Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যেই চারটি এফ-৩৫ যুদ্ধবিমান মার্কিন ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে। বুধবার (১৮ জুন) ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে যুদ্ধবিমানগুলো উড়াল দেয়। ফলে ইরান-ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এই বিমানগুলোর সাথে একটি জ্বালানির ট্যাংকার বিমানও ছিল। এছাড়া ইরানের মাটির গভীরে তৈরি স্থাপনায় হামলা করার সক্ষমতা থকা বি টু স্পিরিট বোম্বার বিমানও ভারত মহাসাগরের একটি ঘাঁটিতে রাখা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ওই ঘাঁটি ইরান থেকে চার হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত। এছাড়া গত তিনদিনে যুক্তরাষ্ট্রের অন্তত ৩০টি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে নিয়ে যাওয়া হয়েছে স্পেন,…

Read More

চাঁপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে তিনজন পুরুষ, সাতজন নারী ও ১০ জন শিশু রয়েছে। বুধবার (১৮ জুন) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে মাসুদপুর বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে তাদেরকে পুশ ইন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু। বিজিবি থেকে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ও মুষলধারে বৃষ্টির প্রাক্কালে ৫৩ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকা মাসুদপুর বিওপির সীমান্ত পিলার ৪/৫-১এস-এর কাছ থেকে ২০ জন নারী, পুরুষ ও অপ্রাপ্ত বয়স্ককে আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিদের বাড়ি কুড়িগ্রামে।

Read More

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে তাকে। বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আজ সন্ধ্যা ৬টায় গুলশানের বাসা থেকে তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে সকালে দেশে ফেরেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

Read More

‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। অধ্যাদেশে আহতদের তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। গণঅভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের যথাক্রমে ‘জুলাই শহীদ’ এবং ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) এ অধ্যাদেশ জারি করা হয়। প্রতারণার মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের দেওয়া সুযোগ-সুবিধা নিলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা বা নেওয়া আর্থিক সহায়তার দ্বিগুণ পরিমাণ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। অধ্যাদেশে বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য বা যে কোনো শ্রেণির আহত জুলাই যোদ্ধা না হওয়া সত্ত্বেও…

Read More

ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ বর্তমানে তেহরানের হাতে বলে দাবি করেছেন ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা কর্নেল ইমান তাজিক। সম্প্রতি ইসরায়েলও ইরানের আকাশসীমার প্রসঙ্গে একই দাবি করেছে। মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে দু’দফা ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। দ্বিতীয় দফা হামলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কর্নেল তাজিক বলেছেন, “আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা এটা প্রমাণ করে যে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি এবং সেখানকার বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত।” এর আগে মঙ্গলবার রাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। গত ১৩ জুন শুক্রবার ভোরে রাজধানী তেহরানসহ ইরানের ৮ শহরের অন্তত ১০০…

Read More

ইরানের কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম বলে জানা গেছে। আল জাজিরা জানায়, ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে নিষিদ্ধ হওয়ায় তারা জর্ডান থেকে সংবাদ পরিবেশন করছে। গত এক ঘণ্টার মধ্যে ইরান থেকে ইসরায়েলের দিকে দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে মাত্র ১৫ মিনিটের মধ্যে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড ‘অল ক্লিয়ার’ ঘোষণা করে। যার ফলে সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্র থেকে বের হতে পারছে। ইসরায়েল সবসময় বলছে, আয়রন ডোম সব ক্ষেপণাস্ত্র আটকাতে পারে না, তবে অধিকাংশই আটকে দেয়। তবে আটকাতে না পারা ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যে পৌঁছে যায়। এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না কোন এলাকা বা…

Read More

সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইনের সংশোধন প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা হবে আজ। বুধবার (১৮ জুন) সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের আলোচনা শুরু করবেন কমিশন সদস্যরা। এর আগে মঙ্গলবার জামায়াতে ইসলামী আলোচনা বয়কট করলেও আজ যোগ দেয়ার কথা রয়েছে। এর আগে, দ্বিতীয় দিনের আলোচনায় জামায়াতের উপস্থিতি ছাড়াই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে। পাশাপাশি ঐকমত্য হয়েছে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে অর্ধেক বিরোধী দল থেকে মনোনয়ন দেয়ার বিষয়টি। সেইসাথে সবাই একমত হয়েছেন নারী আসন ৫০ থেকে ১০০ করার প্রস্তাবেও।

Read More

ইসরায়েল-ইরান সংঘাত ও ট্রাম্পের হুমকির পর মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার (১৮ জুন) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় তিনি বলেছেন ‘যুদ্ধ শুরু হলো।’ ইরান ইন্টারন্যাশনাল নিউজ আউটলেটের অনুবাদ অনুসারে, পোস্টটিতে বলা হয়েছে ‘মহান হায়দারের নামে, শুরু হলো যুদ্ধ।’ হায়দার নামটি প্রায়শই আলীর জন্য ব্যবহৃত হয়, যাকে শিয়া মুসলমানরা প্রথম ইমাম এবং নবী মুহাম্মদের (সা.) উত্তরসূরি বলে মনে করেন। পোস্টটিতে একটি ছবি রয়েছে যেখানে একজন ব্যক্তি তরবারি হাতে দুর্গের মতো একটি গেটে প্রবেশ করছেন, যার উপরে আকাশে আগুনের রেখা রয়েছে। আরেক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। ইরান কখনোই…

Read More

ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৮ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, বুধবারের আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট…

Read More

কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতরা হলেন- উপজেলার দোনারচর গ্রামের মান্নানের ছেলে ইউসুফ আলী, সবজিকান্দির নাজির চৌধুরীর স্ত্রী মাকসুদা বেগম ও রাসেলের স্ত্রী শাহিনুর আক্তার। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এর মধ্যেই ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। জুন মাসের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালে ১০২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য ২৮ জনকে ঢাকায় পাঠানো হয়। এছাড়া উপজেলার…

Read More