Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

সহকারী ও সিনিয়র জজ পদমর্যাদার ৯৬ বিচারককে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন এ নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো। আরও বলা হয়, বদলি বিচারকগণেকে জেলা ও দায়রা জজ বা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চীফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট বা দফতর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ২৮ আগস্টে এবং প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকগণকে প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের…

Read More

আগামী জাতীয় নির্বাচনে কালো টাকা ব্যবহার ও হলফনামায় মিথ্যা তথ্য দিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। সোমবার (২৫ আগস্ট) দুপুরে দুদকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আবদুল মোমেন বলেন, সরকারের ঘো‌ষিত সময়েই দেশে জাতীয় সংসদ নির্বাচন অনু‌ষ্ঠিত হবে। আস‌ছে নির্বাচ‌নে ভোট ক্রয় করার প্রবণতা বন্ধ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে কালো টাকা ব্যবহার ও হলফনামায় মিথ্যা তথ্য দিলে ব্যবস্থা নিবে দুদক। তিনি বলেন, কা‌লোটাকার ব‌্যবহার রো‌ধে নির্বাচনে এনফোর্সমেন্ট টিম গঠনসহ বিশেষ পরিকল্পনা রয়েছে দুদকের। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে আশাপ্রকাশ করে এসময় দুদক চেয়ারম্যান বলেন, কালো টাকা নিয়ন্ত্রণে…

Read More

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আরও ৪১২ জন এডিস মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত তিনজন মারা গেছেন। মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন পুরুষ, একজন নারী। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, বরিশাল বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে…

Read More

দেশের ৬টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা। সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর জেলা প্রশাসক এবং পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ার জেলা প্রশাসক করা হয়েছে। মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রামের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুরের, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোণার এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার জেলা প্রশাসক করা হয়েছে।

Read More

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মনে করেন, তার ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কে নতুন গতি দেবে। রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ সফর শেষে এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে এ আশাবাদের কথা বলেন পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রী। ইসহাক দার লিখেছেন, ৩৬ ঘণ্টার সফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা ক‌রে‌ছি। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতা, বুদ্ধিজীবী, গবেষণাপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ, নাগরিক সমাজ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করে‌ছি। তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টে‌নে দার বলেন, দুই দেশের মধ্যে বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনায় উভয় পক্ষের দৃষ্টিভঙ্গিতে পূর্ণ…

Read More

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূর জাহান বেগম বলেছেন, শিশুর স্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের মানসম্মত বিকাশ নিশ্চিত করতে দেশের সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে ডে-কেয়ার (শিশুর দিবাযত্ন) সেন্টার স্থাপন করতে হবে। সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। নূর জাহান বেগম বলেন, মাতৃদুগ্ধ খাওয়ানোর হার প্রতি বছরই কমছে, যা একটি বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এই প্রবণতা রোধ করে শিশুকে দুই বছর পর্যন্ত মায়ের দুধ খাওয়ানো নিশ্চিত করতে হলে পরিবার ও কর্মক্ষেত্র উভয় জায়গায় সহায়ক পরিবেশ তৈরি করা অপরিহার্য। তিনি…

Read More

রোহিঙ্গাদের জাতিগত নিধন থেকে রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এজন্য নিরাপদ প্রত্যাবাসনে ৭ দফা প্রস্তাবও দিয়েছেন। সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারের ‘হোটেল বে ওয়াচে’ রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে শুরু হওয়া ৩দিনের অংশীজন সংলাপের মূল অধিবেশনে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ২০১৭ সালে এবং তারও আগে থেকে সম্পদ এবং সামর্থ্যের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ তার সীমান্ত খুলে দিয়েছিল। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো নৈতিক দায়িত্ব। মিয়ানমার সরকার এবং আরকান আর্মিকে নিশ্চিত করতে হবে যেন আর কোনো রোহিঙ্গা বাংলাদশে না প্রবেশ করে এ কথা জানিয়ে রোহিঙ্গাদের…

Read More

পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত অতিরিক্ত আইজি (গ্রেড-২) মো. গোলাম রসুলকে পদোন্নতি দিয়েছে সরকার। তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) করা হয়েছে। গত ১৩ জানুয়ারি থেকে তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।

Read More

জুলাই-আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। কেউ যদি একটি এলএমজির তথ্য দিতে পারে সেক্ষেত্রে অস্ত্র উদ্ধার করা গেলে তথ্যদাতাকে ৫ লাখ টাকা, আর প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে। সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার করে দিতে পারলে পুরস্কার দেওয়া ঘোষণা দিয়েছিলাম। কেউ যদি একটা চায়না রাইফেলের সন্ধান দিতে পারে এবং সেটি উদ্ধার হয় তাহলে তথ্যদাতা ১ লাখ টাকা পাবে। এসএমজির ক্ষেত্রে দেড় লাখ, এলএমজির ক্ষেত্রে ৫ লাখ আর…

Read More

আশ্রয়প্রার্থীদের আপিল প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। মূলত হোটেল নির্ভরতা কমাতে এবং অপেক্ষমাণ মামলা দ্রুত নিষ্পত্তি করতে এই পরিকল্পনা নেয়া হয়েছে। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, একটি স্বাধীন সংস্থা গঠন করা হবে যেখানে স্বতন্ত্র বিচারকরা আশ্রয়প্রার্থীদের মামলার শুনানি দ্রুত সম্পন্ন করবেন। হোম সেক্রেটারি ইভেট কুপার বলেন, অ্যাসাইলাম মামলার ক্ষেত্রে দেরি মেনে নেয়া যায় না। আমরা যত দ্রুত সম্ভব বাস্তবসম্মত পদক্ষেপ নিচ্ছি। যুক্তরাজ্যে প্রায় ৩২ হাজার আশ্রয়প্রার্থী বর্তমানে বিভিন্ন হোটেলে অবস্থান করছেন। এ ধরনের হোটেলগুলো অ্যাসাইলাম হোটেল নামে পরিচিত। তবে হোটেল নির্ভরতা নিয়ে সরকারের ওপর চাপ বাড়ছে। মন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়েছেন, বর্তমান মেয়াদের মধ্যেই এসব হোটেল বন্ধ করে দেয়া হবে। সরকারি…

Read More