Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পরিচয় নিশ্চিত না হলে ও বিশ্ববিদ্যালয়ের কার্ড ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগ মোড় ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে দেওয়া হয়েছে ব্যারিকেড। ব্যারিকেডের ভেতরে পুলিশের সদস্যরা অবস্থান করছেন, আর অন্য পাশে শিক্ষার্থীদের পরিচয়পত্র যাচাই করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। থানার সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিকে মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের আটটি…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। টিএসসির ভোটকেন্দ্রসহ প্রতিটি হলে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন নারী শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঝামেলা এড়াতে অনেকেই সকাল সকাল কেন্দ্রে চলে এসেছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিক্ষার্থীরা শৃঙ্খলা মেনে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। দুপুরে ভিড় আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থী এক শিক্ষার্থী বলেন, সকাল সকাল ভোট দিয়ে নিজের দায়িত্ব থেকে মুক্তি চাচ্ছি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে…

Read More

নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের আন্দোলন রাজধানী কাঠমান্ডু থেকে ছড়িয়ে পড়েছে সারাদেশের বিভিন্ন জেলায়। সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ১৯ জন, আর দেশজুড়ে একাধিক এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। এমন অবস্থায় মঙ্গলবারও (৯ সেপ্টেম্বর) রাস্তায় নামতে শুরু করেছেন নেপালের তরুণরা। সকাল থেকেই দেশটির পার্লামেন্ট ভবনের সামনে তরুণরা জড়ো হচ্ছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার সকাল থেকেই নেপালের রাজধানী কাঠমান্ডুর নতুন বানেশ্বরে পার্লামেন্ট ভবনের সামনে তরুণরা জড়ো হতে শুরু করেছেন। তাদের হাতে কোনো ব্যানার বা প্ল্যাকার্ড নেই। সেখানে এক অংশগ্রহণকারী বলেন, “গতকালের ঘটনাই সরকারের ব্যর্থতা প্রমাণ করেছে। তাই আমি তরুণদের পাশে…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে চলছে ভোটগ্রহণ। সকালে ক্যাম্পাসে ঘুরে দেখা গেছে, ভোটগ্রহণ শুরুর আগে থেকেই অনেকে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছেন। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিড় এড়াতে ও দ্রুত ভোট সম্পন্ন করতে তারা সকাল সকাল কেন্দ্রে এসেছেন। এর আগে সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়। এদিকে, ভোটকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে…

Read More

ছয় বছর ধরে দুর্গাপূজার আগে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে আসছে বাংলাদেশ। এবারও এ উপলক্ষ্য সামনে রেখে ভারতে এক হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে দুর্গাপূজা। তার আগে বাংলাদেশের ইলিশ পাচ্ছেন ভারতীয়রা। সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর প্রকাশিত জাতীয় রপ্তানি নীতিতে (২০১৫-১৮) ইলিশ মাছ শর্তসাপেক্ষে রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় রাখা হয়। পরের দুটি রপ্তানি নীতিতেও তা একই রকম রাখা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিবছরের ন্যায় চলতি ২০২৫ সালে দুর্গাপূজা উপলক্ষ্যে ১২০০…

Read More

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থ হতে আরও চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে এবং পরিবার চাইলে কয়েকদিন পর তাকে বাসায় নিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালে নিজ কার্যালয়ে নুরুল হক নুরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

Read More

এবার দুর্গাপূজায় মদ-গাজার আসর বসানো যাবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২৪ ঘণ্টা পূজামণ্ডপ পর্যবেক্ষণে থাকবে। আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হবে। পূজা উপলক্ষ্যে আশেপাশে যে মেলা বসে সেখানে মদ ও গাঁজার আসর বসে। এবার এসব মেলা হবে না। গাঁজা ও মদের আসর বসানো যাবে না। সোমবার (৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভার আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বর্ডার এলাকায় পূজা মণ্ডপের দায়িত্ব দেওয়া হবে বিজিবিকে। তবে সারাদেশেই আনসার নিয়োগ দেওয়া হবে। তিনি আরও বলেন, ঢাকায় একটা লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে। কার পরে…

Read More

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। এ কারণে সাউদাম্পটনে শেষ ম্যাচে সফরকারীরা ছিল অনেকটাই নির্ভার। সেই সুযোগে প্রোটিয়াদের মরণকামড় দিয়েছে ইংলিশরা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৩৪২ রানের বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সবচেয়ে বড় জয়ের নতুন বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড। রোববার, সাউদাম্পটনে টস হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী হয়ে ওঠেন ইংলিশ ব্যাটাররা। উদ্বোধনী জুটিতে বেন ডাকেট ও জেমি স্মিথ যোগ করেন ৫৯ রান। এরপর দুর্দান্ত শতক হাঁকান জ্যাকব বেথেল। ৮২ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ১১০ রান করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা বাগিয়ে নেন এ বাঁহাতি। তার সঙ্গে ১৮২ রানের দুর্দান্ত জুটি গড়েন অভিজ্ঞ জো…

Read More

আওয়ামী লীগ আমলে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করা আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজই আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, ১৯৯৬ সালে সচিবালয়ে তৎকালীন বিএনপি সরকারবিরোধী ‘জনতার মঞ্চের’ অন্যতম সংগঠক ছিলেন শহীদ খান। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি শেখ হাসিনা উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় ফিরলে…

Read More

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ সতর্কবার্তা দেন। এ সময় বলেন, জিম্মিদের মুক্তি দিতে হামাসকে অবশ্যই একটি চুক্তি মেনে নিতে হবে। ট্রাম্প বলেন, ‘ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে। এবার হামাসকেও মানতে হবে। আমি হামাসকে সতর্ক করেছি, শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা।’ এর আগে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া আট জিম্মির সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাতের পর গত মার্চ মাসের শুরুর দিকে একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন ট্রাম্প। ওই সময় তিনি হামাসের উদ্দেশে বলেছিলেন, অবিলম্বে বাকি সব জিম্মিকে মুক্তি দিতে হবে…

Read More