চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে র্যাবের ওপর হামলায় জড়িতরা যত শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান। শফিকুল আলম বলেন, যারা এই হামলার সঙ্গে জড়িত তারা যত শক্তিশালী হোক না কেন, সকল শক্তি প্রয়োগ করে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তেমন প্রভাব পড়বে না। সোমবার বিকেলে আসামি গ্রেপ্তারের জন্য র্যাব-৭ এর একটি দল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যায়। এ সময় র্যাবের চার সদস্য ও এক সোর্সকে আটক করে মারধর করে সন্ত্রাসীরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধার করার তাগিদ দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান। এর আগে সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এ তাগিদ দেন ড. ইউনূস। প্রেস সচিব বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার অনুমোদন করা হয়েছে।
জনগণের ম্যান্ডেটে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে শুধু দল থেকে নয়, দল ছাড়াও যোগ্য লোকদের মন্ত্রী বানানো হবে বলে জানিয়েছে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো অনেক লোক আমাদের দেশে আছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত দলটির পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা তিনি। ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে বিষয়টা এমন নয়, আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাবো। বাংলাদেশে তো অর্থমন্ত্রী হওয়ার মতো লোক আছে। বাংলাদেশের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী হওয়ার লোক আছে। সুতরাং সব…
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক, প্রেস সচিব সালেহ শিবলী ও উপদেষ্টা মাহদী আমিন। সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক, রাজনৈতিক পরিস্থিতি ও চলমান ইস্যু নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। এর আগে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স…
যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অযৌক্তিক শর্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলা হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেয়া হবে আনুষ্ঠানিকভাবে এমন কিছু শুনিনি। আমাদের মূল কথা, যদি আইসিসি ভারতীয় বোর্ডের সাথে কথা বলে আমাদের ওপর চাপ সৃষ্টি করে; অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয় তবে আমরা সে অযৌক্তিক শর্ত মানবো না। ভেন্যু পরিবর্তনের বিষয়টি এর আগেও হয়েছে জানিয়ে তিনি বলেন, এর আগে এমন উদাহরণ আছে। পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পরিবর্তন…
কালো টাকা ও ঋণখেলাপি ব্যবসায়ীদের অর্থনির্ভর নির্বাচনী রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয়ভাবে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে নির্বাচনী তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। তিনি বলেছেন, জনগণের ছোট ছোট অনুদানেই তারা নির্বাচন করতে চান, যাতে নির্বাচিত প্রতিনিধিরা কেবল জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, প্রার্থীদের নির্বাচনী ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা এক জায়গা থেকে নিশ্চিত করতেই কেন্দ্রীয়ভাবে ক্রাউড ফান্ডিংয়ের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। দাতারা চাইলে সরাসরি জাতীয় নাগরিক পার্টিকে অনুদান দিতে পারবেন, আবার…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলে তার দায় প্রধান উপদেষ্টার ওপরও বর্তাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে, যা নির্বাচনকে ঘিরে শঙ্কা বাড়াচ্ছে। এনসিপি আহ্বায়ক বলেন, নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের দায়িত্ব ছিল নিরপেক্ষ আচরণ নিশ্চিত করা। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। তার ভাষায়, ‘ইসি যদি পক্ষপাতদুষ্ট আচরণ করে, তাহলে নির্বাচন নিয়ে অনিবার্যভাবে শঙ্কা তৈরি হবে। দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের বিষয়ে…
দেশের আকাশে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। ফার্সি শব্দ ‘শবে বরাত’ অর্থ ভাগ্যরজনী। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। ইসলাম ধর্মাবলম্বীদের…
গণভোটে ‘হ্যাঁ’ সিল দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৯ জানুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। ‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। ‘হ্যাঁ’-তে আপনি নিজে সিল দিন। আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দিন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেবো। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৯ জানুয়ারি) তথ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে আরও জানায়, প্রধান উপদেষ্টার ধারণকৃত এই ভাষণটি সন্ধ্যা সাড়ে ৬টায় একযোগে সম্প্রচার করা হবে। দেশের সব ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকে এই ভাষণটি একযোগে প্রচার করার জন্য অনুরোধ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভাষণে ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং দেশের চলমান সংস্কার কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা।
