালেঞ্জের সামনে রোনালদোর পর্তুগাল।
ঘড়ির কাঁটায় তখন ৮৯ মিনিট। বাঁ প্রান্ত থেকে মার্ক কুকুরেয়ার চমৎকার ক্রসটি যখন অস্ট্রিয়ার জালে জড়ালেন মিকেল ওয়ারজাবাল, তখন কেবল স্পেনের জয়ই নিশ্চিত হলো না, অবসান ঘটল দীর্ঘ ১৬ বছরের এক মহাকাব্যিক অপেক্ষার। ২০১০ সালে জোহানেসবার্গে বিশ্বকাপ উঁচিয়ে ধরার পর, ফুটবলবিশ্ব দেখেছে স্পেনের টিকিটাকা ফুটবলের ছন্দপতন আর নকআউটের গেরোয় আটকে যাওয়ার গল্প। অবশেষে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে অস্ট্রিয়াকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়ে ঘুচল সেই অপবাদ। ২০১০ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচ জিতল স্পেন। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা খেলছিলেন নিজেদের চেনা ছন্দে। বল দখল, নিখুঁত পাসিং আর প্রেসিং…
পরপর দুবার বাঁচার পর তৃতীয়বারে আর শেষ রক্ষা হয়নি জাপানের। কাসেমিরোর দারুণ এক হেডে সমতায় ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
শেষ হলো প্রথম ৪৫ মিনিটের লড়াই। কাইশু সানোর সেই দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে গেল জাপান। অন্যদিকে, ঘুরে দাঁড়ানোর নতুন ছক কষতে ড্রেসিংরুমের দিকে ছুটল ব্রাজিল। দ্বিতীয়ার্ধের রোমাঞ্চকর লড়াই দেখতে আমাদের সাথেই থাকুন!
অবিশ্বাস্য গোল কাইশু সানোর! ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে গেল জাপান। ব্রাজিলের ডিফেন্ডারদের নাচিয়ে ড্রিবলিংয়ের চমৎকার এক প্রদর্শনী দেখালেন এই জাপানি মিডফিল্ডার। একে একে প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে বক্সের ঠিক বাইরে থেকে নিলেন এক দুর্দান্ত কোণাকুণি শট! বল ব্রাজিলের রক্ষণ ভেঙে আশ্রয় নিল জালের বাঁ দিকের একদম নিচের কোণায়। আলিসনের মতো বিশ্বসেরা গোলকিপারেরও সাধ্য ছিল না সেই বুলেট গতির শট ঠেকানোর। স্তব্ধ ব্রাজিল শিবির, হিউস্টনে উল্লাসে মাতল ব্লু সামুরাইরা!
যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে যেন পুরোনো রোনালদোরই পুনরুত্থান ঘটল। আগের ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বিরুদ্ধে ১-১ গোলে ড্রয়ের পর পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। সেই সব সমালোচনাকে এক ফুঁয়ে উড়িয়ে দিয়ে হিউস্টনে জ্বলে উঠলেন তিনি। তাঁর দুর্দান্ত জোড়া গোলে উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে পর্তুগাল। তবে এই দাপুটে জয়ের রাতেও পর্তুগালের জন্য একমাত্র আক্ষেপ—রোনালদোর হ্যাটট্রিক না পাওয়া। ম্যাচের শুরু থেকেই চেনা ছন্দে দেখা যায় পর্তুগালকে। খেলার মাত্র ৬ মিনিটেই জোয়াও ক্যানসেলোর চমৎকার ক্রস থেকে নিখুঁত এক ভলিতে দলকে এগিয়ে নেন অধিনায়ক রোনালদো। এই গোলের মাধ্যমে ইতিহাসের প্রথম পুরুষ ফুটবলার হিসেবে টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল…
প্রথম ম্যাচের পারফরম্যান্সের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সমালোচনার জবাব দারুণভাবে দিচ্ছেন তিনি। উজবেকিস্তানের বিপক্ষে বিরতিতে যাওয়ার আগেই জোড়া গোল করেছেন এই মহাতারকা। ম্যাচের ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে করেছেন নিজের দ্বিতীয় ও পতুর্গালের তৃতীয় গোল। এই গোলে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলে সবার ওপরে এখন রোনালদো। ইউসেবিওকে ৯ গোল ছাড়িয়ে রোনালদোর গোল এখন ১০।
প্রথম ম্যাচের গোল করতে না পারায় সমালোচনা কম শোনেনি ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা আজ উজবেকিস্তানের বিপক্ষে গোল পেয়ে গেলেন ৬ মিনিটেই। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ছয়টি বিশ্বকাপে গোল পেলেন পর্তুগিজ মহাতারকা।
বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসি নামা মানেই যেন রেকর্ডের খাতা নতুন করে লেখা। আজ আরও একবার ফুটবল বিশ্ব দেখল মেসির সেই জাদুকরী রূপ। শুরুতে পেনাল্টি মিসের এক অনাকাঙ্ক্ষিত ক্ষণ দিয়ে ম্যাচ শুরু হলেও, শেষ পর্যন্ত জোড়া গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন এই আর্জেন্টাইন খুদে জাদুকর। মেসির এমন রেকর্ড গড়ার রাতে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’ বা নকআউট পর্ব নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পেনাল্টি মিসের অনাকাঙ্ক্ষিত শুরু ম্যাচের বয়স তখন মাত্র ৮ মিনিট। ডি-বক্সে লাউতারো মার্টিনেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা লিওনেল মেসি স্পট…
