ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে একটি ছোট আকারের যাত্রীবাহী বিমান নিখোঁজ হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে। শনিবার (১৭ জানুয়ারি) দেশটির আকাশপথে চলাচলরত বিমানটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাকাসার সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থার তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের ওই টার্বোপ্রপ বিমানটি যোগিয়াকার্তা থেকে যাত্রা শুরু করে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে যাচ্ছিল। বিমানটিতে তিনজন যাত্রী ও আটজন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। স্থানীয় সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের সর্বশেষ অবস্থান শনাক্ত হওয়া এলাকাকে কেন্দ্র করে অনুসন্ধান চালানো হচ্ছে। তিনি…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পুনর্গঠনের জন্য গঠিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার তুরস্ক ও মিসরের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের গঠতি এই বোর্ড গত অক্টোবর থেকে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির আওতায় থাকা গাজার অস্থায়ী শাসনব্যবস্থার তদারকি করবে। হোয়াইট হাউস বলেছে, ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে একটি নির্বাহী প্যানেল গঠন করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রয়েছেন। এই প্যানেল শাসনব্যবস্থা ও আঞ্চলিক কূটনীতি থেকে শুরু করে গাজা…
হলিউড অভিনেত্রী ও চারবারের এমি মনোনীত তারকা এমিলিয়া ক্লার্ক অভিনীত নতুন সিরিজ ‘পোনিজ’ ইতোমধ্যেই স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিকক-এ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তবে সিরিজটির শুটিং অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই। শুটিংয়ের সময় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে তার একটি পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল বলে জানিয়েছেন এই অভিনেত্রী। দ্য র্যাপকে দেওয়া সাক্ষাৎকারে এমিলিয়া বলেন, সিরিজে বিয়া চরিত্রে অভিনয় করতে গিয়ে শারীরিকভাবে সবচেয়ে বেশি চাপ পড়েছিল অন্তরঙ্গ দৃশ্যগুলোর সময়। শীতল যুদ্ধের সময়ের গল্পে নির্মিত সিরিজে বিয়া এমন এক নারী, যিনি তথ্য আদায়ের জন্য একাধিক উচ্চপদস্থ কেজিবি কর্মকর্তাকে প্রলুব্ধ করেন। সেই কারণেই সহ-অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছে বেশি।…
বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’-এ আবারও দেখা যেতে পারে শাহরুখ খানকে। দীর্ঘ জল্পনার পর ‘ডন থ্রি’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে। তবে এই প্রজেক্টে ফেরার জন্য নির্মাতা ফারহান আখতারের কাছে বিশেষ একটি শর্ত দিয়েছেন বলিউড বাদশা। ভারতীয় গণমাধ্যমের দাবি, ‘ডন থ্রি’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখের মূল শর্ত হলো কোনো দক্ষিণী পরিচালককে এই প্রজেক্টে যুক্ত করা। মূলত ‘জাওয়ান’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর শাহরুখ মনে করছেন, কোনো দক্ষিণী নির্মাতা এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করলে তাতে নতুন মাত্রা যোগ হবে। গুঞ্জন রয়েছে, পরিচালক হিসেবে শাহরুখের প্রথম পছন্দ ‘জাওয়ান’ খ্যাত নির্মাতা অ্যাটলি কুমার। উল্লেখ্য, এই ফ্র্যাঞ্চাইজির আগের দুটি সিনেমা পরিচালনা…
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৯ ও ২০ জানুয়ারি রাজধানীসহ দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে দলটি। কর্মসূচির মূল অংশগুলো নিচে তুলে ধরা হলো: সোমবার (১৯ জানুয়ারি): বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। রিজভী জানান, মাজার জিয়ারতের সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। এ ছাড়া ওইদিন দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে আলোচনা সভা…
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টা ৫৫ মিনিট গুলশানে চেয়ারম্যান অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপির চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শুধু এলপিজির দাম বৃদ্ধি হয়নি, প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। ড. ইউনূস রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি এনজিওর মানুষ। এছাড়া তিনি অর্থনীতির মানুষ। মানুষের দুঃখ, কষ্ট, অভাব ও অভিযোগ সম্পর্কে তার তো ধারণা থাকার কথা। এসবকিছু বর্তমান সরকারের কাছে অভিযোগ করলেও, তার মীমাংসা আমরা পাচ্ছি না। শনিবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশকে সংকট থেকে উদ্ধার করতে। ভালো নির্বাচন ব্যর্থ হলে শুধু…
মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের নতুন সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা’। সিনেমার এমন ভরাডুবির পর নিজের পুরো পারিশ্রমিক প্রযোজককে ফিরিয়ে দিয়েছেন এই অভিনেতা। বড় অংকের আর্থিক ক্ষতির হাত থেকে প্রযোজনা সংস্থাকে বাঁচাতে কার্তিক এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যমের খবর, করণ জোহরের ধর্ম প্রোডাকশন প্রযোজিত এই সিনেমাটির বাজেট ছিল প্রায় ৯০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৫ কোটি টাকা)। তবে মুক্তির পর বক্স অফিসে এটি মাত্র ৪০ কোটি রুপির মতো আয় করতে সক্ষম হয়। সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় প্রযোজনা সংস্থা বড় ধরনের লোকসানের মুখে পড়ে। এমন পরিস্থিতিতে কার্তিক ছবিটির জন্য নেওয়া…
ইরানে চলমান সরকারবিবোধী বিক্ষোভে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সহিংসতায় আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। শনিবার যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএর বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত আট দিন ধরে টানা বন্ধ থাকার পর দেশটিতে ইন্টারনেট ব্যবহারে একেবারে সামান্য উন্নতি লক্ষ্য করা গেছে। ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। নতুন করে দেশটির কোনও প্রান্তেই বিক্ষোভের খবর পাওয়া যায়নি। এইচআরএএনএ বলেছে, ইরানের সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতায় ৩ হাজার ৯০ জনের প্রাণহানির তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮৮৫ জন বিক্ষোভকারী। দেশটির নাগরিকরা বলেছেন, কঠোর দমন-পীড়নের কারণে বিক্ষোভ বর্তমানে অনেকাংশে…
সৌদি আরবের রাষ্ট্রীয় খনন কোম্পানি মা’আদেন নতুন করে চারটি খনি এলাকা থেকে বিপুল পরিমাণ সোনা উত্তোলন করেছে। কোম্পানিটির সর্বশেষ ঘোষণায় জানানো হয়েছে, এসব খনি থেকে মোট ৭৮ লাখ আউন্স সোনা উত্তোলন করা হয়েছে, যা প্রায় ২ লাখ ২১ হাজার কেজির সমান। গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। সোনা উত্তোলনের এই সাফল্যের ফলে সৌদি আরবের খনিজ সম্পদের মজুত আরও সমৃদ্ধ হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক স্বর্ণ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে মা’আদেনের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে ৯০ লাখ আউন্স সোনা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হলেও বার্ষিক হিসাব ও বাস্তব বিবেচনায় চূড়ান্ত লক্ষ্য কিছুটা কমানো হয়। তবুও নির্ধারিত লক্ষ্যের কাছাকাছি উল্লেখযোগ্য…
