Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ফুটবল মহাতারকাদের চিরন্তন প্রতিদ্বন্দ্বিতায় যোগ হলো নতুন এক মাত্রা। আবারও ভক্তদের মধ্যে সেই পুরোনো বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠলো, কে সেরা? মেসি নাকি রোনালদো? তবে ক্রিশ্চিয়ানো রোনালদো আরও একবার প্রমাণ করেছেন, বয়স তার কাছে কেবলই একটি সংখ্যা মাত্র। ৪০ বছর বয়সে এসে তিনি ছাড়িয়ে গেছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে, বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে। গতকাল, মাঠে নেমেই যেন তিনি সময়কে থামিয়ে দেন। আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচে পর্তুগালের ৫-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন সিআরসেভেন। এদিকে, গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের বিশ্বরেকর্ড ৩৯ গোল ভাঙা থেকে মাত্র দুই গোল দূরে রোনালদো। তবে সিআরসেভেন যেভাবে এ বয়সে এসে গোল করে যাচ্ছেন তাতে কত দ্রুত…

Read More

রাজধানী ঢাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টি হয়েছে। এতে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হবে। এ সময় গরমের তীব্রতা কিছুটা কমে স্বস্তি পেতে পারেন নগরবাসী। পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একইসাথে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।…

Read More

জল্পনা বহুদিন ধরে; এবার সেই সম্পর্কে কি সিলমোহর দিয়েই দিলেন দুই দক্ষিণী তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা? কান পাতলেই শোনা যাচ্ছে, ইতোমধ্যেই নাকি বাগদান সেরেছেন তারা। তবে তাদের সম্পর্ক নিয়ে এতদিন নানা জল্পনা চললেও চুপ ছিলেন দুজনেই। একসঙ্গে বেড়াতে গিয়ে একই জায়গা থেকে ছবি ভাগ করেছেন অনেকবার; কিন্তু দুজনে একসঙ্গে ধরা দেননি কখনো। এদিকে রাশমিকার অনুরাগীরা মনে করেন, মনের অনুভূতি আটকে রাখতে পারেন না নায়িকা। তাই বিজয়ের প্রসঙ্গ উঠলেই তার একগাল হাসি বুঝিয়ে দেয় সব। অন্যদিকে বিজয়ও জানিয়েছিলেন, তিনি একটি সম্পর্কে আছেন। কিন্তু কার সঙ্গে, তা খোলাসা করেননি। এর পর থেকেই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন তারা।…

Read More

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের নতুন সিনেমা ‘পরম সুন্দরী’। এতে জাহ্নবীর অভিনয় নিয়ে ঠাট্টা করে নিজেই রীতিমতো কটাক্ষের শিকার হলেন সোনম বাজওয়া। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধে ‘পরম সুন্দরী’ সিনেমাতে অভিনয় করেছেন জাহ্নবী। তবে তার অভিনয় যে খুব মনে ধরেছে দর্শকের তা একেবারেই নয়। এ নিয়ে নানা সমালোচনা চলছেই সামাজিকমাধ্যমে। সেরকমই একটি পোস্টে জাহ্নবীর অভিনয় নিয়ে নানা মন্তব্য করেন নেটিজেনরা। ওই পোস্টে সামিল হন অভিনেত্রী সোনম বাজওয়াও। নেটিজেনরা মূলত ‘পরম সুন্দরী’ সিনেমাতে জাহ্নবীর সংলাপ সঠিকভাবে বলতে না পারার দিকটি তুলে ধরেছিলেন। তবে দক্ষিণী কন্যা হিসাবে সাজটি তাকে দারুণ মানিয়েছে বলে জানান এক নেটিজেন। আর সেখানেই এক হাসির ইমোজি…

Read More

জুলাই অভ্যুত্থানে চানখারপুলে ৬ জন হত্যা মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেবেন ৪ জন। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কন্সটেবল সুজনসহ ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৮ জন। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৪ জন পলাতক আছেন। তাদের পক্ষে নিয়োগ দেয়া হয়েছে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের মামলায়ও সাক্ষ্য গ্রহণ হবে ট্রাইব্যুনাল-২ এ। আজ এনটিভির সিনিয়র করেপসডেন্টকে জেরাসহ আরও কয়েকজনের সাক্ষ্যগ্রহণ হতে পারে। এর আগে, গত ২৮ আগষ্ট আবু সাঈদের বাবা মকবুল হোসেন এই মামলায় প্রথম সাক্ষী দেন। তিনি…

Read More

লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। বদরুদ্দীন উমর দীর্ঘদিন ধরে বার্ধকব্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে সকালে তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল ১০টা ৫ মিনিটে তিনি মারা যান বলে জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম গণমাধ্যমে জানান। বদরুদ্দীন উমর ১৯৩১ সালের ২০ ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বর্ধমান শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন এবং ১৯৫৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণার শেষদিন আজ। গত ২৬ আগস্ট থেকে শিক্ষার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেন। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। প্রচারণার নির্ধারিত সময় শুরুর আগ থেকেই প্রার্থীরা কুশল বিনিময়ের নামে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। ২৬ আগস্ট বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা জোরেশোরে প্রচারণাও চালান। প্রচারণা চালাতে গিয়ে একাধিক প্রার্থী আচরণবিধিও লঙ্ঘন করেছেন। প্রচারণার শেষের দিকে সব প্যানেলের নজর নারী ভোটারদের দিকে। তাদের ভোটগুলো নিজেদের দিকে আনতে হলগুলোতে সক্রিয়ভাবে কাজ করছেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনে আটঘাট বেঁধে নেমেছিল ছাত্রদল। প্রচারণাতেও দলটি অব্যাহত রেখেছে। গত ১১ দিন ছাত্রদলের মনোনীত প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে গিয়েছেন। নারীদের ভোট টানতে শেষদিকে…

Read More

বলিউড কিং শাহরুখ খানের হাস্যরস ব্যক্তিত্বের প্রশংসা করেন না, এমন মানুষ খুবই কম। তার বুদ্ধিদীপ্ত জবাব অনেকের কাছে মজার মনে হলেও, কারও কারও চোখে তা আবার ‘ঔদ্ধত্য’ বলে ধরা দেয়। তবে একসময় সত্যিকার অর্থে উদ্ধত ও রূঢ় ছিলেন এই নায়ক। আর সে কথা নিজেই স্বীকার করে আজ অনুতপ্ত শাহরুখ। অভিনেতা হিসেবে শাহরুখ কেমন, তা কারও অজানা নয়। সঙ্গে পড়া লেখায়ও বেশ ভালো ছিলেন শাহরুখ। দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন এ নায়ক। তারপর আইআইটির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। স্নাতকোত্তর পড়ার জন্যও ভর্তি হন ওখানেই। ওই একই সময় অভিনেতা, তার প্রথম ধারাবাহিক ‘ফৌজি’র…

Read More

ঢালিউডে আসছে নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত নতুন ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মেগাস্টার শাকিব খান। আবু হায়াত মাহমুদের পরিচালিত এই সিনেমায় থাকছে রোম্যান্স, ক্রাইম আর অ্যাকশনের মিশেল। এরই মধ্যে ছবি ঘিরে এল এক সুসংবাদ; এতে যুক্ত হয়েছেন বলিউডের নামী চিত্রগ্রাহক অমিত রায়, যা নিঃসন্দেহে ছবির মান আরও সমৃদ্ধ করবে বলে আশা। গত শনিবার সন্ধ্যায় প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস সামাজিক মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। ‘প্রিন্স’ সিনেমায় অমিত রায়ের যুক্ত হওয়ার খবর জানিয়ে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘প্রিন্স এখন কিংবদন্তীর লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল,…

Read More

আজ বিশ্ব এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এটি ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। যারা রাতের আকাশ দেখতে ভালোবাসেন তাদের জন্য দারুণ সুযোগ এটি। আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় ৭ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিট থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ। তবে পূর্ণগ্রাস গ্রহণের সময়টাই সবচেয়ে আকর্ষণীয়। এই সময়েই দেখা যাবে ‘ব্লাড মুন’। তবে খালি চোখে চাঁদের এই পরিবর্তন খুব একটা বোঝা যাবে না। এদিন বাংলার আকাশে রাত ৯টা ২৭…

Read More