Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 5 July 2026, 09:33: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » প্রস্তাবিত চুক্তির চূড়ান্ত খসড়া নিয়ে ঐকমত্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান: শেহবাজ শরিফ
    আন্তর্জাতিক

    প্রস্তাবিত চুক্তির চূড়ান্ত খসড়া নিয়ে ঐকমত্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান: শেহবাজ শরিফ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 13, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    প্রস্তাবিত চুক্তির চূড়ান্ত খসড়া নিয়ে ঐকমত্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান: শেহবাজ শরিফ

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত স্থায়ীভাবে নিরসনের জন্য নতুন একটি শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে এবং উভয় দেশ প্রস্তাবিত সেই চুক্তির খসড়া নিয়ে একমত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই দাবি করেছেন।

    এ ইস্যুতে কোনো গুজব কিংবা অপতথ্য বিশ্বাস না করার আহ্বানও জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় শেহবাজ শরিফ বলেন, “পাকিস্তানের চলমান নিবিড় মধ্যস্থতার সত্ত্বেও যারা (যুক্তরাষ্ট্র-ইরান) শান্তিচুক্তির ব্যাপারটিকে বানচাল করতে চায়— তারা অবিরাম অপতথ্য প্রচার করে যাচ্ছে। এ ব্যাপারে আমরা পুরোপুরি অবগত। এই হট্টগোলকে একপাশে রেখে আমরা নিশ্চিত করতে পারি যে শান্তিচুক্তির একটি চূড়ান্ত খসড়ায় আমরা পৌঁছাতে পেরেছি এবং যুক্তরাষ্ট্র ও ইরান— উভয়েই সেই খসড়ায় সম্মতি দিয়েছে। পাকিস্তান এখন পরবর্তী পদক্ষেপগুলো চূড়ান্ত করার জন্য উভয় পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। শান্তি এখনকার মতো এত কাছাকাছি আগে কখনো আসেনি।”

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরগচিও পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করেছেন। শুক্রবার পৃথক এক এক্সবার্তায় সৈয়দ আরাগচি বলেছেন, “ইসরামাবাদ সমঝোতা স্মারক এর আগে কখনও এত কাছাকাছি আসেনি। গণমাধ্যমের উচিত এটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এর বিষয়বস্তু নিয়ে কোনো প্রকার জল্পনা-কল্পনা ছড়ানো থেকে বিরত থাকা।” “আমাদের দায়িত্ব এবং স্বচ্ছ কর্মপন্থা অনুযায়ী, যথাসময়ে এই চুক্তির বিস্তারিত তথ্য জনসমক্ষেপ প্রকাশ করা হবে।”

    কী আছে প্রস্তাবিত চুক্তিতে
    প্রস্তাবিত নতুন চুক্তির খসড়া এখনও প্রকাশিত না হলেও যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কয়েকটি সূত্রের বরাতে খসড়ায় উল্লিখিত কয়েকটি শর্ত সম্পর্কে ধারণা পেয়েছে রয়টার্স। যেমন খসড়ায় উল্লেখ করা হয়েছে যে তেহরান যদি হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেয় এবং মাইন অপসারণ করে— তাহলে ইরানের ফ্রোজেন অর্থ থেকে কয়েক বিলিয়ন ডলার তেহরানকে প্রদান করবে ওয়াশিংটন। এছাড়া ইরানের তেল রপ্তানির ওপর যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেগুলোও একে একে প্রত্যাহার করা হবে।

    আরও বলা হয়েছে, চুক্তি স্বাক্ষরের পর ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনার জন্য ৬০ দিন পাবেন ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা। এছাড়া তেহরানকে যুদ্ধকালীন ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বিধিনিষেধ আরোপের দাবি থেকেও সরে আসবে ওয়াশিংটন।

    ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়ামের মজুত আছে যা ৬০ শতাংশ সমৃদ্ধ। যদি এই সমৃদ্ধির মান দেশটি ৯০ শতাংশে উন্নীত করে— তাহলে অনায়েসে এটি দিয়ে পরমাণু বোমা বানানো সম্ভব। ওয়াশিংটন এর আগে বলেছিল, ইরানকে অবশ্যই এ ইউরেনিয়ামের ওপর দাবি ছেড়ে দিতে হবে এবং ওয়াশিংটকে তা প্রদান করতে হবে।

    নতুন চুক্তিতে ইউরেনিয়ামের ব্যাপারে কোনো উল্লেখ নেই; তবে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইউরেনিয়াম ধ্বংস করা হবে এবং তাদের পরমাণু প্রকল্পও বাতিল করতে হবে। যদি ইরান তা করে, কেবল তাহলেই মিলবে ফ্রোজেন অর্থ, যুদ্ধের ক্ষতিপূরণ এবং নিষেধাজ্ঞা থেকে মুক্তি।

    রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, “প্রস্তাবিত নতুন চুক্তিটি হবে। পুরোপুরি পারফরম্যান্সভিত্তিক; অর্থাৎ ইরান যদি হরমুজ থেকে অবরোধ প্রত্যাহার না করে, পরমাণু প্রকল্প বাতিল না করে এবং ইউরেনিয়াম ধ্বংস না করে— তাহলে ফ্রোজেন অর্থ থেকে কোনো ছাড় দেওয়া হবে না, ক্ষতিপূরণ মিলবে না এবং নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হবে না। ইরানকে এসব শর্ত মেনেই চুক্তিতে স্বাক্ষর করতে হবে।”

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এক এক্সবার্তায় বলেছেন, “প্রথম কথা হলো, শুধুমাত্র বৈঠকে উপস্থিত থাকা এবং চুক্তিতে স্বাক্ষর করলেই ইরান নগত অর্থ কিংবা নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবে— এমনটি ঘটার কোনো সম্ভাবনা নেই।” তবে ইরানের একটি দাবি ছিল যে ইসরায়েল যেন লেবানেনে হামলা বন্ধ করে। প্রস্তাবিত নতুন চুক্তির খসড়ায় এখনও এ প্রসঙ্গে কোনো কিছু উল্লেখ নেই বলে জানিয়েছে রয়টার্স।

    প্রস্তাবিত চুক্তির চূড়ান্ত খসড়া নিয়ে ঐকমত্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান: শেহবাজ শরিফ
    পূর্ববর্তী খবরবিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান
    পরবর্তী খবর ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন

    আরো সংবাদ পড়ুন

    স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকরণ করতে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

    ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

    তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

    খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না: ট্রাম্প

    আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

    মমতার তৃণমূল কার্যালয় বিদ্রোহীদের দখলে, নতুন সভাপতি ঘোষণা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকরণ করতে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

    July 5, 2026

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাক টিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

    July 5, 2026

    ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

    July 5, 2026

    সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

    July 5, 2026

    তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

    July 5, 2026

    খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না: ট্রাম্প

    July 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.