Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 12 August 2026, 01:00: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » মেসির তাণ্ডবে লন্ডভন্ড আলজেরিয়া
    খেলাধুলা

    মেসির তাণ্ডবে লন্ডভন্ড আলজেরিয়া

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কJune 17, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মেসির তাণ্ডবে লন্ডভন্ড আলজেরিয়া

    আরেকটি বিশ্বকাপ। আবার সেই চিরচেনা রূপে লিও? না, ২০২২ কাতার ওয়ার্ল্ড কাপের পর আজকে আলজেরিয়ার বিপক্ষে আরও ইম্প্রোভাইজড, আরও বিধ্বংসী আর্জেন্টাইন এই মহাতারকা। ষষ্ঠ বিশ্বকাপ মিশনে নেমেছিলেন মেসি। আর তার জন্য পুরো দল খেলবে বলে আগেই জানিয়েছিলো প্লেয়াররা।

    বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার পূর্বে সাউথ আমেরিকান টিমদের পারফরম্যান্স দেখে কিছুটা হতাশ ছিলো ভক্তরা। বিশেষকরে ব্রাজিল ও উরুগুয়ের খেলোয়াড়দের পারফরম্যান্সে তেমনটাই ইঙ্গিত মেলে। তবে, আজ আর্জেন্টিনার খেলা দেখে সেসব দুঃখ ভুলে যাওয়ার কথা ফুটবল সমর্থকদের। কারণ-আজ ওয়ার্ল্ড কাপ শো’র ইন-চার্জ মহাতারকা নিজেই।

    বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ কানসাস সিটি স্টেডিয়ামে। ম্যাচ শুরুর সময়, রেইনিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও দেখা যায় ফুরফুরে মেজাজে। প্রতিপক্ষ আলজেরিয়া। দলের নেতৃত্বে মেসি।

    লাউতারো’র টাচে শুরু হয় খেলা। ম্যাচের মাত্র ৫ মিনিটের মধ্যেই গোল করতে পারতেন মেসি। তবে, অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। মেসির গোল বাতিল হওয়ার কিছুক্ষণ পরেই বাতিল হয় আলজেরিয়ার গোলও। এরপরই শুরু মেসি’র তাণ্ডব!

    আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে-ই গোল করলেন আর্জেন্টাইন এই মহাতারকা। মিডফিল্ড থেকে মেসির বডি গার্ড রদ্রিগো দি পল অসাধারণ এক পাস দেন। বল পেয়েই প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে গোল করেন লিও। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান মেসির করা শট দুই হাত দিয়ে থামাতে চেষ্টা করলেও ঠেকাতে পারেননি। বল জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একইসঙ্গে, আকাশি-সাদা জার্সিতে নিজের ২০০তম ম্যাচে ১১৮তম এবং বিশ্বকাপে ১৪তম গোল লিও’র।

    এরপর ম্যাচের ৬০ মিনিটে, আলজেরিয়ার বিপক্ষে গোল করে আর্জেন্টিনাকে ২–০ গোলে এগিয়ে দিলেন লিও। দ্বিতীয় গোল দিয়ে, ওয়ার্ল্ড কাপের ওল টাইম টপ স্কোরার মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্টাইন মহাতারকা মেসি। ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। আর রাইট মোমেন্টে রাইট জায়গায় থেকে ফিরতি শটে গোল করে বল জালে জড়ান লিও। অন্যদিকে, ২০০তম ম্যাচে ১১৯তম গোল তার। এই গোল বিশ্বকাপে লিও’র ১৫তম। এই গোলে মেসি ছুঁয়ে ফেললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে (১৫)।

    ৭৬ মিনিট চলছে। আবার মেসির স্ট্রাইক! দারুণ এক গোলে আদায় করে নিলেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।

    সব মিলিয়ে, বিশ্বকাপে নিজেরদের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক; সবচেয়ে বড় ব্যাপার জয়। শিরোপা ধরে রাখার মিশনটা মেসিরা শুরু করলো দুর্ধর্ষ স্টাইলে। টার্গেট একটাই- টু ডিফেন্ড দ্য টাইটেল, নো মোর, নট লেস!

    বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা প্রথম ম্যাচে মেইন ১১’এ জায়গা পেয়েছে লাউতারো মার্তিনেজ। এছাড়াও গোলে জায়গা পান গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, থিয়াগো আলমাদা ও লিওনেল মেসি।

    মেসির তাণ্ডবে লন্ডভন্ড আলজেরিয়া
    পূর্ববর্তী খবরআটকে রাখা গেল না মেসিকে, বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক
    পরবর্তী খবর আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    এক দশকের প্রেমের পর পরিণয়, জর্জিনাকে বিয়ে রোনালদোর

    রোজারিওতে বাবার শেষকৃত্য সারলেন মেসি

    বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

    মারা গেলেন লিওনেল মেসির বাবা

    ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল শান্তরা

    ব্রাজিল অধ্যায়ের ইতি টানলেন নেইমার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

    August 12, 2026

    এক দশকের প্রেমের পর পরিণয়, জর্জিনাকে বিয়ে রোনালদোর

    August 12, 2026

    আজ পবিত্র আখেরি চাহার সোম্বা

    August 12, 2026

    প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ ভারতের

    August 11, 2026

    বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

    August 11, 2026

    ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে গুঞ্জনের কিছু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    August 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.