Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 25 September 2026, 10:49: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ » নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
    শীর্ষ সংবাদ

    নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 16, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    প্রধান উপদেষ্টা

    দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (১৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রফিটি উন্মোচন করেন।

    এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম বহুল প্রতীক্ষিত নারী কাবাডি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হলো, যা একই সঙ্গে আন্তর্জাতিক কাবাডি অঙ্গনকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশের প্রস্তুতিও তুলে ধরে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রোববার বিকেলে এ তথ্য জানান।

    বাংলাদেশ এবারই প্রথম নারী কাবাডি বিশ্বকাপের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে। ১৭ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হবে।

    ট্রফি উন্মোচন অনুষ্ঠান শুধু বিশ্বকাপকে সামনে আনার উৎসবই নয়, আন্তর্জাতিক অঙ্গনে নারী খেলাধুলার উন্নয়নে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বও তুলে ধরেছে।

    অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস ঢাকায় বিশ্বকাপ আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং একটি অন্তর্ভুক্তিমূলক, অনুপ্রেরণাদায়ক ও বিশ্বমানের টুর্নামেন্ট নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

    তিনি আগত সব দলকে স্বাগত জানান এবং আয়োজক, খেলোয়াড় ও অংশীদারদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন, যারা এই চ্যাম্পিয়নশিপকে সফল করতে কাজ করছেন।

    ২০২৫ সালের নারী কাবাডি বিশ্বকাপে শীর্ষ জাতীয় দলগুলো অংশ নেবে এবং টুর্নামেন্টজুড়ে আট দিন ধরে চলবে প্রতিযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং বৈশ্বিক ক্রীড়া বন্ধুত্বের উৎসব।

    বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজকরা জানিয়েছেন, লজিস্টিক্স, নিরাপত্তা, দলীয় আবাসন এবং দর্শক অংশগ্রহণসহ সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে দ্রুত এগিয়ে চলছে।

    ১৭ নভেম্বর টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং প্রতিদিন ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে বিশ্বকাপের সমাপ্তি হবে।

    অংশগ্রহণকারী দেশগুলো হলো: বাংলাদেশ, চীনা তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা এবং জানজিবার।

    অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকার সক্রিয়ভাবে নারী ক্রীড়াবিদদের এগিয়ে নিতে কাজ করছে এবং প্রতিযোগিতামূলক খেলাধুলায় তাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে।

    তিনি উল্লেখ করেন, বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিকভাবে প্রতিভার প্রমাণ দিচ্ছেন এবং তাদের উৎকর্ষ সাধনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, নারী ক্রীড়াবিদদের সাফল্য জাতীয় গর্বের বিষয় এবং এটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

    নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
    পূর্ববর্তী খবরডেঙ্গু আক্রান্ত হয়ে আরো পাঁচ জনের মৃত্যু
    পরবর্তী খবর ‘ইসরায়েল কোনোভাবেই প্যালেস্টাইন রাষ্ট্রের প্রতিষ্ঠা মেনে নেবে না’

    আরো সংবাদ পড়ুন

    জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

    স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

    রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

    বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

    বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    বিশ্বনেতাদের এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

    September 25, 2026

    আজকের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    September 25, 2026

    দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে বাংলাদেশ-ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে সমঝোতা সই

    September 25, 2026

    হুতি বিদ্রোহীদের সাথে সংঘাত: জরুরি বৈঠক ডেকেছে মক্কা প্রতিরক্ষা জোট

    September 25, 2026

    নেপালের প্রধানমন্ত্রীর ভাষণে ‘জলবায়ু কূটনীতি’, বিশ্বকে দিলেন সতর্কবার্তা

    September 25, 2026

    নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

    September 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.