ভারতের আমদানিকৃত পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাস্তিযোগ্য ৫০ শতাংশ শুল্ক আরোপ ছিল ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা বন্ধ করার প্রচেষ্টা। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর এনডিটিভি তিনি আত্মবিশ্বাসের সঙ্গে আরও বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ শেষ হবে। যদিও চলতি মাসে ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠকের পর পরিস্থিতি আরও জটিল হওয়া ছাড়া তেমন কোনো আশা দেখা যাচ্ছে না। ‘মিট দ্য প্রেস অনুষ্ঠানে’ এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, তেল ভিত্তিক অর্থনীতি থেকে রাশিয়ার ধনী হওয়া ঠেকাতে ট্রাম্প ভারতের ওপর আক্রমণাত্মকভাবে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছেন। আশাবাদ ব্যক্ত করে জেভি ভ্যান্স বলেন, রাশিয়া ও ইউক্রেনের…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
একাত্তর ইস্যুতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দাবির সঙ্গে ঢাকা একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দু’দেশের বৈঠক নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। সংবাদ সম্মেলনে ইসহাক দারের দাবির সঙ্গে ঢাকা একমত কিনা, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একমত হলে তো সমস্যা সমাধান হয়ে যেত। বৈঠকে আমরা আমাদের অবস্থান বলেছি, তারা তাদের অবস্থান বলেছে। তৌহিদ হোসেন বলেন, ৫৪ বছরের সমস্যা নিশ্চয়ই একদিনের বৈঠকে সমাধান হবে না। আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি। এরমধ্যে আমরা তিনটি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছি। যারমধ্যে একটি বিষয়ে খানিকটা অগ্রগতি হয়েছে। তবে দুই…
বর্ণাঢ্য ক্যারিয়ারে কম রেকর্ড গড়েননি। ৪০ বছর বয়সে এসেও নতুন করে ইতিহাস লিখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবের হয়ে ১০০ গোল করার কীর্তি গড়লেন তিনি। তবে অনন্য রেকর্ডের স্বাদ নিলেও শিরোপা উঁচিয়ে ধরা হলো না তার। গতকাল, হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত সৌদি সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে আল আহলির মুখোমুখি হয়েছিল রোনালদোর আল নাসর। নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। টাইব্রেকারে গিয়ে আল আহলির কাছে ৫-৩ গোলে হেরে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি রোনালদোর। তবে, এ ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইতিহাসে অমর হয়ে গেলেন সিআরসেভেন। এটি সৌদি ক্লাবটিতে তার ১০০তম গোল। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল…
একাত্তরের অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা দাবি করেন তিনি। বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে ইসহাক দার বলেন, অমীমাংসিত ইস্যু নিয়ে বলতে চাই, ১৯৭৪ সালে প্রথমবারের মতো একাত্তর ইস্যুর নিষ্পত্তি হয়েছে। ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ এখানে (বাংলাদেশে) এসে প্রকাশ্যে এবং খোলামনে বিষয়টির সমাধান করেছেন। ফলে বিষয়টির দুইবার সমাধান হয়েছে। একবার ১৯৭৪ এ, আরেকবার ২০০০ এর শুরুতে। উভয় দেশ এখন অর্থ ও বাণিজ্যিক সম্পর্ক…
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নতুন করে জঙ্গি হামলার তৎপরতা বেড়ে যাওয়ায় ধারাবাহিক অভিযান চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী। এর অংশ হিসেবে ক্যামেরুন সীমান্তের কাছে শনিবার (২৩ আগস্ট) বিমান হামলা চালানো হয়েছে। এতে প্রাণ হারায় অন্তত ৩৫ জন। নিহতদের সবাইকে ‘সশস্ত্র জঙ্গি’ বলে দাবি করেছে নাইজেরিয়া। নাইজেরিয়ান এয়ার ফোর্স (এনএএফ) জানিয়েছে, সেনাদের ওপর হামলার পরিকল্পনা চলছে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বর্নো প্রদেশের কুমশে এলাকায় চারটি আলাদা স্থাপনা লক্ষ্য করে চালানো হয় বিমান হামলাটি। অভিযানের পর স্থল বাহিনীর সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হলে তারা জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বছরের শুরু থেকে এ অঞ্চলে বোকো হারাম ও আইএসআইএল–সংলগ্ন গোষ্ঠী আইএসডব্লিউএপি…
প্রতিবছর দেশের গণ্ডি পেরিয়ে হাজার হাজার শিক্ষার্থী বিদেশে পাড়ি জমান। কিন্তু সেখানে পড়াশোনা বা চাকরির জন্য শিক্ষাগত সনদ যাচাই করা অনেক ব্যয়বহুল ও সময়সাপেক্ষ একটি বিষয়। এ নিয়ে বিদেশি দূতাবাস বা কর্তৃপক্ষের কাছে ছুটোছুটি করতে হতো শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। অবশেষে তাদের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। এই যাচাই বাচাই প্রক্রিয়া এখন অনলাইনেই করা যাবে। এতে শিক্ষার্থী ও প্রবাসীদের সময়, শ্রম ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। শনিবার (২৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, পূর্বে বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য শিক্ষাগত সনদ যাচাই করা সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও জটিল ছিল। দূতাবাস বা বিদেশি কর্তৃপক্ষের কাছে…
দেশজুড়ে টানা কয়েকদিন ধরে দাপটে রয়েছে বৃষ্টি। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কোথাও কোথাও ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর হাতিয়ায় সর্বোচ্চ ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮৪ মিলিমিটার ছাড়াও মাইজদীকোর্টে ৫৭, লক্ষ্মীপুরের রামগতিতে ৪৬, চাঁদপুরে ৪৪, রাজশাহীর বাঘাবাড়ীতে ৩৭, পটুয়াখালীতে ৩২ মিলিমিটারসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর…
দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান সহ অন্তত ১৫ জন আহত হয়েছে। রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফেসবুক লাইভে এসে গণঅধিকার পরিষদের মুখপাত্র জানান, ভোরে তাদের বহন করা বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খালে পড়ে যায়। এতে প্রায় সব যাত্রী কমবেশি আহত হন। এ সময় তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান। তিনি লাইভে বলেন, আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আহত সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগামী ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়। দুর্ঘটনার…
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক চলছে। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে বৈঠকটি শুরু হয়। এই বৈঠকে দুই দেশের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের এই বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, কৃষি, দুই দেশের জনগণের চলাচল সুগম করাসহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনা হওয়ার কথা রয়েছে। গতকাল শনিবার দুপুরে দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। এরপর বিকেলে ইসহাক দার বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন। আজ…
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। রোববার (২৪ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হবে সাক্ষ্যগ্রহণ। এদিন, সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়, আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাাহ আল মামুনকে। এছাড়া, গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে। এবং আরেক মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আনা হয়েছে ট্রাইব্যুনালে। এর আগে, এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ১৬ জন। গেল বুধবার সাক্ষ্য দেন দুই চিকিৎসক ও একজন নার্সহ ৪ জন। চিকিৎসকরা বর্ণনা করেন জুলাই আগস্টে হাসপাতালের চিত্র।…
