সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো ধরনের হামলা যুদ্ধ ঘোষণার শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল রোববার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরানের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে। এরমাধ্যমে খামেনিকে হত্যা বা তাকে ক্ষমতাচ্যুত করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এরপরই পাল্টা সতর্কতা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। মাইক্রোব্লগিং সাইট এক্সে ইরানি প্রেসিডেন্ট লিখেছেন, “আমাদের গ্রেট লিডারের ওপর হামলা ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।” দেশটির সাধারণ মানুষ যে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটির জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, “ইরানিদের জীবনে বর্তমানে যে আর্থিক…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
গণভোটের সঙ্গে সংবিধানে বিসমিল্লাহ থাকা না থাকার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি বলেছেন, বিসমিল্লাহ নতুন করে আসেনি, নতুন করে চলেও যাবে না। এটা সারা জীবন থাকবে, সবসময় থাকবে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পাবনা সার্কিট হাউসের হলরুমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা। নির্বাচনী পরিবেশ নিয়ে বিভিন্ন দলের অভিযোগের বিষয়ে নুরজাহান বেগম বলেন, এগুলো (বিভিন্ন দলের অভিযোগ) কোনোটাই ঠিক না। নির্বাচনের পরিবেশ নষ্ট হবে না। সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ…
রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, বড় দল, ছোট দল বলতে কিছু নেই। নির্বাচনে যারা অংশ নেবে তারা সবাই ইসির কাছে সমান। সবাই ইসিতে এসে নিজেদের অভিযোগ, পরামর্শ জানাচ্ছেন। এতে কমিশন সমৃদ্ধ হচ্ছে। ছোট সমস্যার সমাধান করে যাচ্ছে কমিশন। এখনো বড় সমস্যার সম্মুখীন হয়নি ইসি। তবে রাজনৈতিক দলের বক্তব্য আমরা খতিয়ে দেখছি, ব্যবস্থা নিচ্ছি। আপিল শুনানি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপিল শুনানিতে মনে হয়েছে, একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। প্রার্থীরা যেভাবে…
একের পর এক ব্যর্থতার ভারে যখন টালমাটাল রিয়াল মাদ্রিদ, ঠিক তখনই নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে লা লিগায় লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে প্রথম জয় তুলে নিল লস ব্লাঙ্কোসরা। গতকালকের এ ম্যাচে রিয়ালের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে ও রাউল অ্যাসেনসিও। বার্নাব্যুয়ে এদিন পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে স্বাগতিকরাই। যদিও প্রথম গোল আদায় করতে দ্বিতীয় হাফ পর্যন্ত অপেক্ষা করতে হয় আলভারো আরবেলোয়ার দলকে। দ্বিতীয়ার্ধে ফ্রাঙ্কো মাসতানতুয়োনো ও আরদা গুলারকে নামিয়ে আক্রমণে গতি আনেন আরবেলোয়া। ৫৮তম মিনিটে বক্সের ভেতর আদ্রিয়ান দে লা ফুয়েন্তের ফাউলে পেনাল্টি পান এমবাপ্পে, এতে দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি নিজের মৌসুমের ১৯তম লিগ গোলটি করেন এ ফরাসি তারকা। এ…
ব্যক্তিগত জীবনের টানাপোড়েন আর স্ত্রী রোজা আহমেদের সঙ্গে দূরত্বের খবরে গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিচ্ছেদের ঘোষণার পর নিজেকে কিছুটা আড়ালে রাখলেও এবার তার ভক্তদের জন্য এলো চমকপ্রদ এক খবর। ফের পর্দায় ফিরছেন এই তারকা। তবে কোনো নাটকে নয়, বরং সঞ্চালক হিসেবে। মূলত, জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন তাহসান; শিগগিরই অনুষ্ঠানটির নতুন সিজন শুরু হতে যাচ্ছে। জানা গেছে, প্রথম সিজনে তার সাবলীল উপস্থাপনা দর্শকের মন জয় করেছিল। আর সে কারণেই দ্বিতীয় সিজনেও তাকেই ভরসা রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান। এ শো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান বলেন, আমাদের এবারের…
পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের। টানা কয়েক দিনের বর্ণাঢ্য আয়োজন শেষে রোববার (১৮ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। উৎসবের শেষ দিনে রাজধানীর জাতীয় জাদুঘর ও শিল্পকলা একাডেমি এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে একগুচ্ছ চলচ্চিত্র প্রদর্শিত হবে। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকেল ৪টায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সমাপনী আয়োজনে জনপ্রিয় সংগীতশিল্পী আহমেদ হাসান সানি সংগীত পরিবেশন করবেন এবং সবশেষে এশিয়ান কম্পিটিশন বিভাগে সেরা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। এছাড়া দিনভর জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘পরিণাম’, ‘বেহুলা দরদি’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ এবং চিত্রশালা মিলনায়তনে ‘রাত্রিযাপন’-এর…
আজকের বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব ও উপস্থিতিই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বড় সূচক তথা মানদণ্ড হিসেবে বিবেচ্য। রাজনীতি, ক্রীড়াঙ্গন, শোবিজ, ব্যবসা থেকে শুরু করে সব সেক্টরের মানুষই এখন এই ডিজিটাল জনপরিসরে বেশ সক্রিয়। এরই ধারাবাহিকতায় ফেসবুকের শীর্ষ ১০০ ‘কনটেন্ট ক্রিয়েটর’ এর তালিকায় স্থান পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সামাজিকমাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত ‘টপ ১০০ ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকায় তারেক রহমানের অবস্থান এখন ৬৭তম। রোববার (১৮ জানুয়ারি) সবশেষ প্রকাশিত তালিকায় এ তথ্য জানা যায়। এতে দেখা যায়, ফেসবুকে কনটেন্ট পোস্টের সংখ্যা ও আলোচনার মাত্রার ভিত্তিতে তারেক রহমানের অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে। ‘ট্রাম্প টিম’ ও ‘ডোনাল্ড ট্রাম্প’ অবস্থান…
ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা। সেখানে মার্কিনি ছাড়াও তাদের নেতৃত্বাধীন অন্যান্য দেশের সেনারাও ছিল। তারা ঘাঁটি ছাড়ার পর এটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সেনাবাহিনী। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর বদলা নিয়ে আইন আল-আসাদ ঘাঁটিতে বিপুল মিসাইল ছুঁড়েছিল ইরান। এতে এ ঘাঁটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরানের হামলার তীব্রতা এতই বেশি ছিল যে ওই সময় সেখানে থাকা মার্কিন সেনাদের অনেকের মানসিক সমস্যা দেখা দিয়েছিল। ২০২৪ সালে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সেনা প্রত্যাহার নিয়ে…
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, আজ (রোববার) বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে, গত ১৫ জানুয়ারি প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তোলে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তখন নির্বাচন কমিশনের কাছে এসব বিষয়ে ব্যাখ্যা দাবি করে। বিএনপির অভিযোগ, পোস্টাল ব্যালট প্রস্তুত ও প্রেরণের পুরো প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি রয়েছে, যার ফলে দলটি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি নিয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হবে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর পর্যন্ত মোট ৩৫টি আপিলের শুনানি গ্রহণ করা হবে। পাশাপাশি আগের দিনগুলোতে অপেক্ষমাণ থাকা আবেদনগুলোরও নিষ্পত্তি করা হবে। শুনানি শেষ হওয়ার পরপরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি নেবে কমিশন। ইসি সূত্র জানায়, বর্তমানে অপেক্ষমাণ আবেদনগুলোর প্রায়…
