গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা একটি বৈষম্যহীন বাংলাদেশ পাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রংপুরে আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আলী রীয়াজ বলেন, নতুন করে দেশটাকে গড়ে তুলতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তিনি আরও বলেন, আগামী দিনে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে, তার সিদ্ধান্ত হবে এই হ্যাঁ ও না ভোটে। ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা পাবে একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশ। প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন,…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির ষষ্ঠ দিনের কার্যক্রম চলছে আজ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ ক্রমিক নম্বর ৩৮১ থেকে ৪৮০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি গ্রহণ করবেন। এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) শুনানির পঞ্চম দিনে ১০০টি আপিলের শুনানি শেষে ৭৩টি মঞ্জুর, ১৭টি নামঞ্জুর এবং ১০টি আপিল অপেক্ষমাণ রাখা হয়। ইসি সচিবালয়ের সিনিয়র…
দর্শকদের জন্য নতুন এক রোমান্টিক-ইমোশনাল এক্সপেরিয়েন্স নিয়ে আসছে নতুন নাটক ‘ইউ এন্ড মি ফরএভার’। ঢাকার বিভিন্ন লোকেশনে টানা ৩ দিনের শুটিং শেষে নাটকটির কাজ সম্পন্ন হয়েছে। আর এখন শুরু হয়েছে অন এয়ারের কাউন্টডাউন! আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে এটি দেখা যাবে শুধুমাত্র ‘জাগো এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে। নাটকটিতে হিরো হিসেবে থাকছেন ফারহান, আর হিরোইন চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। দুজনকে একসাথে পর্দায় দেখার আগ্রহ ইতোমধ্যেই তৈরি করেছে দারুণ আলোচনা। প্রেম, সম্পর্ক, পরিবার—সবকিছুর টানাপোড়েনকে শহুরে বাস্তবতায় মিশিয়ে নাটকটি সাজানো হয়েছে এমনভাবে, যাতে প্রতিটি দৃশ্য দর্শকের মনে আলাদা আনুভূতি তৈরি করে। নাটকটির চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী এবং পরিচালনা করেছেন রাইয়ান মাহমুদ। নির্মাতা টিমের…
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, এর আগে গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি প্রদান করেন। পরবর্তীতে গত ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করলে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সঙ্গে তার ফোনালাপ হয়।
একের পর এক বিস্ফোরক মন্তব্যে বিতর্কের জন্ম দিচ্ছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। সবশেষ গতকাল (বুধবার) তার ক্রিকেটারদের বেতন নিয়ে করা মন্তব্যে ক্ষিপ্ত তাদের সংগঠন কোয়াব। প্রতিবাদে তারা বিসিবির এই পরিচালকের পদত্যাগ দাবি করেছেন। আজ (বৃহস্পতিবার) বিপিএলের ম্যাচ শুরুর আগে দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটেরও হুমকি দিয়েছে কোয়াব। বিশ্বকাপ না খেললে বিসিবি থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে গতকাল বিসিবি পরিচালক নাজমুল বলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। করা ক্রিকেটাররা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচসেরা হলেও (আলাদা ফি) পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।…
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ভবিষ্যতে যাদের যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার সম্ভাবনা আছে, তাদের অভিবাসন ঠেকানোর উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এই স্থগিতাদেশ কার্যকর হবে ২১ জানুয়ারি থেকে এবং পররাষ্ট্র দপ্তর অভিবাসী ভিসা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না করা পর্যন্ত এটি অনির্দিষ্টকাল বহাল থাকবে। পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ স্মারকলিপির বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, কনসুলার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বর্তমান আইন অনুযায়ী ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে, যতক্ষণ না আবেদনকারীদের যাচাই ও বাছাই পদ্ধতি নতুন করে পর্যালোচনা করা হয়। এই তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে সোমালিয়া, রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল,…
রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় সজিব প্রামাণিক (১৭) ও মিরাজ শেখ (১৬) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আজিজ সরদার বাসস্ট্যান্ড সংলগ্ন বিশ্বাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব পাংশা কুড়াপাড়ার সাইদুলের ছেলে এবং মিরাজ একই এলাকার ইব্রাহিমের ছেলে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুই মোটরসাইকেল আরোহী বিশ্বাসপাড়া এলাকার শাখা সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ইরানের সরকারবিরোধী আন্দোলনে যোগ দিয়ে গ্রেপ্তার ও ফাঁসির সাজাপ্রাপ্ত তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির সরকার। তার পরিবারের সদস্য এবং নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। ২৬ বছর বয়সী তরুণ এরফান সোলায়মানি পেশায় দোকানব্যবসায়ী। রাজধানী তেহরানের শহরতলী এলাকা কারাজে তার বাসা। সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার অভিযোগে গত ৮ জানুয়ারি কারাজে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন তিনি। তারপর মাত্র তিন দিনের বিচারের ভিত্তিতে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। আদালতের বিচারপ্রক্রিয়ায় সোলতানির পরিবারের কোনো স্বজন কিংবা বন্ধুকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের বরাতে জানা গেছে, সোলতানির বোন একজন নিবন্ধিত ও পেশাদার আইনজীবী।…
ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকির সুর অনেকটা নমনীয় করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকির সুর অনেকটা নমনীয় করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে-এমন আশ্বাস পাওয়ার পর নতুন এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেয়ার কোনো পরিকল্পনাই নেই। এর আগে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্র হামলা চালালে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে তেহরান।’ খবর আল জাজিরার। বুধবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তাকে জানানো হয়েছে যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং সম্ভাব্য…
ইরানের গত কয়েক দশকের মধ্যে হওয়া সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ এখন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে দেশটির প্রশাসন। বুধবার(১৪ জানুয়ারি) তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফোয়াদ ইজাদি আল জাজিরাকে জানিয়েছেন, গত দুই থেকে তিন দিনের মধ্যে রাজপথে বড় ধরনের কোনো বিক্ষোভ বা দাঙ্গার ঘটনা আর ঘটেনি। তার মতে দেশজুড়ে চলমান অস্থিরতা কাটিয়ে পরিস্থিতি এখন সম্পূর্ণভাবে সরকারের কবজায় চলে এসেছে। গত বৃহস্পতিবার নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির আহ্বানে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর পরপরই সরকার দেশজুড়ে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দেয় যা এখনো বহাল রয়েছে। অধ্যাপক ইজাদি এই পদক্ষেপকে নিরাপত্তার জন্য জরুরি বলে উল্লেখ করেছেন।…
