Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 7 October 2026, 04:26: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » ফিরে দেখা ৩০ জুলাই: ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়ে লাল রঙের প্রতিবাদ
    শীর্ষ সংবাদ ১

    ফিরে দেখা ৩০ জুলাই: ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়ে লাল রঙের প্রতিবাদ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 30, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ফিরে দেখা ৩০ জুলাই: ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়ে লাল রঙের প্রতিবাদ

    ২০২৪ সালের ৩০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করে। অথার্ৎ পরদিন থেকে সারাদেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করবে তারা। ৯ দফা দাবিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, আদালত চত্বর এবং প্রধান সড়কে এই কর্মসূচি পালন করবেন তারা।

    এদিন সামাজিক মাধ্যম ফেসবুকে বিপ্লবের নতুন মাত্রা দেখে পুরো বিশ্ব। নেটিজেনরা প্রোফাইল পিকচারে লাল রঙ ব্যবহার করে বিক্ষোভ জানান। শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব—সবাই যেন লালে লাল হয়ে ওঠেন। রক্তের রঙে ছবি প্রকাশ করে লেখেন—শুধু কোটা নয়, গোটা দেশটার সংস্কার প্রয়োজন।

    সেদিন দেশজুড়ে শিক্ষার্থী-জনতা ও শিশু হত্যায় বিষণ্ন ছিল পুরো বাংলাদেশ। সন্তান হারিয়ে অশ্রুসজল চোখে কাঁদছিল শুধু মা নয়, কাঁদছিল গোটা বাংলাদেশ।

    বাবা-মায়ের কোলে প্রাণ হারানো আহাদ, বাড়ির ছাদে খেলতে গিয়ে গুলিতে মৃত্যুবরণ করা নারায়ণগঞ্জের ৬ বছর বয়সী রিয়া গোপ, জুলাই মিছিল দেখতে গিয়ে জীবন প্রদীপ নিভে যাওয়া ১৩ বছরের মোবারক। টিয়ার শেলের ধোঁয়া ঠেকাতে জানালা বন্ধ করতে গিয়ে গুলিবিদ্ধ ১১ বছরের সামি, ১০ বছরের হোসাইন, ১৪ বছরের তাহমিদ-সাদ মাহমুদ, ১৬ বছরের নাঈমা ও ইফাতের মৃত্যু কেবলই সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রে।

    যদিও এদিন গানে গানে সাম্প্রতিক হত্যা ও সহিংসতার প্রতিবাদ জানান বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। মননে বিষণ্নতা আর কণ্ঠে দ্রোহ নিয়ে পুলিশি বাধায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আড়াই ঘণ্টার কর্মসূচি পালন করেন তারা।

    এদিকে, স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ। প্রিজন ভ্যানে প্রিয়জনকে একনজর দেখার জন্য আকুল ছিলেন স্বজনরা। অন্যদিকে, এদিন আওয়ামী লীগের যৌথসভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক সহিংসতার নির্দেশ কোথা থেকে এসেছে, কারা অর্থের যোগান দিচ্ছে কিংবা কারা কার সঙ্গে বৈঠক করেছেন—সব তথ্যই সরকারের হাতে আছে।

    তবে জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সরকারের ইস্যু পরিবর্তনের অপকৌশল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    যদিও আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি না চালানো এবং কোটা সংস্কারের সমন্বয়কারীদের মুক্তি চেয়ে করা রিটের শুনানি হয় এদিনও। রাষ্ট্রপক্ষকে আদালত প্রশ্ন করেন—৬ সমন্বয়কারী নিরাপত্তার কথা বলেননি, তাহলে তাদের ডিবিতে আটকে রাখা হয়েছে কেন? শুনানি ঘিরে দুই পক্ষের আইনজীবীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে দফায় দফায় হট্টগোল হয় এজলাসে।

    তখন পর্যন্ত সহিংসতার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় ২৬৪টির বেশি মামলা হয়েছে। এর মধ্যে ৫৩টি হত্যা মামলা। আর গ্রেফতার হয়েছেন ২ হাজার ৮০০-র বেশি—বলেন তখনকার ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

    কোটা আন্দোলনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। পরিদর্শন শেষে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলেন—মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি এবং তাদের প্রজন্মরাই সহিংসতায় জড়িত।

    এদিন ঢাকা মেডিকেলের সামনে মৌন অবস্থানের চেষ্টা করেন অভিভাবকরা। অনুমতি না থাকায় পুলিশ তাদের সড়কে অবস্থান করতে দেয়নি। কোটা আন্দোলন ঘিরে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান এবং যথাযথ পুনর্বাসনসহ ১১ দফা দাবি জানায় ‘বিক্ষুব্ধ নাগরিক সমাজ’।

    এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল পরিদর্শন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এদিন সারাদেশে শোক পালন করে সরকার। আন্দোলনকারীরা বলছিলেন—গুলি করে মানুষ মেরে শোকের নাটক সাজিয়েছিল হাসিনা।

    ফিরে দেখা ৩০ জুলাই: ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়ে লাল রঙের প্রতিবাদ
    পূর্ববর্তী খবররাশিয়ার হাতে ১০ দিন সময় আছে: ট্রাম্প
    পরবর্তী খবর উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু আজ

    আরো সংবাদ পড়ুন

    নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী

    বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

    গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

    বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

    চাঁদের বুকে পরমাণু চুল্লি বসাতে মরিয়া তিন পরাশক্তি

    ব্রাজিলে ফের ডানপন্থার উত্থান, প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় পিছিয়ে বামপন্থীরা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন

    October 6, 2026

    পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

    October 6, 2026

    বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

    October 6, 2026

    উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

    October 6, 2026

    অবশেষে সক্রিয় মক্কা চুক্তি: সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

    October 6, 2026

    নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী

    October 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.