Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। সোমবার তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি হাতে পেয়েছেন। এটি সোমবারই তিনি রিটার্নিং অফিসারের কাছে জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন গিয়াস কাদের চৌধুরীর ব্যক্তিগত সহকারী খোরশেদ আলম। চট্টগ্রাম-৬ আসনে গত ৪ ডিসেম্বর বিএনপির মনোনয়ন পেয়েছিলেন গিয়াস কাদের চৌধুরী। পরবর্তীতে ২৮ ডিসেম্বর দল থেকে গোলাম আকবর খন্দকারকেও মনোনয়নের চিঠি দেওয়া হয়। তারা দু’জনই বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং অফিসারের যাচাই-বাছাইয়ে দু’জনের মনোনয়নপত্রই বৈধ হয়। বর্তমান নির্বাচনী আইনে কোনো দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে একাধিক প্রার্থী মনোনয়নের সুযোগ রয়েছে। তবে চূড়ান্ত পর্যায়ে…

Read More

সারাদেশে নির্বাচনী নিরাপত্তায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ৪২৮টি ড্রোন এবং ডগ স্কোয়াড ব্যবহার করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি–শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি, কোস্টগার্ডসহ স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’–এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যগণ মোতায়েন থাকবে। বলেন, প্রথম পর্বে চলমান যারা মোতায়েন রয়েছেন, তারা বলবৎ থাকবে। দ্বিতীয় পর্বে ভোটকেন্দ্রিক মোতায়েন, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

Read More

পবিত্র রমজান মাসের আগমনী বার্তা বহনকারী শবেবরাতের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার (১৯ জানুয়ারি)। এদিন সন্ধ্যায় শাবান মাসের নতুন চাঁদ দেখার জন্য ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বসবে এ সভা। তবে, এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আকাশে পবিত্র শাবান মাসের নতুন চাঁদ দেখা গেছে বলে খবর প্রকাশ করেছে গালফ নিউজ। আবহাওয়া অনুকূলে থাকায় দিনের আলোতেই চাঁদের একটি স্পষ্ট ছবি ধারণ করতে সক্ষম হয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো রমজান মাসের দিন গণনা। দেশটিতে আগামী ৩০ অথবা ২৯ দিন পরই শুরু হবে পবিত্র রমজান মাস। ইন্টারন্যাশনাল…

Read More

বাংলাদেশের তিস্তা পাড়ের মানুষের দুঃখ-দুর্দশা সরেজমিনে দেখতে নদী ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে তারা রংপুরের কাউনিয়া ব্রিজ সংলগ্ন তিস্তা নদীর তীব্র ভাঙনপ্রবণ এলাকাগুলো পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিবেশ উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূত একটি নৌকায় করে তিস্তার উভয় তীর পর্যবেক্ষণ করেন। এ সময় তারা বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং পরিবেশগত বিষয় নিয়ে মতবিনিময় করেন। পরিদর্শনকালে উপদেষ্টা ও রাষ্ট্রদূত নদীর তীরবর্তী এলাকার ভুক্তভোগী মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বর্তমান…

Read More

নগরের কোতোয়ালী থানায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো.জাহিদুল হক এই চার্জ গঠন করেন। এ সময় ট্রাইব্যুনালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ২৩ জন আসামি উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বাংলানিউজকে বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এসময় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে একজন আইনজীবী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পলাতক ১৬ আসামির পক্ষে…

Read More

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। আর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। প্রসঙ্গত, আগামীকাল (২০ জানুয়ারি) শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Read More

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত করা হয়েছে। খাদের কিনার থেকে মাত্র দেড় বছরে তুলে এনেছে বর্তমান সরকার। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে ভোটের গাড়ি কার্যক্রম ও গণভোট সংক্রান্ত স্টল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতিকে আইসিইউ থেকে মোটামুটি ভালো অবস্থানে আনা হয়েছে। তিনি আরও বলেন, ফরেন এক্সচেঞ্জ মার্কেট টালমাটাল অবস্থা থেকে স্থিতিশীল করা হয়েছে। রেমিট্যান্স ভালো অবস্থায় আছে। এক্সপোর্ট এগিয়ে গেছে। অর্থ উপদেষ্টা বলেন, পাচার করা অর্থ ফেরত আনতে সময় লাগছে। দেশের অর্থনীতি…

Read More

ভারতের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তার স্বামী অভিনেতা পরাগ ত্যাগী। ময়নাতদন্তের প্রতিবেদনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা উল্লেখ করা হলেও পরাগের দাবি, শেফালির ওপর ‘কালো জাদু’ বা কোনো অতিপ্রাকৃত অশুভ শক্তি প্রয়োগ করা হয়েছিল। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে পরাগ ত্যাগী তার এই সন্দেহ ও বিশ্বাসের কথা জানান। বলেন, অনেকে এসব বিশ্বাস না করলেও আমি করি। যেখানে ঈশ্বর আছেন, সেখানে শয়তানও আছে। পরাগের দাবি, শেফালির সঙ্গে বারবার কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। তবে এবারের ঘটনাটি ছিল অত্যন্ত শক্তিশালী; যেন কোনো অশুভ কাজ। ধ্যানে বসার সময় পরাগ বারবার অনুভব করেছেন যে বড় ধরনের কোনো ভুল হয়েছে।…

Read More

গ্রিনল্যান্ড দখলের হুমকি এবং তা ঘিরে শুল্ক আরোপের কড়া বার্তায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ইউরোপ আপস করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। তার ভাষায়, ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না। খবর বিবিসি এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রস্তাবের বিরোধিতা করলে আগামী ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের আট মিত্র দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। এই দেশগুলো হলো— ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য। এমন অবস্থায় গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর ইউরোপীয় দেশগুলোর প্রতিক্রিয়া নিয়ে আলোচনা…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় যমুনায় প্রধান উপদেষ্টার স‌ঙ্গে সাক্ষাৎ কর‌বেন তারা। এনসিপি জা‌নি‌য়ে‌ছে, দল‌টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকবেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। প্রতিনিধি দল সাক্ষাৎ শেষে যমুনার বাইরে সাংবাদিকদের ব্রিফ কর‌বেন তারা।

Read More