নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম (QRT) কার্যক্রম চালু হয়েছে। হটলাইন-১০৯ এ কল করলেই টিমের সদস্যরা দ্রুত ব্যবস্থা নিবে। এ ঘোষণা দেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কিউআরটি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিমের পাশে দাঁড়াতে এই টিম কাজ করবে। দেশের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় এ কার্যক্রম পৌঁছানোর জন্য তার মন্ত্রণালয় কাজ করছে। নারী-শিশুর জন্য নিরাপদ এসময় বাংলাদেশ গড়তে তরুণদের পাহাড়াদারের ভূমিকা নেয়ার আহবান জানান উপদেষ্টা। একই অনুষ্ঠানে গণভোটে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়ার কথা জানান তিনি।
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
বাংলাদেশে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকা থেকে সারাদেশের উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্ডা লাসে বলেন, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ইইউ পর্যবেক্ষণ মিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের পর্যবেক্ষণ ও অন্তর্দৃষ্টি নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নের মূল ভিত্তি হিসেবে কাজ করবে। তিনি বলেন, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন দীর্ঘমেয়াদি ও দেশব্যাপী পর্যবেক্ষণের জন্য একটি সুসংহত ও সুপ্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করে, যা…
বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারের আমলে যে-সব মা তাদের সন্তানদের হারিয়েছেন, যে বোন তার স্বামীকে হারিয়েছেন তাদের আজ সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই। শনিবার (জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তারেক রহমান বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। যারা গুম খুনের শিকার হয়েছেন রাষ্ট্র তাদের দায় এড়াতে পারে না। বিএনপি সরকারে এলে রাষ্ট্রে এসব শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে। তিনি আরও বলেন, সবাইকে সজাগ থাকতে হবে, কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে। প্রতিটি বিচারকে প্রতিষ্ঠা…
গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় সহযোগিতা না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘গ্রিনল্যান্ড ইস্যুতে সেসব রাষ্ট্র আমাদের বিরোধিতা করবে, তাদের ওপর আমি নতুন করে শুল্ক আরোপ করতে পারি।’ ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন হলেও গ্রিনল্যান্ড একটি স্বশাসিত অঞ্চল। এ বিষয়টি জেনেও ট্রাম্প একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। বৈঠকে কোন কোন দেশের ওপর শুল্ক আরোপ করা হতে পারে বা কী ক্ষমতার আওতায় এই শুল্ক বসানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। ডেনমার্ক…
গত ১৫ বছর দেশে হিসাবরক্ষণের কারচুপির মাধ্যমে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে— এমন অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসান। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সে’ তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পরবর্তী প্রজন্মের পেশাদাররা সততা, জবাবদিহিতা এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে। এসময় বৈশ্বিক অস্থিরতা কাটাতে দক্ষিণ এশিয়ার সব দেশকে একযোগে কাজ করারও আহ্ববান জানান তিনি। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘নেক্সট জেনারেশন প্রফেশনালস কনভার্জিং এথিক্যাল এআই অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’।
মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে গণহত্যার যে অভিযোগ তোলা হয়েছে, জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) সেটিকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন মিয়ানমারের আইনজীবী কো কো হ্লেইং। সামরিক বাহিনীর অভিযানের জেরে যেসব রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন, তাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেছেন হ্লেইং। প্রসঙ্গত, ২০১৭ সালের জুলাই মাসে বাংলাদশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে বোমা হামলা হয়েছিল। সশস্ত্র রোহিঙ্গাগোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা)-কে এই হামলার জন্য দায়ী করে মিয়ানমারের সরকার। পরে এ হামলার জের ধরে ওই মাসেই রাখাইনে বাংলাদেশ- মিয়ানমার সীমান্তবর্তী রোহিঙ্গা গ্রামগুলোতে অভিযান শুরু…
গতকাল বিকেলে নির্বাচন কমিশনের সামনে অস্থিতিশীল ঘটনার পর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ নির্বাচন কমিশন (ইসি) ভবনের চারপাশে একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, ইসিতে প্রবেশের আগে কয়েক ধাপে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পিকেএসএফের দিকের সড়কসহ আশপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মূল গেটে তিন স্তরের নিরাপত্তা বলয় স্থাপন করা হয়েছে। এছাড়া মূল ভবনের সামনেই ব্যারিকেড দিয়ে চলাচল সীমিত করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। যারা ভেতরে প্রবেশ করতে…
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচন। এর আগে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে তিনি ফেসবুক ও এক্স পেজ থেকে ফটোকার্ডটি প্রকাশ করেন। ফটোকার্ডে লেখা, ‘গণভোট ২০২৬- দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন ‘হ্যাঁ’তে সিল দিন।’ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে চলমান ফটোকার্ড শেয়ার অব্যাহত রয়েছে। রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত চলবে এ কার্যক্রম। ধারাবাহিক এই কার্যক্রমের লক্ষ্য গণভোটকে ঘিরে জনসচেতনতা বাড়ানো এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। এদিকে অন্য উপদেষ্টারাও দেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে…
ইরানের সরকার রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় দেশটির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজ ছাড়ার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিরল প্রতিক্রিয়া জানান। ফ্লোরিডার পাম বিচে নিজের মার-এ-লাগো রিসোর্টে সপ্তাহান্তের ছুটি কাটাতে যাওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ইরান ৮০০-এর বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে।” ট্রাম্প আরও যোগ করেন, “তাদের এই সিদ্ধান্তকে আমি অত্যন্ত সম্মান জানাই।” রিপাবলিকান এই প্রেসিডেন্ট তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ইরানের এই সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। সেখানে তিনি জানান, ইরানে ৮০০-র বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল, যা এখন আর হচ্ছে না। পোস্টে ট্রাম্প লেখেন, “ধন্যবাদ!” ইরানে ব্যাপক বিক্ষোভ…
আসছে মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’। সাইফ আহমেদের রচনা ও পরিচালনায় সদ্যই সম্পন্ন হয়েছে নাটকটির শুটিং। শোনা যাচ্ছে, আগামী ঈদে টেলিভিশনে প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে কমেডি ঘরানার এই নাটকটি। নাটকের গল্প নিয়ে নির্মাতাসূত্র জানিয়েছে, এক দম্পতির গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি। সংসারজীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। হাস্যরসের মধ্য দিয়ে সেসব ঘটনা তুলে ধরা হয়েছে এতে। মানুষের জীবনটা সুখে-দুঃখে গড়া, সেই জীবনে সুখী হতে হলে প্রয়োজন পারস্পরিক আস্থা আর ভালোবাসা। নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্কের অম্ল-মধুর নানা ঘটনা দিয়ে সাজানো হয়েছে নাটকটি। হাস্যরসে ভরা নাটকটিতে সুন্দর একটা বার্তা পাবেন দর্শক। আরও পড়ুন- হলুদের…
