বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার (১০ জুন) ঢাকার সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশের সদস্যরা শান্তিরক্ষা মিশনে অনন্য ভূমিকা রাখছেন। তাদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেছে, যা দেশের জন্য গর্বের বিষয়। শামা ওবায়েদ জানান, শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

