Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 12 July 2026, 05:18: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয়

    বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কDecember 2, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন, বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। এমনকি বিশেষভাবে যাদের নিরাপত্তা দেওয়া দরকার, তাদের জন্যও আমরা প্রস্তুত আছি।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

    তারেক রহমানের দেশে ফিরে আসা নিয়ে নিরাপত্তার কোনো শঙ্কা আছে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সবার নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত আছে। বিশেষভাবে যাদের নিরাপত্তা দেওয়া দরকার, তাদের জন্যও আমরা প্রস্তুত আছি।

    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দিতে কেন এত সময় লাগল, প্রশ্নে উপদেষ্টা বলেন, এটা নিয়ে আমি কিছু বলতে পারব না। যাদের এটা দেওয়ার এখতিয়ার, তারা এটা দিতে পারবেন।

    ফোনে আড়িপাতা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, যেসব সংস্থা অথরাইজড, তারা আড়িপাতবে। যারা অথরাইজড না, তারা আড়ি পাতবে না।

    উপদেষ্টা বলেন, কোর কমিটির বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। সবচেয়ে বেশি কথা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে। এছাড়া মাদকের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, সীমান্ত, পার্বত্য চট্টগ্রাম, লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে আলোচনা হয়েছে।

    ‘নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, কতগুলো ঝুঁকিপূর্ণ না; তা দেখে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের অগ্রগতি, যেগুলো আমাদের কাছে চলে এসেছে, সেগুলো দিয়ে প্রশিক্ষণ কতটুকু হয়েছে। এ ছাড়া অন্যান্য বাহিনীর প্রস্তুতি নিয়েও আমরা কথা বলেছি,’ যোগ করেন তিনি।

    কতগুলো বডি-ওর্ন ক্যামেরা কেনা হবে, প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের যতগুলো প্রয়োজন, ততগুলো কেনা হবে।

    কোন কোন এলাকা ঝুঁকিপূর্ণ, জানতে চাইলে উপদেষ্টা বলেন, তালিকাটা আপনাদের দিতে চাই না। কারণ, পরিস্থিতির সাথে সাথে এগুলো পরিবর্তন হতে থাকে। চূড়ান্তভাবে যখন করা হবে; তখন সেটা আপনাদের দেব।

    ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো কীভাবে নির্ধারণ করা হচ্ছে, জানতে চাইলে, তিনি বলেন, আপনারা যেভাবে খবর দেন, সেভাবে নির্ধারণ হয়।

    সীমান্ত নিয়ে কী আলোচনা হয়েছে, প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সীমান্ত দিয়ে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে, সেটা নিয়ে কথা হয়েছে।

    বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সিরিয়াসলি দেখছে। বিশাল ভলিউমের প্রতিবেদন, পুরোটা আমার পড়া হয়নি। পড়ার পর তাদের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে।

    বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
    পূর্ববর্তী খবরআমিও একজন সাংবাদিকের মেয়ে: জয়া বচ্চন
    পরবর্তী খবর বিশ্ব শান্তির জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় হুমকি: ইসমাইল বাঘেয়ি

    আরো সংবাদ পড়ুন

    হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

    কেরানীগঞ্জে গ্যাস লাইনের কাজ করার সময় বিস্ফোরণ, দগ্ধ ৩

    দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খুলল শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

    ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

    তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি 

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বেলিংহামের গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

    July 12, 2026

    ইংল্যান্ডের বিপক্ষে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে নরওয়ে

    July 12, 2026

    প্রতিশোধ নেওয়ার কঠিন হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

    July 11, 2026

    দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না: রিজভী

    July 11, 2026

    নিজের নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

    July 11, 2026

    হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

    July 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.