বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানানো হয়েছে। আজ সোমবার (৮ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা— বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এরপরও, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা মাত্র, যা সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী আশা করে, দীর্ঘদিন…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
কিংবদন্তি নায়ক, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। এখন আর নিয়মিত পর্দায় আসেন না তিনি। বার্ধক্যের কারণে বেশিরভাগ সময় কাটছে বাসাতেই। তবুও চলচ্চিত্রের প্রতি গভীর টান, সহকর্মীদের জন্য মমতা আর দেশবাসীর প্রতি দায়বদ্ধতা এখনও সমানভাবে অনুভব করেন এই নায়ক। গত রোববার (৭ সেপ্টেম্বর) বিএফডিসিতে প্রয়াত চলচ্চিত্রশিল্পীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সোহেল রানা। নতুন ও পুরোনো শিল্পীদের ভিড়ে তিনি সেখানে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এদিন তার কথায় স্পষ্ট হয়ে ওঠে জীবনের নানা উপলব্ধি। বিনীতভাবে বললেন, ‘আমি ভুল করেছি, ভুল অনেক করেছি। তাই সবার কাছে ক্ষমা চাইছি। যেন মৃত্যুর পর মহান সৃষ্টিকর্তার কাছে নীতি ও আদর্শ নিয়ে দাঁড়াতে…
কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। নিহতরা হলেন, কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আক্তার (২৩)। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহতরা নগরীর সুজানগর এলাকার হলেও গত ৫-৬ বছর ধরে কালিয়াজুড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। নিহত তাহমিনার দুই ছেলে এক মেয়ে। তাদের মধ্যে বড় ছেলে কুমিল্লা ইপিজেডে…
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কারের একটি বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। পরে এটি উদ্ধার ও প্রয়োজনীয় সংস্কারে তৎপরতা চালানো হয়। সোমবার (৮ সেপ্টম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার কাজ শেষ হলে এ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার মোছা. খাদিজা খাতুন বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে প্রায় দুই কিলোমিটার…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রিটটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। রিট আবেদনে কি কারণ দেখানো হয়েছে, তা জানা যায়নি। শুনানির বিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি। ৩৩ বছর পর জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ। ১৯৭২ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ৯ বার অনুষ্ঠিত হয়েছে জাকসু নির্বাচন। ১৯৯৩ সালের ২৯ জুলাই সবশেষ এক ছাত্রকে বহিষ্কারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষ হলে জাকসু ও হল সংসদ বাতিল করে প্রশাসন। এর আগে গত ১ সেপ্টেম্বর এক রিট আবেদনের শুনানি শেষে ঢাকা…
চিত্রনায়িকা শাবানা; যাকে বলা হতো ঢালিউডের বিউটি কুইন। দেশ ছেড়ে দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস নায়িকার। এক সময়ের আইকনিক এই তারকা দীর্ঘ বিরতির পর ফিরে এলেন দেশে। শোনা যায়, কয়েকদিন আগেই তিনি নীরবে ঢাকায় এসেছেন। বর্তমানে তিনি রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাড়িতে উঠেছেন; নিজের মতো করে সময় কাটাচ্ছেন অন্তরালেই। এর আগে সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে দেশে এসেছিলেন তিনি। তখন জানিয়েছিলেন, সুযোগ হলে আবারও কিছু সিনেমায় কাজ করতে চান। তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করেন শাবানা। এর মধ্যে ১৩০টি সিনেমায় তার বিপরীতে ছিলেন আলমগীর। এছাড়াও রাজ্জাক, জসিম, সোহেল রানা, ফারুকসহ বেশ কয়েকজন গুণী অভিনয়শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে উপহার…
রাষ্ট্রীয় সম্মাননা পেলেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। গত রোববার সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সম্মাননা প্রদান করা হয় এই কণ্ঠশিল্পীকে। এ সময় সাবিনা ইয়াসমিনকে উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘আজকে যাকে সম্মাননা দিচ্ছি, তিনি আমাদের কিংবদন্তি, সত্যিকারের গৌরব।’ এছাড়াও এ আয়োজনে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। প্রায় ছয় দশকের পেশাদার সংগীতজীবন সাবিনা ইয়াসমিনের। কিন্তু অসুস্থতার কারণে গান থেকে বেশ দূরেই ছিলেন এই শিল্পী। তবে রোববারের এই আয়োজনে যেন ফের চিরচেনা রূপেই ধরা দিয়েছিলেন এই গুণী শিল্পী; অনুষ্ঠিত হয় শিল্পীর…
সারাবিশ্বের কোটি মানুষের সাথে বাংলাদেশিরাও উপভোগ করলো মহাজাগতিক এক নিদর্শন। একদিকে পূর্ণিমার ভরাট চাঁদ, তার গায়েই লাগলো পূর্ণ গ্রাস। পূর্ণ চন্দ্রগ্রহণের পরপরই একপর্যায়ে গোটা চাঁদ হয়ে উঠলো রক্তিম। ‘ব্লাড মুন’ নামের এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে শিশু-কিশোর-ছেলে-বুড়ো অনেকেই ছাদে চন্দ্রাহত হয়ে থাকলেন গভীর রাত পর্যন্ত। রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় সাড়ে ৯টার দিকে বাংলার আকাশে ধরা দেয় চাঁদের এক অন্য রূপ। রাজধানী ঢাকাসহ দেশের আকাশে দেখা ভিন্ন এক দৃশ্য। কতশত গল্প, কবিতা; উপমা আর আখ্যা। কারও কাছে প্রিয়তমা কারও বা চাঁদ মামা— সব যেন একসাথে অবলোকন করার উপলক্ষ এসে হাজির হলো। বাহারি রূপকের মতো চাদের রূপেও আছে বৈচিত্র আর…
জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে ভদ্রকালী নামক এলাকায় এ ঘটনা ঘটে। লাইনচ্যুত হওয়ার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার খাদিজা খাতুন। প্রত্যক্ষদর্শী যাত্রী ও আক্কেলপুর স্টেশন সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সান্তাহার জংশন স্টেশন ছেড়ে হলহলিয়া রেলসেতু পার হয়ে প্রায় দেড় কিলোমিটার পর বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাওয়ার কারের দায়িত্বে থাকা লোকজনদের ঘটনাটি জানানো হয়। এরপর পৌনে ৪টার দিকে ট্রেনটি…
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে সশস্ত্র গোষ্ঠী বোকো হারেমের হামলায় নিহত হয়েছেন অন্তত ৬০ জন। দেশটির স্থানীয় সময় গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দারুল জামাল শহরে এ ঘটনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে শহরে প্রবেশ করে সন্ত্রাসীরা। স্বয়ংক্রিয় অস্ত্র থেকে এলোপাতাড়ি গুলি চালায় তারা। আগুন ধরিয়ে দেয় বাড়িঘরে। নিহতদের মধ্যে পাঁচ সেনাসদস্যও রয়েছে। এঘটনায় শোক প্রকাশ করেছেন বোর্নো রাজ্যের গভর্নর। তিনি জানান, অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হবে ফরেস্ট গার্ডস নামে নবগঠিত একটি বাহিনীর সদস্যদের। ২০১৩ থেকে ১৫ সালে জঙ্গিগোষ্ঠী বোকো হারেমের বিদ্রোহের ঘটনার পর থেকে সশস্ত্র গোষ্ঠীটির তৎপরতা কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। বরং বিভিন্ন স্থানে নিয়মিত…
