Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 24 June 2026, 04:53: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ভিড়ের মাঝে শুভশ্রীকে আগলে ধরলেন দেব
    বিনোদন

    ভিড়ের মাঝে শুভশ্রীকে আগলে ধরলেন দেব

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 14, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ভিড়ের মাঝে শুভশ্রীকে আগলে ধরলেন দেব

    ‘ধূমকেতু’ মুক্তির আগে নৈহাটির জাগ্রত দেবী বড়মার কাছে আশীর্বাদ নিতে পৌঁছে গেছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলী। বুধবার সকাল থেকেই শোনা যাচ্ছিল দেব-শুভশ্রী বড়মার মন্দিরে যাবেন। তবে সেখানে তাদের একসঙ্গে আবার দেখা যাবে কিনা তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল। অনেকে ভেবেছিলেন তারা আলাদা যাবেন, আবার অনেকে তাদের একসঙ্গে দেখতে পাবেন সেই আশায় ছিলেন।

    সব আলোচনার অবসান ঘটিয়ে ফের বড়মার মন্দিরে একসঙ্গে ধরা দেন দেব-শুভশ্রী। পাশাপাশি আসনে বসে মায়ের পুজাও দেন।

    এদিন লাল পাঞ্জাবি আর লাল শাড়িতে রংমিলান্তিতে ধরা দিলেন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় জুটি।

    দেব ও শুভশ্রী দু’জনের পেজ থেকেই তাদের সেই সুন্দর মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। সেখানে তাদের পুজা দেওয়ার পাশাপাশি একসঙ্গে বাতি জ্বালাতেও দেখা যায়। তাদের সঙ্গে মন্দিরে উপস্থিত ছিলেন ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।

    রাত পোহালেই সব অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় মুক্তি পাবে ‘ধূমকেতু’। তার আগে মায়ের কাছে প্রাণ ভরে আশীর্বাদ চেয়ে নেন তারা। শুধু কী তাই? পাশাপাশি বসে তাদের একসঙ্গে হেসে কথা বলতেও দেখা যায় সাবলীল ভঙ্গিতে।

    তবে এখানেই শেষ নয়। এরপর মন্দিরের ছাদে উঠে ভক্তদের সঙ্গে দেখাও করেন। তাদের দেখতে অসংখ্য অনুরাগী মন্দিরের সামনে ভিড় জমান। তারা একে অপরের হাত ধরে মন্দিরের ছাদের প্রান্তে এসে দাঁড়ান।

    শেষ আসে বড় চমক। ভিড়ে ঠাসা জনতার মধ্যে দিয়ে, যত্ন করে শুভশ্রীকে আগলে, নায়িকার হাত ধরে তাকে গাড়িতে তুলে দেন দেব। তারপর সেই একই গাড়িতে উঠে পড়েন তিনি নিজেও।

    তাদের এই ভিডিও প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল। যা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও। একজন লিখেছেন, এই জুটিকে দেখলে মন ভরে যায়। কারো মন্তব্য, দুজনেই ভীষণ সুইট।

    প্রসঙ্গত, ২০১৫-এর অক্টোবর মাসে শ্যুটিং শুরু হয়েছিল দেব-শুভশ্রী ‘ধূমকেতু’-র। তারপরই সেই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় আর তখন ছবি মুক্তি পায়নি। মাঝে কেটে গেছে প্রায় ১০ বছর। তবে তাতে এই ছবি নিয়ে বাংলার দর্শকদের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। চলতি বছরের ১৪ আগস্ট অবশেষে ‘ধূমকেতু’ মুক্তি পেতে চলেছে। সেখানে বহু বছর পর দেব-শুভশ্রীকে ফের জুটিতে দেখতে পাবেন দর্শকরা। এক সময় তাদের জুটি ছিল টলিউডের অন্যতম হিট জুটি।

    ভিড়ের মাঝে শুভশ্রীকে আগলে ধরলেন দেব
    পূর্ববর্তী খবরইরানকে কঠোর হুঁশিয়ারি দিল ইউরোপের তিন দেশ
    পরবর্তী খবর ‘আমি নাকি শাকিবের জন্য সুইসাইড করতে যাচ্ছি’

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান নেতানিয়াহু

    June 24, 2026

    তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ 

    June 24, 2026

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    June 24, 2026

    প্রাথমিক শিক্ষায় জাপানের শিক্ষা মডেল থেকে শিক্ষা নিতে চাই: ববি হাজ্জাজ

    June 24, 2026

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী 

    June 24, 2026

    চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

    June 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.