ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ইরানকে এখন শান্তির পথে আসতেই হবে। তা না হলে ভবিষ্যতের হামলা আরও বড় হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রোববার (২২ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। ইরানে হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোতে “ব্যাপক নির্ভুল হামলা” চালিয়েছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের এক…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। যৌক্তিক সময়েই হবে। আরও অনেক দল যে দাবি করেছে সে আলোকেই নির্বাচন হবে। আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছি। এবারের নির্বাচনে জনগণের দাবির প্রতিফলন হবে। শুক্রবার (২০ জুন) দুপুরে তারেক রহমানের নির্দেশনায় পাবনার চাটমোহরের অসুস্থ শ্রমিক দল নেতা আবু তাহেরকে (তাহের ঠাকুর) দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেন তিনি। রিজভী বলেন, ফ্যাসিবাদী দল পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে…
ইরানি সামরিক বাহিনীর এলিট ফোরাম ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দেয়া হয়েছে। খবর, এনডিটিভির। বৃহস্পতিবার (১৯ জুন) এই নিয়োগ চূড়ান্ত করেন আইআরজিসির সদ্য নিযুক্ত শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর। খাদামির এই নিয়োগপ্রাপ্তির মাধ্যমে আইআরজিসির গোয়েন্দা ইউনিটের সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ কাজেমি-এর স্থলাভিষিক্ত করা হলো তাকে। গত ১৩ জুন ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) অভিযান শুরুর ২ দিন পর নিহত হন মোহাম্মেদ কাজেমি। মাজিদ খাদামি এর আগে বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বিশ্লেষকরা বলছেন, এমন এক সময়ে আইআরজিসির শীর্ষ গোয়েন্দা ইউনিটের দায়িত্ব হস্তান্তর হলো, যখন ইরান ও ইসরায়েল মুখোমুখি সংঘাতে…
অনেকদিন ধরেই সিনেপর্দার বাইরে ঢাকাই চিত্রনায়িকা মাহিয়া মাহি। সর্বশেষ সাইড ক্যারেক্টার হিসেবে একটি সিনেমায় কাজ করেছিলেন তাও বহু আগে। অভিনয়ের পাশাপাশি সক্রিয় ছিলেন রাজনীতিতেও। তবে শুধু পর্দা থেকেই নয়, অনেকদিন ধরেই লাইমলাইটের বাইরে মাহিয়া মাহি। বলা যায়, খুব সহজে এখন ধরা দেন না; একরকম গুটিয়েই রেখেছেন নিজেকে। এমন সময় এলো এই নায়িকার দেশ ছাড়ার খবর; যা অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে মাহিয়া মাহি জানান দেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘আচ্ছা ঠিকাছে, বিদায়।’ কেন গিয়েছেন, তা অবশ্য উল্লেখ করেননি নায়িকা। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার কারণ ব্যাখ্যা করে গণমাধ্যমে মুখ খুলেছেন নায়িকা।…
ইরান অভিযানের পর তেলআবিবের পরবর্তী টার্গেট হবে পাকিস্তানের পারমাণবিক প্রকল্প—এমন মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেইর মাসরি। সোশ্যাল হ্যান্ডেল ‘এক্স’-এ এমন মন্তব্য করেন তিনি। এর আগে, বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ ওঠে—ইসরায়েল ইরানে পরমাণু হামলা চালালে পাল্টা জবাব দেবে পাকিস্তান। তবে ওই অভিযোগ উড়িয়ে দেয় ইসলামাবাদ। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, পরমাণু কর্মসূচি শুধুমাত্র দেশের স্বার্থেই ব্যবহৃত হবে। এই ঘোষণার পরপরই পাকিস্তানের পারমাণবিক প্রকল্পকে টার্গেট করার কথা জানান ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী। অন্যদিকে, হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। বৈঠকের পর ট্রাম্প জানান, তিনি অসীম মুনিরের সঙ্গে দেখা করতে পেরে ‘সম্মানিত’। গতমাসে ভারতের পেহেলগামে জঙ্গী হামলার…
চতুর্থ বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপ খেলছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যেখানে আগের তিনবারই তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন বার্সেলোনার জার্সিতে। তবে তখন ছিল ক্লাব বিশ্বকাপের পুরোনো ফরম্যাট, প্রতিযোগীও ছিল কম। এই প্রথম সাতটি দল থেকে অভূতপূর্ব সিদ্ধান্তে ৩২ দল নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করা হয়েছে। চলমান আসরের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে গোলের বিশ্বরেকর্ড গড়লেন মেসি। গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে পর্তুগিজ ক্লাব পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। যা ক্লাব বিশ্বকাপের ইতিহাসে ফ্লোরিডার এই দলটির প্রথম জয়। এই জয়ে দারুণ এক জাদুকরী গোল করেছেন মেসি। বাঁ পায়ের আইকনিক ফ্রি-কিকে তিনি মায়ামির জয়নির্ধারণী গোলটি করেন। যা একাধিক রেকর্ডবুকে…
ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা শুরু করবে ইরান। দেশটির সামরিক বাহিনীর অন্তত দু’জন উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তারা বলেছেন, তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যদি সত্যিই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করে, সেক্ষেত্রে ইরাকে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে প্রথম আক্রমণ করা হবে। পরে ধীরে ধীরে অন্যান্য ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এ ব্যাপারে মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেছিল নিউইয়র্ক টাইমস। তারা জানিয়েছেন, ইরান যদি মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে চায়— সেক্ষেত্রে দেশটির সেনাবাহিনীর বেশি প্রস্তুতির প্রয়োজন নেই। কারণ তেহরানের কাছে…
স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিশেষ করে, গত ৫ আগস্ট এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছিল, যা অল্প সময়ের মধ্যেই কার্যক্ষম করা হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। প্রতি বছরের মতো এই বছরও এসএসএফ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। অন্যান্য বাহিনীর তুলনায় একটি ক্ষুদ্র বাহিনী, তবে এর কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি। এই বাহিনী আমার নেতৃত্বে এবং তত্ত্বাবধানে পরিচালিত…
ফিফা ক্লাব বিশ্বকাপে বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় আল হিলালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। তবে এই ম্যাচ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। অনুশীলনে না থাকায় ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন ভক্তরা। এরইমাঝে রিয়াল মাদ্রিদের একজন মুখপাত্র জানিয়েছেন, জ্বরে আক্রান্ত এমবাপ্পে। ফলে তার খেলা নিয়ে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এদিকে, ক্লাব সূত্রে জানা গেছে, পরিস্থিতি বুঝে নেয়া হবে সিদ্ধান্ত। রিয়ালের নতুন কোচ জাবি আলোনসো বলেছেন, ‘গতকাল সকালে এমবাপ্পে কিছুটা ভালো অনুভব করলেও সেটা মাঠে নামার জন্য যথেষ্ট নয়। এখানকার গরমও বড় একটা ফ্যাক্টর। তাই তার অবস্থা বিবেচনায় শেষ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বৈঠক হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের সঙ্গে আসিম মুনিরের এই সাক্ষাৎ আগে থেকেই নির্ধারিত ছিল। স্থানীয় সময় বুধবার (১৮ জুন) দুপুরে হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিবিসি। হোয়াইট হাউসে দু’জন একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন বলেও জানা গেছে। তবে এই বৈঠকে গণমাধ্যমের সদস্যদের উপস্থিত থাকতে দেয়া হবে না। বিবিসি জানিয়েছে, গত ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্র সফর করছেন জেনারেল মুনির। তাদের মধ্যে এমন এক সময়ে সাক্ষাৎ হচ্ছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। অঞ্চলটির অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ক্রমবর্ধমান উত্তেজনা। কারণ, সীমান্ত রয়েছে ইরান ও…
