Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 25 June 2026, 05:55: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » এনসিপি কোনো জোটের সঙ্গে যুক্ত হবার সিদ্ধান্ত নেয়নি: নাহিদ ইসলাম
    জাতীয়

    এনসিপি কোনো জোটের সঙ্গে যুক্ত হবার সিদ্ধান্ত নেয়নি: নাহিদ ইসলাম

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 28, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতার লোভে কোনো দল বা কোনো শক্তি যদি মনে করে তারা এককভাবে সবকিছু করবে। এই জাতীয় ঐক্য ভেঙে দেবে বা জনগণের আকাঙক্ষার বিপরীতে দাঁড়াবে, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তারা সংসদ টেকাতে পারবে না। সরকার টেকাতে তাদের কষ্ট হবে। জনগণের যে আস্থা সেই আস্থা তারা পাবে না।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টায় রাজশাহী পর্যটন মোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন, দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, সাংগঠনিক কাজের অংশ হিসেবে নেতৃত্ব বাছাই ও সাক্ষাৎকার অনুষ্ঠানের অংশ হিসেবে তারা রাজশাহীতে এসেছেন। ইতোমধ্যে দুটি জেলার নেতৃত্ব বাছাইয়ের কাজ শেষ হয়েছে। আগামীর বাংলাদেশে এনসিপিকে শক্তভাবে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীতে জামায়াত কিংবা বিএনপি এককভাবে দাঁড়াতে পারবে না বলেও মনে করেন তিনি।

    তিনি বলেন, সংসদে স্থিতিশীলতা এবং সকল ধরনের অপশক্তির সঙ্গে লড়াইয়ের জন্য জনপ্রতিনিধিত্ব সংসদে করতে চায় এনসিপি। পুঙ্খানুপুঙ্খ বাছাইয়ের মাধ্যমে দ্রুতই তৃণমূলে সকল আহ্বায়ক কমিটিগুলো দেয়া হবে।

    পরে এনসিপি প্রধান নাহিদ ইসলাম জুলাই সনদ ও সংস্কার বিষয়ে সাংবাদিকদের জানান, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত এইটি কেবলই একটি আনুষ্ঠানিকতা, যার মূল্য কেবলই একটি কাগুজে মূল্য। এ জন্যই আমরা স্বাক্ষর করিনি। ৯০ এর গণঅভ্যুত্থানেও এই ধরনের একটি রূপ দেখা গিয়েছিল। ৯০ এর পুনরাবৃত্তি বাংলাদেশে আমরা হতে দেবো না। আজকে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সুপারিশ মালা প্রধান উপদেষ্টার কাছে যাবার কথা। জুলাই সনদে স্বাক্ষর করতে আমরা অপেক্ষা করছি।

    তিনি বলেন, জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে গণভোট হবে। গণভোটের মাধ্যমে ড. ইউনূস এই আদেশে স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি এই আদেশ সাক্ষর করতে পারবে না। তাহলে বিদ্যমান সংবিধানের আলোকে আদেশ সাংঘর্ষিক হবে।

    এদিকে ফেব্রুয়ারির মধ্যেই সামনের নির্বাচন চেয়ে নাহিদ ইসলাম বলেন, এনসিপি এখন পর্যন্ত কোনো জোটের সঙ্গে যুক্ত হবার সিদ্ধান্ত নেয়নি। সংস্কারের বিরুদ্ধে কেউ দাঁড়ায়, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে কেউ দাঁড়ায় ইতিহাসে যাদের অনেক দায়ভার রয়েছে এই ধরনের শক্তির সঙ্গে জোটে যাবার ক্ষেত্রে আমাদের ভাবতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান, গণহত্যা মামলা, বিচার প্রক্রিয়া, ট্রাইব্যুনালের কার্যক্রম যাতে পরবর্তী সরকারের সময়ে বহাল থাকে।

    সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাহিদ বলেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের অভিযোগ নতুন নয়, শুধু শাপলা প্রতীকের ইস্যুতে নয়। কমিশন গঠনের সময় থেকেই এনসিপি তাদের নিয়ে প্রশ্ন তুলেছিল। কমিশনকে নিয়ে আমাদের অভিযোগগুলো সামগ্রিক। কমিশন যদি মনে করে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না, তখন বিষয়গুলো রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। বলেন উচ্চ কক্ষে পিআর চায় এনসিপি।

    নাহিদ বলেন, আওয়ামী লীগ কোনো দিনই নির্বাচনে বিশ্বাস করেনি, গণতন্ত্রে বিশ্বাস করেনি। আওয়ামী লীগ, ফ্যাসিবাদ এখনও নানাভাবে বহাল রয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা হচ্ছে। জাতীয় পার্টি ও এই সকল দলগুলোর বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে আনা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলেও মনে করেন তিনি।

    এনসিপি কোনো জোটের সঙ্গে যুক্ত হবার সিদ্ধান্ত নেয়নি: নাহিদ ইসলাম
    পূর্ববর্তী খবরইউক্রেন শান্তি আলোচনার জন্য প্রস্তুত: জেলেনস্কি
    পরবর্তী খবর ডেঙ্গু জ্বরে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪১

    আরো সংবাদ পড়ুন

    বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

    শিশু রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ

    বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

    প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রীর বৈঠক: তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

    মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

    আগামীকাল পবিত্র আশুরা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

    June 25, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

    June 25, 2026

    বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

    June 25, 2026

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

    June 25, 2026

    শিশু রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ

    June 25, 2026

    ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে: ইউএসজিএস

    June 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.