আটকে রাখা গেল না মেসিকে। হ্যাটট্রিকটা পেয়েই গেলেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের ৭৬ মিনিটে দারুণ এক গোলে আদায় করে নিলেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।
এর আগে মেসিকে হ্যাটট্রিক বঞ্চিত করলেন লুকা জিদান। মেসির দ্বিতীয় গোলটিতে ভুল করেছিলেন আলজেরিয়ান গোলরক্ষক। তবে একটু পর পুষিয়ে দিলেন সেটি। ৬৬ মিনিটে মেসির গোলের লক্ষ্যে নেওয়া শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দিয়েছেন জিনেদিন জিদান–পুত্র।
আর এই হ্যাট্রটিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। রোনালদো নাজারিওর ১৫ গোল ছাড়িয়ে ছুঁয়ে ফেললেন সর্বোচ্চ গোল করা ক্লোসাকে। বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি।

