Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 06:05: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয়: নুসরাত
    বিনোদন

    নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয়: নুসরাত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 26, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয়: নুসরাত

    বিতর্কের অপর নাম অভিনেত্রী নুসরাত জাহান। প্রাক্তন এই সাংসদকে নিয়ে আলোচনা-চর্চা সর্বদাই তুঙ্গে থাকে। পেশাদার জীবনের চেয়েও তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা চলে ভক্তদের মাঝে।

    বিয়ে থেকে শুরু করে যশের সঙ্গে সম্পর্ক, নায়িকার প্রেগন্যান্সি, সবকিছু নিয়েই সর্বদাই আলোচনার কেন্দ্রে ছিলেন নুসরাত। তবে এই ট্রোল বা কটাক্ষ নিয়ে কখনই কোনও মন্তব্য করতে দেখা যায়নি তাকে।

    তবে এবার নিখিল জৈনের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুলেছেন নুসরাত। অকপটে জানালেন বিয়েটা ঠিক হয়েছিল দুজনের, তবে সেটা আইনিভাবে নয়।

    ২০১৯ সালে তুরস্কে রাজকীয় বিয়ে সারেন নিখিল জৈন ও নুসরাত জাহান। নুসরাত ছিলেন নিখিলের শাড়ির ব্র্যান্ডের প্রধান মুখ। কয়েক বছর লুকিয়ে ডেট করার পর তারা ২০১৯ সালের জুন মাসে বিয়ে করেন।

    টলিউড থেকে একমাত্র মিমি উপস্থিত ছিলেন সেই বিয়েতে। অভিনেত্রীর বিয়ের নানা মুহূর্তে সেই সময় নজর কেড়েছিল ভক্তদের।

    বিয়ে ও রিসেপশনের পরপরই পার্লামেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে নিজেকে নুসরাত জাহান রুহি জৈন বলে পরিচয়ও দেন। তবে বিয়ের ২ বছরের মাথাতেই নুসরাত আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছিলেন তিনি নিখিল জৈনের সঙ্গে বিয়ে নয় বরং লিভইনে ছিলেন। তাই ডিভোর্সের প্রশ্নই নেই।

    সেই সময় তার ওই বিবৃতি নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়। সেই আলোচনা থামাতেই এবার বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই নায়িকা।

    এক সংবাদমাধ্যমের কাছে নুসরাত বলেন, কাগজ-কলমে বিয়ে আর কাগজে-কলম ছাড়া বিয়ে, আরে আমি বিয়ে তো করেছি, হ্যাঁ সেটা আইনিভাবে হয়নি। রেজিস্ট্রি করার সময় পাইনি। তাদের পক্ষ থেকে একটা আইনজীবীর চিঠি এসেছিল। সেখানে লেখা ছিল, যেহেতু এই বিয়েটা রেজিস্ট্রার করা হয়নি, তাই এটা বিয়ে নয়।

    নায়িকা বলেন, সেটাই আমি বলার চেষ্টা করেছিলাম। হয়তো ঠিক করে বোঝাতে পারিনি। তাই আমার কথা ভুলভাবে পৌঁছে ছিল। তখন রটে গেল আমি নাকি বলেছি, বিয়ে করিনি। আমি ভাবছি এটা কবে হলো? গোটা ভারতবর্ষ যেটা দেখলো, সেটা আমি মিথ্যা কীভাবে বলতে পারি।

    নুসরাত আরও বলেন, কোনও মূর্খই এমন কাজ করবে যে, সে বিয়ে করে পার্লামেন্টে গিয়ে বিবৃতি দিচ্ছে, সে কি কখনও বলতে পারে যে আমি বিয়ে করিনি। তাহলে আমাকে সত্যি পাগলাগারদ থেকে একবার ঘুরে আসতে হয়। সেটা স্বাভাবিক নয়। আমার মনে হয়, এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেখানো হয়েছিল।

    শোনা যায়, নিখিল জৈনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নুসরাত। এরপর নিখিলের বাড়ি ছেড়ে নুসরাত তার ফ্ল্যাটেই যশের সঙ্গে লিভ-ইন শুরু করেন। এখন নুসরাত এক সন্তানের মা। যশের সঙ্গেই চলছে তার সংসার।

    তবে সেটা আইনিভাবে নয়: নুসরাত নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল
    পূর্ববর্তী খবরচিকুনগুনিয়া টিকার লাইসেন্স স্থগিত করল যুক্তরাষ্ট্র
    পরবর্তী খবর থামছে না কলহ, বিচ্ছেদের পরও চাহালকে খোঁচা ধনশ্রীর!

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    November 14, 2026

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.