Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 28 July 2026, 11:54: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ » ডাকসু ও হল সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল
    জাতীয়

    ডাকসু ও হল সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 10, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ডাকসু ও হল সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে ভিপিপার্থী সাদিক কায়েম জয়লাভ করেছেন। সাদিক কায়েম পেয়েছেন মোট ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭০৮ ভোট।

    জিএস পদে ছাত্রশিবির সমর্থিত এস এম ফরহাদ জয় লাভ করেছেন। ফরহাদ পেয়েছেন ১০,৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারী হামিম পেয়েছেন ৫২৮৩ ভোট।

    ডাকসুর এজিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত মহিউদ্দিন খান। তিনি মোট ১১,৭৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫,০৬৪ ভোট।

    শিবির সমর্থিত ফাতেমা তাসনিম জুমা ১০,৬৩১ ভোট পেয়ে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

    বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন ।

    ডাকসু নির্বাচনে জয়ী হলেন যারা:

    সহসভাপতি (ভিপি)– আবু সাদিক কায়েম (শিবির সমর্থিত)
    সাধারণ সম্পাদক (জিএস) –এস এম ফরহাদ (শিবির সমর্থিত)
    সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—মুহা মহিউদ্দীন খান (শিবির সমর্থিত)
    মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক—ফাতেমা তাসনিম জুমা (শিবির সমর্থিত)
    বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক—ইকবাল হায়দার (শিবির সমর্থিত)
    কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক— উম্মে ছালমা (শিবির সমর্থিত)
    আন্তর্জাতিক সম্পাদক—জসীমউদ্দিন খান (শিবির সমর্থিত)
    সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক—মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)
    গবেষণা ও প্রকাশনা সম্পাদক—সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)
    ক্রীড়া সম্পাদক—আরমান হোসেন (শিবির সমর্থিত)
    ছাত্র পরিবহন সম্পাদক—আসিফ আব্দুল্লাহ (শিবির সমর্থিত)
    সমাজসেবা সম্পাদক—যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)
    ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক—মাজহারুল ইসলাম (শিবির সমর্থিত)
    স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক—আব্দুল্লাহ আল মিনহাজ (শিবির সমর্থিত)
    মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক—মো. জাকারিয়া (শিবির সমর্থিত)

    উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি [ভিপি] পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক [জিএস] পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক [এজিএস] পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

    এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

    ডাকসু ও হল সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

    ডাকসু ও হল সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল
    পূর্ববর্তী খবরব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের প্লে-অফে বলিভিয়া
    পরবর্তী খবর ৩৩ বছর পর আগামীকাল জাকসু নির্বাচন

    আরো সংবাদ পড়ুন

    ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের উদ্দেশে চিফ হুইপের ঢাকা ত্যাগ

    সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ বুধবার

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

    দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

    July 28, 2026

    ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের উদ্দেশে চিফ হুইপের ঢাকা ত্যাগ

    July 28, 2026

    হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

    July 28, 2026

    সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ বুধবার

    July 28, 2026

    ইরানের সঙ্গে চুক্তির ইঙ্গিত, ব্যর্থ হলে ফের হামলার হুমকি ট্রাম্পের

    July 28, 2026

    আমিরাত প্রবাসীদের ভিসা বাতিলের কারণ খুঁজছে দূতাবাস

    July 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.