বিশ্বকাপে সর্বোচ্চ গোলের বিশ্ব রেকর্ড গড়লেন মেসি। বিশ্বকাপে এখন পর্যন্ত ২৮ ম্যাচে ১৭টি গোল করেছেন মেসি। তাই জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডটি এখন একার দখলে নিলেন কিংবদন্তি।
ম্যাচের ৩৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার ক্রসে ডামি করেন থিয়াগো আলমাদা। এরপর মেসির বাঁ পায়ের শট অস্ট্রিয়ার জালে! (২০০২ বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে ফাইনালেও রিভালদোর এমন ডামিতে গোল পেয়েছিলেন রোনালদো)

