Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 7 October 2026, 05:23: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু আজ
    জাতীয়

    উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু আজ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 30, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু আজ

    ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে বুধবার (৩০ জুলাই)। আবেদন চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত।

    ভর্তির পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে এবং প্রতিটি কলেজকে নিজস্ব ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। এবারের ভর্তি কার্যক্রমের জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

    নতুন নীতিমালায় বলা হয়েছে, এ বছরও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই ভর্তির সুযোগ দেওয়া হবে। কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। ভর্তির জন্য শিক্ষার্থীদের সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। এই ব্যয়ের মধ্যে কলেজভেদে ভর্তি ও সেশন ফি, রেজিস্ট্রেশন সংক্রান্ত বোর্ড ফি এবং রেড ক্রিসেন্ট, ক্রীড়া ও অন্যান্য ফি অন্তর্ভুক্ত রয়েছে।

    নীতিমালায় অঞ্চলভেদে ফি নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগরীর নন-এমপিও ইংরেজি ভার্সন কলেজে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা ফি নেওয়া যাবে, যেখানে উপজেলা পর্যায়ে এমপিওভুক্ত কলেজের বাংলা ভার্সনের জন্য সর্বনিম্ন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত ফি নেওয়া যাবে না এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবশ্যই রশিদের মাধ্যমে ফি আদায় করতে হবে।

    আবেদনের যোগ্যতা নির্ধারণ করে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ২০২৩, ২০২৪ বা ২০২৫ সালের মধ্যে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা আবেদন করতে পারবেন। বিদেশি বোর্ডের ফলের ভিত্তিতেও ভর্তি হতে পারবে, তবে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন সাপেক্ষে।

    এবারের ভর্তি নীতিমালায় ৯৩ শতাংশ আসন সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বাকি ৭ শতাংশের মধ্যে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জন্য ৫ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ এবং অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত রাখা হয়েছে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সেসব আসন মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে।

    বিজ্ঞাপন
    সমান জিপিএ-প্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর দেখে মেধাক্রম নির্ধারণ করা হবে। নম্বরও সমান হলে বিভাগভেদে নির্দিষ্ট বিষয়ে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকার দেওয়া হবে। যেমন- বিজ্ঞান বিভাগে গণিত, জীববিজ্ঞান ও ইংরেজি এবং মানবিক ও ব্যবসায় বিভাগে ইংরেজি, গণিত ও বাংলা বিষয় বিবেচনায় নেওয়া হবে।

    নিজ কলেজে এসএসসি পাস করা শিক্ষার্থীরা নির্ধারিত বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের আসন পূরণ হওয়ার পর অবশিষ্ট আসনে বাইরের শিক্ষার্থীদের ভর্তি করা যাবে।

    ভর্তির পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে এবং প্রতিটি কলেজকে নিজস্ব ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। বোর্ডের অনুমতি ছাড়া কোনো শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া বা অন্য কলেজে ভর্তি নেওয়া যাবে না। ছাড়পত্র ও ভর্তিসংক্রান্ত তথ্য বোর্ডে জমা দিতে হবে ১৫ দিনের মধ্যে।

    নতুন নীতিমালায় আরও বলা হয়েছে, কোনো অনুমোদনহীন ক্যাম্পাস বা অননুমোদিত বিষয়ে ভর্তি কার্যক্রম চালালে সংশ্লিষ্ট কলেজের স্বীকৃতি ও এমপিও বাতিল করা হবে। সরকারি কলেজের ক্ষেত্রেও নীতিমালা লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী ৪৫ কর্মদিবসের মধ্যে আবেদন গ্রহণ, মেধা তালিকা প্রকাশ, ভর্তি সম্পন্ন ও ক্লাস শুরুর কার্যক্রম শেষ করতে হবে।

    উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু আজ
    পূর্ববর্তী খবরফিরে দেখা ৩০ জুলাই: ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়ে লাল রঙের প্রতিবাদ
    পরবর্তী খবর কমতে শুরু করেছে তিস্তার পানি, নদীপাড়ে স্বস্তি

    আরো সংবাদ পড়ুন

    প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন

    এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ

    পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি গ্রেফতার

    ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৪৭, মামলা ৫৮

    ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’— সেই এএসআই ক্লোজড

    শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন

    October 6, 2026

    পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

    October 6, 2026

    বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

    October 6, 2026

    উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

    October 6, 2026

    অবশেষে সক্রিয় মক্কা চুক্তি: সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

    October 6, 2026

    নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী

    October 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.