যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট আইন প্রণেতাদের অনেকে ইরানে হামলার নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, কংগ্রেসের সম্মতি ছাড়াই এ হামলা চালানো হয়েছে। কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেছেন, এটি সংবিধান এবং কংগ্রেসের যুদ্ধ ক্ষমতার ‘গুরুতর লঙ্ঘন। ’ তিনি এটিকে ‘সম্পূর্ণ এবং স্পষ্টভাবে অভিসংশনের ভিত্তি’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, তিনি আবেগপ্রবণভাবে এমন একটি যুদ্ধ শুরু করার ঝুঁকি নিয়েছেন, যা আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে ফাঁদে পড়তে পারে। কংগ্রেসের আরেক সদস্য রাশিদা তালাইব এটিকে যুক্তরাষ্ট্রের সংবিধানের ‘স্পষ্ট লঙ্ঘন’ অভিহিত করে নিন্দা জানিয়েছেন। একইসাথে কংগ্রেসকে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তিনি। ‘মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে চলা যুদ্ধ আমাদের…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইসরায়েলি সরকারকে যেকোনো ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহকারী দেশ ইরানের বিরুদ্ধে আগ্রাসনের সাথে জড়িত বলে বিবেচিত হবে, পাশাপাশি তারা ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে— এমনটাই জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর সক্রিয় যোদ্ধাদের প্রধান কার্যালয় ‘খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর’ (কেসিএইচকিউ)। খবর, ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি’র। শনিবার (২১ জুন) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সরকার বিশ্বের অন্যতম এবং ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র-বিরোধী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী। তবুও তারা ইরানি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণ ঠেকাতে পারেনি। তারা নিজেদের রাডার এবং বিমান প্রতিরক্ষা ক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ হারিয়েছে। একইসাথে গোলাবারুদ ও অস্ত্রের ঘাটতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। তবে তারা মার্কিন…
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের এ হামলাকে ‘গর্হিত’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করছে।’ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তিনি লিখেছেন, ‘আজ সকালের ঘটনাগুলো ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপদজনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে। ’ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের ‘গুরুতর লঙ্ঘন’ করেছে বলেও যোগ করেছেন আরাঘচি।
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্টের হামলা পর এবার সরাসরি ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কিছুক্ষণ আগে শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইডিএফ। হুমকি মোকাবেলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে সুরক্ষিত একটি স্থানে থাকার আহ্বান জানিয়েছে আইডিএফ।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে শনিবার (২১ জুন) রাত পর্যন্ত দেশে ফিরেছেন ৪২ হাজার ৯৫০ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬ এবং বেসরকারি ব্যবস্থাপনার ৩৭ হাজার ৯৪৪ জন দেশে ফিরেছেন। রোববার (২২ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ১৭ হাজার ৮২, সৌদি পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে ১৮ হাজার ৫৪৩ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটে ৭ হাজার ৩২৫ জন দেশে ফিরেছেন। মোট ১০৯টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে ৪৩টি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, ৪৭টি সাউদিয়ার এবং ১৯টি ফ্লাইনাস এয়ারলাইন্সের। এদিকে, সৌদি আরব বাংলাদেশি হাজিদের জন্য স্বাস্থ্যসেবা ও…
নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২২ জুন) আবেদন ফরম জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন। তিনি বলেন, রোববার বিকেল ৩টায় নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে যাবে এনসিপির প্রতিনিধিদল। এদিকে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসির আবেদন গ্রহণের শেষ দিনও আজ। গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের দল এনসিপির আত্মপ্রকাশ হয় ২৮ ফেব্রুয়ারি। এর চার মাস পেরিয়ে গেলেও এখনও দলটি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেনি। এ অবস্থায় ঐক্যমত কমিশনসহ সরকারের সঙ্গে বৈঠকে দলটির প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলে কিছু কিছু দল। নতুন…
সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে নাসির উদ্দিন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে বিএনপি। দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের সিইসিসহ মোট ১৯ জন কমিশনারসহ অজ্ঞাতদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করবে দলটি। রোববার (২২ জুন) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের কাছে জমা দিয়েছে। দলটির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খানের (মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক) নেতৃত্বে একটি প্রতনিধি দল আবেদন নিয়ে নির্বাচন কমিশনে আসেন। এসময় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে মিজানুর রহমান, ইকবাল হোসেন, শরিফুল ইসলাম ও নাঈম হাসান ছিলেন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের…
ইরান যদি যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা হামলা চালায়, তাকে আরও ভয়াবহ হামলার মুখে পড়তে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সময় শনিবার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যেকোনো ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাব হবে আরও শক্তিশালী এবং ভয়াবহ, যা আজ রাতের ঘটনাকেও ছাড়িয়ে যাবে।’ এর আগে শনিবার রাতে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, ফরদো, নাটানজ ও ইসফাহানে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী পূর্ণ বোমা বর্ষণ করেছে এবং সব যুদ্ধবিমান নিরাপদে ফিরে গেছে। তিনি দাবি করেন, ইরানের ভূগর্ভস্থ ফরদো পরমাণু কেন্দ্র ‘ধ্বংস হয়ে গেছে’। ট্রাম্পের…
যুক্তরাষ্ট্র যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে, সেগুলোর কোনোটিতে তেজস্ক্রিয় উপাদান ধারণ করছিল না বলে জানিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, হামলার আগে সংশ্লিষ্ট পারমাণবিক স্থাপনাগুলো থেকে হয়তো সমৃদ্ধ ইউরেনিয়াম বা অন্যান্য তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলা হয়েছিল। যদিও ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি এখনো নিশ্চিত করেনি, তবে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য থেকে এমনটাই ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশজুড়ে জননিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে। তারা বলছে, সামরিক ও নিরাপত্তাজনিত…
তেল আবিব-তেহরানের সংঘাতের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ কথা ঘোষণা করেছেন। স্থানীয় সময় শনিবার রাতে তিনি জানান, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান। এই হামলার পর যুক্তরাষ্ট্রকে ফের হুঁশিয়ার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার টেলিগ্রাম অ্যাকাউন্টে বুধবার (১৮ জুন) টেলিভিশনে দেয়া তার বক্তব্য আবারও শেয়ার করা হয়েছে। যেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরান-ইসরায়েল সংঘাতে জড়ায়, তাহলে তা হবে তাদের নিজেদের ক্ষতির জন্য। ওই ভিডিও বার্তায় খামেনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যে ক্ষতির মুখে পড়বে, তা ইরানের যে কোনো ক্ষতির চেয়ে বহুগুণ…
