Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

বাজেট ঘাটতি ও ঋণ সংকটে টালমাটাল ফ্রান্স। এমন অবস্থায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছে বিরোধী দলগুলো। এছাড়া জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর সরকারও অনাস্থা ভোটের মুখে পড়তে যাচ্ছে। রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিদেনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা আরও বেড়েছে। দেশটির অতি-বামপন্থি দল ফ্রান্স আনবোড (এলএফআই)-এর নেতা জঁ-লুক মেলঁশো শনিবার জানিয়েছেন, বিরোধী দলগুলো প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব সংসদে উত্থাপন করেছে। লিল শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলঁশো আরও বলেন, “ওনার (ম্যাক্রোঁ) এখন চলে যাওয়া উচিত।” গাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, তার দল যদি ক্ষমতায় থাকত, তবে ফরাসি নৌবাহিনী মানবিক সহায়তা…

Read More

চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে হাটহাজারী উপজেলার মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেইট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারী পর্যন্ত রাস্তার উভয়পার্শ্বে এবং তৎসংলগ্ন এলাকায় ৬ সেপ্টেম্বর রাত ১০টা থেকে আগামীকাল ৭ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর আওতায় ১৪৪ ধারা জারি করা হলো। এ সময়ে উল্লিখিত এলাকায় সব প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল,…

Read More

টাঙ্গাইলে সখীপুরে কৃষক-শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুষ্কৃতিকারী। শনিবার (৬ সেপ্টম্বর) মধ্যরাতে কাদের সিদ্দিকীর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাদের সিদ্দিকী। দলীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে সভায় যোগ দেন কাদের সিদ্দিকী। সেখানে স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য শোনার প্রায় দুই ঘণ্টা পরে দুপুর সোয়া ২টার দিকে নিজ বক্তব্য শুরু করেন। প্রায় দশ মিনিট দাঁড়িয়ে বক্তব্য দেয়ার পর তিনি বসে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন। এ সময় নেতাকর্মীরা তাকে ধরাধরি করে গাড়িতে তুলে বাসায়…

Read More

চট্টগ্রামে ঈদ এ মিলাদুন্নবীর জশনে জুলুশের শোভাযাত্রায় ব্রীজ ভেঙে একজন এবং প্রচন্ড গরমে অসুস্থ হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এদিন দুপুরে মহানগরীর মুরাদপুরে জশনে জুলুসের শোভাযাত্রা চলাকালে প্রচন্ড ভিড় ও গরমের মধ্যে এক ব্যক্তি অসুস্থ হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে একই সময়, নগরীর মুরাদপুর এলাকায় নালার উপরে থাকা একটি লোহার ব্রীজ ভেঙ্গে আরও একজনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। দুজন নিহতের বিষয়টি চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী…

Read More

মারা গেছেন বলিউডের জনপ্রিয় পার্শ্বচরিত্র অভিনেতা আশীষ বরাং। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ৫৫ বছর বয়সে প্রয়াণ ঘটে তার। আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর কারণ এখনও ঘোষণা করা হয়নি, তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। তার প্রয়াণের খবর নিশ্চিত করেন ভাই অভিজিৎ বরাং। হিন্দি ও মারাঠি ভাষার বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন আশীষ। তাকে শেষবার দেখা যায় রোহিত শেঠির ‘সূর্যবংশী’ ছবিতে, যেখানে তার অভিনয় দর্শকের মনে বেশ ছাপ ফেলে। এছাড়াও ‘মার্দানি’, ‘সিম্বা’, ‘সার্কাস’ এবং ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো জনপ্রিয় সিনেমাগুলিতে তার অভিনয় প্রশংসা পায়। বিশেষত পুলিশ অফিসারের চরিত্রে তার অভিনয় দর্শকদের কাছে ভীষণ প্রিয় হয়ে ওঠে এবং সেটি…

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজ আমরা নিজেরা দ্বিধাবিভক্ত। আমরা কারো মাজার ভাঙছি। কোনো লাশ পুড়িয়ে দিচ্ছি। এটা তো রাসুলের শিক্ষা নয়। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজ আমরা গণতন্ত্রের চেতনাই বলি, আমরা রাষ্ট্রীয় চেতনাই বলি– পৃথিবীর কাছে নিদর্শন দিয়ে গেছেন আরবের সেই মহামানব। আমরা সেখান থেকে শিক্ষা না নিয়ে আমরা নিজেদের যে ধর্ম, নিজেদের যে ইসলাম, সেটাকেই আমরা কত ফেরকা, কত ফিতা, কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করছি। অথচ ঐক্যের প্রতীকই ছিলেন আমাদের…

Read More

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে এখনও নিহতদের নাম-পরিচয় জানা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে যায়। এ সময় বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রীর বেশিরভাগই জানালা ও দরজা দিয়ে বের হয়ে আসে। তবে কয়েকজন যাত্রী বাসের ভেতর আটকা পড়ে। ফায়ার সার্ভিস টিম অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এরপর তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

Read More

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মৎস্য খাতে এ দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো। তাই মৎস্যসম্পদ রক্ষায় গবেষণার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে মৎস্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে তিন দিনব্যাপী তৃতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর সাসটেইনেবল ফিশারিজ (আইসিএসএফ)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। টেকসই মৎস্য ব্যবস্থাপনা ও গবেষণার উন্নয়ন, উদ্ভাবনী প্রযুক্তি বিনিময় এবং অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এ সম্মেলন আয়োজন করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, অতিরিক্ত মাছ শিকার এবং অবৈধ জাল যেমন চায়না জাল ও…

Read More

নব্বই দশকের কাহিনি, অর্থাৎ আজ থেকে আরও প্রায় ৩৫ বছর আগের সময়ের কথা। তখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজে আবির্ভাব ঘটে এমন এক স্টাইল আইকনের, যিনি আজও অপ্রতিদ্বন্দ্বী। বলা হচ্ছে বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহের কথা। তবে তাকে শুধু ‘নায়ক’ অভিধায় বেঁধে রাখা অন্যায়ই নয়, প্রায় অসম্ভবও বটে। তখনকার দর্শকদের কাছে সালমান শাহ ছিলেন খুব জনপ্রিয়। শুধু ভক্তরাই নয়, অন্যান্য নায়ক-অভিনেতারাও তাকে দেখতেন অনুপ্রেরণা আর আদর্শ হিসেবে। এক কথায়— সালমান শাহ ছিলেন নাইন্টিজের এমন আইকন, যাকে আজও মনে ধারণ করে রেখেছেন অসংখ্য ভক্ত। অভিনয়ের প্রসঙ্গ আলাদা করে বলার নেই। কিন্তু তার সজ্জা ও ফ্যাশনে যে আধুনিকতার ছাপ মিলেছিল, তা পরবর্তী সময়ে…

Read More

এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর বদলে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশনের সাধারণ বিতর্ক হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করে জাতিসংঘ। এতে দেখা যায়, এবার ভারতের প্রতিনিধিত্ব করবে ‘মন্ত্রীরা’। ভারতের হয়ে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর। এর আগে যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে লেখা ছিল ২৬ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন মোদি। অপরদিকে বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা ২৬ আগস্ট বক্তব্য রাখবেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্টে গিয়েছিলেন মোদি। সেবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

Read More