কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে ১২ জন মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’। শনিবার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার সুলতান মাঝির মালিকানাধীন ট্রলারটি টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির আওতাধীন শাহপরীরদ্বীপ বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্তচৌকি বি আর এম-৩ থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের জলসীমার ভেতর থেকে আটক করা হয়। অপহৃত জেলেরা হলেন- মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন আজ। আজ রোববার (২৪ আগস্ট) বৈঠকে সম্পর্ক স্বাভাবিকরণে জোর দিতে পারে ঢাকা। অন্যদিকে, ইসলাবাদ সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা দিতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুই মন্ত্রী শুরুতে একান্তে এবং পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, তৌহিদ-দারের বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, কৃষি, নানা পর্যায়ে দুই দেশের লোকজনের চলাচল সুগম করাসহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনায় থাকবে। পররাষ্ট্রসচিবদের বৈঠকের ধারাবাহিকতায় এবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের…
বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এদেশের জনগণের সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) রাতে গুলশানে পাকিস্তান হাউজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বক্তব্যে ইসহাক দার বলেন, পাকিস্তানের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের সম্পর্ক শতাব্দী প্রাচীন ঐতিহ্য, ইসলামী সংস্কৃতি, সামাজিক রীতিনীতি ও সাহিত্যিক অভিব্যক্তির ভিত্তিতে গড়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্তবর্তী সরকারের উপদেষ্টা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বুদ্ধিজীবী ও থিঙ্ক ট্যাঙ্কের সদস্য, ক্রীড়াবিদ, শিল্পী,…
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ২০২ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪ জন মারা গেছেন। এই ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে…
বিচ্ছিন্নভাবে জোড়াতালি দিয়ে কোনও পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, স্কুল-কলেজের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে। এত বৈষম্য, এত অনিয়ম যেখানে দীর্ঘদিন চলে থাকে, সেখানে পরিবর্তন কীভাবে রাতারাতি হবে। তিনি বলেন, পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে। এসময় তিনি বলেন, যখন প্রগতিবাদ সমাজ দেখতে চাই, বৈষম্য কমিয়ে আনতে চাই তখন সম্পূর্ণভাবে সেটা অন্য দিকে ঠেলে দেয়ার চেষ্টা চলছে। খুবই কৌশলে উগ্রবাদ ছড়িয়ে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গণতন্ত্রে তর্ক-বির্তক হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন,…
যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৩ আগস্ট) মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ বিষয়ক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, শুল্ক কমিয়ে ২০ শতাংশ করতে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল অন্তর্বর্তী সরকার। তিনি আরও বলেন, শুল্ক আরও কমানোর চেষ্টা করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামনে সম্পর্ক আরও উন্নত হবে। সেখানে রপ্তানি আরও বাড়বে। প্রেস সচিব বলেন, নেগোশিয়েশনের সময় অন্যান্য মার্কেটের সঙ্গে প্রভাব কী হবে, সেটা মাথায় রেখেই দর-কষাকষি করা হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী…
কুমিল্লায় চলন্ত প্রাইভেট কারের ওপর একটি কাভার্ডভ্যান উল্টে পড়েছে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ইউটার্নে এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার পয়েল গাছা ইউনিয়নের হোসেনপুর গ্রামের ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), দুই ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। বড় ছেলে আবুল হাসেম গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ওই চারজন হোটেল নূরজাহানে এসে খাওয়া দাওয়া করেন। সেখান থেকে কুমিল্লা শহরের দিকে প্রাইভেট কারে করে যাচ্ছিলেন। এ সময়…
সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রানিল বিক্রমসিংহে। শুক্রবার (২২ আগস্ট) বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা। পুলিশ জানায়, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে লন্ডনে স্ত্রীর সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সরকারি অর্থ ব্যবহারের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তখন শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন। তদন্ত সংস্থা জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় শ্রীলঙ্কার রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা আগামী দুই সপ্তাহের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। এমন মন্তব্যই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কনজারভেটিভ টক রেডিও অনুষ্ঠান দ্য টড স্টার্নস শো-তে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। অনুষ্ঠানে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি বলব, দুই সপ্তাহের মধ্যেই আমরা একভাবে বা অন্যভাবে জানতে পারব। এরপর হয়তো অন্য পথ নিতে হবে, তবে খুব শিগগিরই আমরা জানতে পারব।” আনাদোলু বলছে, সংঘাত বন্ধের বিষয়ে একাধিক কূটনৈতিক আলোচনার পর ট্রাম্পের এই সময়সীমা নির্ধারণের বিষয়টি সামনে এলো। সম্প্রতি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট…
রাজ পরিবারকে অপমান করার অভিযোগ থেকে দায়মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। শুক্রবার (২২ আগস্ট) তার বিরুদ্ধে চলমান এই মামলা খারিজ করে দিয়েছেন ব্যাংককের একটি আদালত। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির। এ সময় আদালত জানায়, যেসব তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়েছে, তা তাকে দোষী সাব্যস্ত করতে যথেষ্ট নয়। থাইল্যান্ডে রাজা ও রাজপরিবারের সদস্যদের সমালোচনা করা ফৌজদারি অপরাধ। দোষ প্রমাণিত হলে প্রভাবশালী এই রাজনীতিবিদ ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতেন। এক দশক আগে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদমাধ্যমে সামরিক বাহিনীর ক্যু নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র তার বিরুদ্ধে রাজ পরিবারকে অবমাননার অভিযোগে এই মামলা করেছিল রাষ্ট্রপক্ষ।
