চিত্রনায়িকার পূজা চেরির একটি ভিডিও নিয়ে হঠাৎ আলোচনা! মাত্র ১৬ সেকেন্ডের সেই ভিডিওটি নিয়ে নেটিজেনদের মাঝে দেখা গেছে বেশ কৌতূহল। তাতে দেখা গেছে, গায়ে হলুদের সাজে পূজা চেরি; যা ভক্তদের মাঝে কৌতূহল আরও বাড়িয়ে দেয়। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, গ্রামীণ আবহে হলুদের অনুষ্ঠানে উজ্জ্বল হলুদ শাড়ি পরে নাচ-গানে মেতেছেন পূজা চেরি। পরে জানা যায়, বাস্তব কোনো বিয়ের অনুষ্ঠান নয়, তার নতুন সিনেমা ‘দম’-এর শুটিংয়ের দৃশ্য এটি। সেই ভিডিওর একটি দৃশ্যে দেখা গেছে অভিনেতা আফরান নিশোকে। সিনেমা সংশ্লিষ্টদের ধারণা, পাবনায় রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার শুটিং চলাকালীন কোনো এক উৎসুক দর্শক গোপনে ভিডিওটি ধারণ করেন। পরে সেটি ইন্টারনেটে প্রকাশ করলে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
টালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে এক অলিখিত নিষেধাজ্ঞা জারি ছিল অভিনেতার ওপর। কোনো সিনেমায় কাজ করলে শুটিংয়ে ফেডারেশনের টেকনিশিয়ান-সহ কেউই সে কাজে থাকবে না! ফলে এখন পর্যন্ত ৬-৭ মাস ধরে কাজের বাইরে অভিনেতা। তাই এই সংঘাত মেটাতে অনির্বাণের পক্ষে এগিয়ে এলেন সুপারস্টার দেব। সম্প্রতি গুঞ্জন ওঠে, দেব ও শুভশ্রী গাঙ্গুলীর নতুন সিনেমায় দেখা যেতে পারে অনিবার্ণকে। যেখানে খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। তবে শুক্রবার এক বৈঠকে দেব জানালেন, নতুন সিনেমায় অনির্বাণের কাজ করার খবরটি সত্য নয়। তবে এই খবর সত্যি হলে খারাপ হতো না, সেটাও জানিয়েছেন নায়ক। আরও পড়ুন- জিম ছাড়াই যেভাবে ১৮ কেজি ওজন কমালেন…
বয়স ৬০ ছুঁইছুঁই হলেও বলিউড অভিনেতা আমির খানের নতুন লুক দেখে তা বোঝার উপায় নেই। কোনো ধরনের জিম বা ব্যায়াম ছাড়াই ১৮ কেজি ওজন কমিয়ে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে তার এই বদল নিয়ে চলছে বেশ আলোচনা। তবে এই পরিবর্তনের নেপথ্যে শরীরচর্চা নয়, বরং কাজ করেছে তার বিশেষ খাদ্যাভ্যাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানান, তার এই ওজন কমানোর নেপথ্যে রয়েছে ‘অ্যান্টি-ইনফ্ল্যামেটরি’ বা প্রদাহ-বিরোধী ডায়েট। তবে মজার বিষয় হলো, ওজন কমানো তার মূল লক্ষ্য ছিল না। দীর্ঘদিনের যন্ত্রণাদায়ক মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পেতেই তিনি এই বিশেষ ডায়েট শুরু করেছিলেন। আমির বলেন, আমি মাইগ্রেনের চিকিৎসার জন্য এই ডায়েট শুরু…
ক্রমেই ফিকে হয়ে আসছে বিশ্ববাসীর অ্যামেরিকান ড্রিম। আর এতে একের পর এক পেরেক ঠুকছেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন আইন বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসী ভিসা স্থগিত হলেও সাধারণ ভিসাতে প্রভাব পরবে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ সরকারের বিষয়টি খতিয়ে দেখা দরকার। কারণ এর সাথে জড়িত দেশের অর্থনীতি। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন ৫৯ হাজার ২৫৪ জন। এর মধ্যে ১৪ হাজার ৫৮০টি ছিল ইমিগ্রেন্ট ভিসা। আগের বছরগুলোতে এই সংখ্যা ছিল—২০২২ সালে ১০ হাজার ২০০, ২০২১ সালে ৬ হাজার ১৮০ এবং ২০২০ সালে ৯ হাজারের বেশি বাংলাদেশি যুক্তরাষ্ট্রে আইনগতভাবে স্থায়ী বসবাসের অনুমোদন পান। কিন্তু সম্প্রতি ৭৫টি দেশের অভিবাসী ভিসা কার্যক্রম…
সিলেটের ওসমানীনগরে বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল ৭ টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সাথে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১০ জন। আরও পড়ুন- বিদেশে পোস্টাল ব্যালটে পরিবর্তন নয়, দেশে পরিবর্তনের চিন্তা: ইসি মাছউদ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। ওসমানী…
প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে কোনও পরিবর্তন আনা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। শনিবার (১৭ জানুয়ারি) এক ফোনালাপে তিনি এ কথা জানান। ইসি মাছউদ বলেন, দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। বিশেষ করে আসনভিত্তিক প্রার্থীদের নাম সংযুক্ত করে পোস্টাল ব্যালট ছাপানোর পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, প্রবাসী ভোটারদের জন্য ব্যালট পাঠানোর প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় সেখানে কোনও পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। ফলে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট অপরিবর্তিতই থাকছে। তিনি আরও বলেন, দেশের ভেতরের পোস্টাল ব্যালট এখনও ছাপানো হয়নি। তাই সেখানে প্রয়োজনীয় পরিবর্তনের সুযোগ রয়েছে। এর…
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের খারান শহরে সরকারি ও বাণিজ্যিক স্থাপনায় চালানো একাধিক সমন্বিত সন্ত্রাসী হামলা সফলভাবে প্রতিহত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, অভিযানে অন্তত ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ভারত-পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী খারান শহরে একযোগে হামলা চালায়। তাদের লক্ষ্য ছিল খারান সিটি পুলিশ স্টেশন, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং হাবিব ব্যাংক লিমিটেড। হামলার সময় সন্ত্রাসীরা ব্যাংক দুটি থেকে প্রায় ৩৪ লাখ রুপি লুট করে। তারা পুলিশ স্টেশনে জিম্মি নেওয়ারও চেষ্টা চালায়, তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত ও কার্যকর অভিযানে সেই পরিকল্পনা ব্যর্থ হয়।…
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব এ তথ্য নিশ্চিত করেন। অসুস্থ অবস্থায় তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার কথাও জানান আ. রাজ্জাক তালুকদার। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন মাহমুদুর রহমান মান্না। এর আগেও একাধিকবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। চব্বিশের সেপ্টম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাগরিক ঐক্যের সভাপতি। তখন তার দল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ২০১৫ সালে গ্রেফতারের পর কারাগারে থাকা অবস্থায় প্রথমবার হার্ট অ্যাটাক করেন নাগরিক ঐক্যের সভাপতি। তখন তাকে হাসপাতালে পাঠানো হলে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।
তেহরানের উদ্দেশে যাওয়ার আগেই বিপুল সংখ্যক অস্ত্র আটক করেছে ইরান। এতে প্রায় ৬০ হাজার অস্ত্র জব্দ করা হয়েছে এবং একই সঙ্গে মোসাদের প্রশিক্ষিত একটি সন্ত্রাসী চক্র ভেঙে দেয়া হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনী দাবি করেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে তেহরানভিত্তিক ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি। ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভকে কাজে লাগিয়ে এই চক্র প্রাণঘাতী হামলা চালাচ্ছিল। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে বিদেশি মদদপুষ্ট সহিংসতায় রূপ নেয়। ইরানের আইনশৃঙ্খলা বাহিনী কমান্ড (ফারাজা) এক বিবৃতিতে জানায়, বুশেহর প্রদেশে দাঙ্গাকারীদের কাছ থেকে ৬০ হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র তেহরানে পাঠানোর পরিকল্পনা ছিল। অভিযানের…
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে বেতন কমিশন। এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে। আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে নতুন বেতনকাঠামো প্রতিবেদন দাখিল করবে বেতন কমিশন। অর্থ উপদেষ্টা পরে তা উপস্থাপন করবেন উপদেষ্টা পরিষদের বৈঠকে। অর্থ মন্ত্রণালয় এবং বেতন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন বেতনকাঠামো আংশিক কার্যকর করার অংশ হিসেবেই এ পদক্ষেপ নিয়ে রেখেছে সরকার।…
