Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 30 October 2026, 05:58: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখান করল ইরান
    আন্তর্জাতিক

    কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখান করল ইরান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 29, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখান করল ইরান

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত থামাতে কাতার যে নতুন শান্তিচুক্তির প্রস্তাব দিয়েছে এ যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার- সেটি প্রত্যাখ্যান করেছে ইরান। যুদ্ধবিরতি সংলাপের সঙ্গে সংশ্লিষ্ট তেহরানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এ প্রসঙ্গে বলেছেন, কাতারের প্রস্তাব ‘অগ্রহণযোগ্য’।

    ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে ওই ইরানি কর্মকর্তা বলেন, তেহরানের কাছে কাতার নতুন শান্তিচুক্তির যে খসড়াটি পাঠিয়েছে, সেটি নতুন কোনো শান্তি-প্রস্তাবনা নয় এবং সেখানে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো তেহরানের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। “পারমাণবিক ইস্যুতে তেহরান নমনীয় হবে না; অথচ কাতারের শান্তিচুক্তির প্রস্তাবনায় এটিকেই বিরোধের মূল কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করা হয়েছে”, রয়টার্সকে বলেছেন ওই কর্মকর্তা।

    এদিকে এ ইস্যুতে ছাড় দিতে রাজি নয় যুক্তরাষ্ট্রও। চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ড জে ডি ভ্যান্স বলেছিলেন, যুদ্ধ শেষ করতে হলে ইরানকে অবশ্যই নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হ্রাস করতে হবে। যদিও ইরান বরাবরই বলে আসছে যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে অভ্যন্তরীণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালনা করা হচ্ছে।

    গত ২৫ অক্টোবর রোববার ইরানকে নতুন শান্তিপ্রস্তাবের খসড়া পাঠিয়েছিল কাতার। সেই খসড়ায় উভয়পক্ষের উদ্বেগ নিরসনে সাত দিনের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছিল এবং বলা হয়েছিল, এই সময়সীমার মধ্যে উভয়পক্ষকে প্রতিদিন পারস্পরিক আস্থা বৃদ্ধির পদক্ষেপ নিতে হবে। কাতারের নতুন শান্তিপ্রস্তবা প্রদান এবং ইরানের তা প্রত্যাখ্যান-ঘটনাগুলো এমন সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের ওপর পুনরায় হামলা চালানোর আশঙ্কা তীব্রতর হচ্ছে।

    ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের প্রচেষ্টায় থাকা বেঞ্জামিন নেতানিয়াহু ইতোমধ্যেই ইরানে নতুন করে হামলা শুরুর সম্ভাবনা বার বার তুলে ধরেছেন। সর্বশেষ গতকাল (বুধবার) নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, সরকার গঠন করতে পারলে তিনি ইরানের কারণে সৃষ্ট ‘ইসরায়েলের অস্তিত্ব রক্ষার সংকট’ দূর করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করবেন। পার্লামেন্টে নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটও অর্থনৈতিক চাপের পাশাপাশি ইরানের ওপর সামরিক হামলার পক্ষে সমর্থন জানিয়েছেন।

    ইরানের সতর্কবর্তা
    এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরানকে সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় আরাগচি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের প্ররোচনায় কোনো হামলা চালানো হলে বিশ্ব বাজারের ওপর তার ‘ধ্বংসাত্মক প্রভাব’ পড়বে।

    এক্সপোস্টে সৈয়দ আরাগচি বলেন, “পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের প্ররোচনায় কোনো দুঃসাহসিক সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা আন্তর্জাতিক বাজারের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে—যা গ্যাস সরবরাহকারী ও ভোক্তা উভয় পক্ষের জন্যই একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দেখা দেবে।” উপসাগরীয় অঞ্চলে নতুন করে কোনো সংঘাত শুরু হলে, ইয়েমেনে সৌদি আরব এবং ইরান-সমর্থিত হুথিদের মধ্যে চলমান লড়াইয়ের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলেও এক্সপোস্টে উল্লেখ করেছেন তিনি।

    কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখান করল ইরান
    পূর্ববর্তী খবরঠাকুরগাঁও-১ উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: প্রধান নির্বাচন কমিশনার
    পরবর্তী খবর আরব দলগুলো নিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টির অভিযোগ খারিজ পুলিশের

    আরো সংবাদ পড়ুন

    মক্কায় হুথি-ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির, অস্বীকার হুথিদের

    ইসরায়েলের নির্বাচন: কাতার ও তুরস্কের বিরুদ্ধে গোপন অর্থায়নের অভিযোগ

    ইউরোপের সঙ্গে যুদ্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন

    আরব দলগুলো নিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টির অভিযোগ খারিজ পুলিশের

    স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 30, 2026

    জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে হাজির মির্জা ফয়সল আমিন

    October 30, 2026

    রাউজানে নন্দী পাড়ায় মহাশ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন

    October 30, 2026

    তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় উৎসাহ দেওয়ার কথা বলেছি: শিক্ষামন্ত্রী

    October 30, 2026

    রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে সপরিবারে এমপি ফয়সল

    October 30, 2026

    সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

    October 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.