Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 1 November 2026, 12:33: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া
    শীর্ষ সংবাদ ১

    দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 6, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
    বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান। তিনি বলেন, আগামীকাল পবিত্র ঈদুল আজহা। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছেন, সেখানেই উনি আগামীকাল ঈদ উদযাপন করবেন।
    ডা. জাহিদ আরও বলেন, তার পরিবারের পক্ষ থেকে যে কোরবানি, সেটা এখানেই (ফিরোজায়) দেওয়া হবে। তার জ্যেষ্ঠ ছেলে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর কোরবানিও এখানে (ফিরোজায়) হবে।

    ঢাকা ছাড়াও বগুড়ার গাবতলীতে বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ তাদের পরিবারের সদস্যদের নামে কোরবানি দেওয়া হবে জানিয়ে জাহিদ বলেন, কয়েকটি জেলায় দলের নেতা-কর্মীরা ম্যাডামের জন্য কোরবানি দেবেন। নিকট স্বজনদের সঙ্গে একান্ত সময় কাটাবেন খালেদা জিয়া

    ঈদের দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত গুলশানের ‘ফিরোজা’য় খালেদা জিয়া তার নিকট স্বজনদের সঙ্গে একান্তে সময় কাটাবেন। এই সময়টা রাখা হয়েছে শুধুমাত্র পরিবারের সদস্যদের জন্য।

    জাহিদ বলেন, তার মেঝ বোন সেলিনা রহমান, ছোট ভাই শামীম এস্কান্দারসহ তাদের পরিবার এবং ম্যাডামের ঘনিষ্ঠ নিকট আত্মীয়-স্বজন যারা ঢাকায় অবস্থান করছেন, তারা মূলত ফিরোজায় এসে ম্যাডামের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং ম্যাডাম তাদেরকে একান্ত সময় দেবেন।

    দুপুরে খাবার খালেদা জিয়া তার স্বজনদের সঙ্গে নিয়েই খাবেন বলেও উল্লেখ করেন ডা. জাহিদ। তিনি বলেন, ঈদের দিন দুপুরে ছোট ভাই-ভাবী, উনার বোনসহ তাদের স্বজনরা বাসায় আসবেন।
    এ ছাড়া, ঈদের দিন রাতে গুলশানের ফিরোজায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া।

     

    দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া
    পূর্ববর্তী খবরপ্রধান উপদেষ্টাকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা
    পরবর্তী খবর ১২ ঘণ্টারও কম সময়ে পরিষ্কার হয়েছে ঢাকা: আসিফ মাহমুদ

    আরো সংবাদ পড়ুন

    পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

    জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী

    সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার

    শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: ববি হাজ্জাজ

    এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

    সাত দফা দাবিতে কুষ্টিয়ামুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

    November 1, 2026

    জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী

    November 1, 2026

    শাপলা চত্বরের মামলায় অভিযোগ গঠনের ওপর শুনানি আজ

    November 1, 2026

    হামলার প্রতিক্রিয়ায় কোনো ভৌগোলিক সীমা মানবে না ইরান: শীর্ষ জেনারেল

    November 1, 2026

    তৃতীয় দিনের মতো কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

    November 1, 2026

    পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুললেও শুরু হয়নি জাহাজ চলাচল

    November 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.