Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

গাজার প্রশাসন পরিচালনার জন্য প্রতিক্ষীত বেসামরিক টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই কমিটি গঠন করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মিসরীয় সম্প্রচার সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ চ্যানেল। গাজায় যুদ্ধাবসানের লক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর ২০টি পয়েন্ট সম্বলিত যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই পরিকল্পনা মেনেই গঠিত হয়েছে এ কমিটি। গাজার নতুন এই সরকারের নাম ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব দ্য গাজা স্ট্রিপ (এনসিএজি)। এনসিএজি সরকারের ১৫ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির প্রধান করা হয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের বাসিন্দা ও সুপরিচিত প্রকৌশলী আলী আবদেল হামিদ শাথ-কে। তিনি ব্যতীত বাকি ১৫ জনের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে…

Read More

দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল–কে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। মার্শাল ‘ল জারির ব্যর্থ চেষ্টার পর তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা কার্যকরে বাধা দেয়ার চেষ্টা–সংক্রান্ত মামলায় শুক্রবার (১৬ জানুয়ারি) এ রায় ঘোষণা করা হয়। খবর, রয়টার্সের। সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের রায়ে বলা হয়েছে— ২০২৪ সালের ডিসেম্বরে ইউন সুক ইয়লের ঘোষিত মার্শাল ল–সংক্রান্ত মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে কর্তৃপক্ষকে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া, আদালত ইউনকে সরকারি নথি জালিয়াতি এবং মার্শাল ল জারির ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগেও দোষী সাব্যস্ত করেছে। উল্লেখ্য, জরুরি আইন জারির চেষ্টার পর ক্ষমতাচ্যুত হওয়া ইউনের…

Read More

কিংবদন্তী সংগীতশিল্পী এ আর রহমান। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে যার ঝুলিতে রয়েছে অস্কার থেকে গ্র্যামি, সেই ‘মাদ্রাজের মোজার্ট’ এবার বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তার দাবি, ইন্ডাস্ট্রির ক্ষমতার চাবিকাঠি এখন এমন সব মানুষের হাতে, যাদের সাথে সৃজনশীলতার কোনো সম্পর্ক নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমান জানিয়েছেন, গত আট বছরে হিন্দি সিনেমার জগৎ আমূল বদলে গিয়েছে। সেখানে প্রকৃত সৃজনশীল মানুষের চেয়ে কর্পোরেট আধিপত্য অনেক বেশি। তিনি বলেন, ‘যারা আদতে সৃজনশীল নন, বলিউডের সব ক্ষমতা এখন তাদের হাতে। সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তাদের ওপর বর্তায়।’ রহমানের মতে, এখন আর আগের মতো সুরকার বা সংগীত পরিচালকরা স্বাধীনভাবে গান তৈরি করতে পারছেন না। মিউজিক…

Read More

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রা.) এর মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা জানান। মো. শফিকুল আলম বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রস্তুতি সম্পন্ন। পাশাপাশি নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর প্রস্তুতিসহ পোস্টাল ব্যালটের কাজও সম্পন্ন হয়েছে। এখন বলা যেতে পারে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অপেক্ষা মাত্র। তিনি বলেন, যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম।…

Read More

ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন এবং একটি নতুন ইরানের উত্থানের পর ইসরাইলকে স্বীকৃতি ও মার্কিন সম্পর্ক স্বাভাবিক করবে বলে জানিয়েছেন নির্বাসিত ইরানি ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শেয়ার করা এক বিবৃতিতে এসব কথা বলেছেন। পাহলভি এক্সে এক পোস্টে বলেন, ইরান, ইসরাইল এবং বৃহত্তর আরব বিশ্বকে একত্রিত করার জন্য আব্রাহাম চুক্তিকে ‘সাইরাস চুক্তিতে’ বিস্তৃত করার লক্ষ্য রাখবে। পাহলভি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করা হবে, যুক্তরাষ্ট্র এবং তার জনগণের সাথে আমাদের বন্ধুত্ব পুনরুদ্ধার করা হবে। ইসরাইল রাষ্ট্র অবিলম্বে স্বীকৃতি পাবে। আমরা আব্রাহাম চুক্তিকে সাইরাস চুক্তিতে সম্প্রসারণ করার চেষ্টা করব, যা একটি স্বাধীন…

Read More

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আজ শুক্রবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় উপস্থিত থাকবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং খালেদা জিয়ার প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের একটি মানবিক উদ্যোগ। এ শোকসভায় অংশ নিতে আগত সব অতিথিকে আমন্ত্রণপত্র সঙ্গে আনার অনুরোধ জানানো হয়েছে। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে এ শোকসভায় প্রধান উদ্যোক্তা হিসেবে থাকছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তথ্য…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনের দুটি ম্যাচই বয়কট করেছেন ক্রিকেটাররা। এরপর টুর্নামেন্টের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা ছিল। ক্রিকেটারদের বয়কটের কারণে ম্যাচটি হচ্ছে না। এর আগে, নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার দুপুরের ম্যাচটিও একই কারণে অনুষ্ঠিত হয়নি। গতকাল ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল…

Read More

ইরানের বিরুদ্ধে যেকোনও ধরনের সামরিক অভিযানের বিরোধিতা করে তুরস্ক। শুধু তাই নয়, ইরানিদের অভ্যন্তরীণ সমস্যা তাদের নিজেদেরই সমাধান করা উচিত বলেও মনে করে তুরস্ক। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই মন্তব্য করেছেন। ইরানে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ সহিংস উপায়ে দমনের ঘটনায় দেশটির জনগণের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন ঘোষণার পর ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বিশেষ তৎপরতাও শুরু হয়েছে। হামলার আশঙ্কায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে। মার্কিন হামলার জোরালো আশঙ্কার মাঝেই বৃহস্পতিবার ইরানের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে আঙ্কারা। ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন,…

Read More

জুলাই জাতীয় সনদ থেকে ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এক বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। আলী রীয়াজ বলেন, জুলাই সনদ নিয়ে বাজারে অনেক ভুল তথ্য প্রচার করা হচ্ছে। কেউ কেউ বলছেন সংবিধানে বিসমিল্লাহ থাকবে না আবার কেউ বলছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে মুছে দেওয়া হচ্ছে। এই তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং জুলাই সনদ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কোনোভাবেই অস্বীকার করে না। অধ্যাপক আলী রীয়াজ আরও জানান, জুলাই সনদে বিসমিল্লাহ বাদ দেওয়ার কোনো উল্লেখ নেই। রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়নি সেই বিষয়গুলোও এখানে অন্তর্ভুক্ত করা হয়নি।…

Read More

ইরানকে সরাসরি বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তেহরানে হামলা চালাতে চান না। একইসঙ্গে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানকে সংযম দেখানোর আহ্বানও জানিয়েছেন তিনি। এই তথ্য সামনে এসেছে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের বক্তব্যে। এরই মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগ ও সংলাপের ওপর জোর দেয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব এবং তুরস্ক। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে জানিয়ে দিয়েছেন যে তিনি দেশটির ওপর হামলা চালানোর কোনও পরিকল্পনা করছেন না। একই সঙ্গে তিনি তেহরানকে আঞ্চলিক পরিস্থিতিতে সংযম দেখাতে অনুরোধ করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম। ইরানি এই রাষ্ট্রদূত…

Read More