Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সরস্বতী পূজা উপলক্ষে শুক্রবার (২৩ জানুয়ারি) দেওয়া এক বাণীতি তিনি এ কথা বলেন। হিন্দু সম্প্রদায়ের সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, হাজার বছর ধরে এ দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন। তিনি বলেন, এই দেশ আমাদের সকলের। ধর্ম ও বর্ণভেদে নয়—বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি। হিন্দু ধর্মমতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। তিনি আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে…

Read More

সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি মাজারে দোয়ায় অংশ নেন। তিনি বলেন, মানুষ জানে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচার ফিরে আসবে না। নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং একটি ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। শফিকুল আলম বলেন, আমরা মনে করি সারা বাংলাদেশেই হ্যাঁ ভোটের জন্য একটা জোয়ার তৈরি হয়েছে। মানুষ বুঝে গেছে-হ্যাঁ ভোট দিলে ব্যাংকে রাখা টাকা…

Read More

ওপার বাংলার অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবার কোনো সিনেমা বা রাজনৈতিক ভাষণের জন্য নয়, তিনি আলোচনায় এসেছেন নিজের ব্যক্তিগত জীবনের এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে। প্রথম স্ত্রীর সঙ্গে আইনগত বিচ্ছেদ না হতেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেতা। আর এই ঘটনা জানাজানি হতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। সম্প্রতি উত্তরপ্রদেশের বারাণসীতে মডেল রিতিকা গিরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রিতিকা পরেছেন টকটকে লাল বেনারসি আর হিরণের গায়ে হলুদ কুর্তা। অভিনেতা নিজেই প্রথমে ফেসবুকে এই ছবি পোস্ট করে বিয়ের খবরটি নিশ্চিত করেন। তবে মুহূর্তের মধ্যেই ঝড়ের গতিতে সমালোচনা শুরু হলে তিনি পোস্টটি মুছে…

Read More

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আগাম নির্বাচনের আগে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন। জাপানের সংসদের স্পিকার শুক্রবার (২৩ জানুয়ারি) একটি চিঠি পড়ে আনুষ্ঠানিকভাবে নিম্নকক্ষ বিলুপ্ত ঘোষণা করেন। এ সময় সংসদের আইনপ্রণেতারা ঐতিহ্যবাহী ‘বাঞ্জাই’ স্লোগান দিয়ে সাড়া দেন। ৪৬৫ সদস্যের নিম্নকক্ষের এই বিলুপ্তি এখন ১২ দিনের নির্বাচনী প্রচারণার পথ প্রশস্ত করেছে, যা আনুষ্ঠানিকভাবে আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) শুরু হবে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি গত সোমবার (১৯ জানুয়ারি) আগাম নির্বাচনের ঘোষণা দেন। অক্টোবরে নির্বাচিত হয়ে জাপানের প্রথম নারী নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করা তাকাইচি কেবল মাত্র তিন মাস দায়িত্বে আছেন। তবে তার জনপ্রিয়তা প্রায় ৭০ শতাংশ বলে জরিপে দেখা গেছে।…

Read More

নিজেকে স্বৈরশাসকের সঙ্গে তুলে করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) ভাষণ দেওয়ার পর এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছে তিনি। ট্রাম্প বলেন, আমরা একটি ভালো ভাষণ দিয়েছি এবং খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি। সাধারণত তারা বলে যে আমি একজন ভয়াবহ একনায়ক ধরনের মানুষ, হ্যাঁ আমি একজন স্বৈরশাসক। কিন্তু মাঝে মাঝে আপনাদের একজন একনায়কের প্রয়োজন হয়! ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন তিনি গ্রিনল্যান্ড দখল নিয়ে কানাডা ও ইউরোপের দেশগুলোর ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন যে, তার দেওয়া বক্তব্যগুলো রক্ষণশীল বা উদারপন্থী কোনো আদর্শের ওপর ভিত্তি করে নয়, বরং তা…

Read More

স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশের সামগ্রিক অর্জনের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই দীর্ঘ সময়ে দেশ ধীরে ধীরে চোরাবালিতে হারিয়ে গেছে; ধ্বংস করা হয়েছে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান আর জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বিপুল ঋণের বোঝা। এমন এক প্রতিকূল বাস্তবতায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উত্তরবঙ্গে দুই দিনের নির্বাচনী সফর শুরুর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির এসব কথা বলেন। প্রতিষ্ঠান ধ্বংস ও ঋণের বোঝা ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশের কিছু অর্জন যে হয়নি,…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। সার্বক্ষণিক সেবা দিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর বিশেষ টিম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ এর সঙ্গে সংযুক্ত থাকবে। এ টিম নির্বাচনসংক্রান্ত অভিযোগ/তথ্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সরাসরি এলাকাভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক অনুবিভাগ) মো. দেলোয়ার হোসেন ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ এর প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান ও যুগ্ম সচিব মো. আবদুল্লাহ হাককানী এ সেলের দৈনিন্দন কার্যক্রম…

Read More

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের সকল ভোটের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে। উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠককালে নির্বাচন ছাড়াও শ্রম আইন, পরিকল্পিত শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস জানান, নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য অংশীদারদের উপস্থিতি আশা করছে ঢাকা। সরকার ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানান তিনি। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন…

Read More

চলতি মৌসুম শেষ হলেই ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায়ের ইতি টানতে চলেছেন কার্লোস হেনরিক কাসেমিরো। এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। ফলে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর ওল্ড ট্র্যাফোর্ডে থাকছেন না ব্রাজিলিয়ান এ মিডফিল্ডার। ৩৩ বছর বয়সী রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার কাসেমিরোর সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকলেও সেটি কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দীর্ঘমেয়াদি দল পুনর্গঠনের পরিকল্পনার অংশ হিসেবে অনেক আগেই এ সিদ্ধান্ত নেয়া হয়। কাসেমিরো নিজেও চান, গ্রীষ্মে তার বিদায়ের বিষয়টি আগেভাগেই আনুষ্ঠানিকভাবে জানানো হোক। ২০২২ সালের আগস্টে রিয়াল মাদ্রিদ থেকে প্রায় ৬ কোটি পাউন্ডে ইউনাইটেডে…

Read More

বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সারাদেশে ১০ দলীয় ঐক্যের পক্ষে ভোট চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনের প্রচারণায় নেমে ঢাকা-১১ আসনে গণমিছিলে অংশ নেন তিনি। এসময় ১০ দলের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। এক হাসিনা গিয়ে নতুন হাসিনা, এক চাঁদাবাজ গিয়ে নতুন চাঁদাবাজ আসার জন্য মানুষ জীবন দেয়নি। তিনি আরও বলেন, এবারের নির্বাচন ক্ষমতার কাঠামো পরিবর্তন ও সংস্কারের নির্বাচন। চাঁদাবাজ ও ভূমিদস্যুদের পরাজিত করে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর আহ্বান জানান তিনি। এসময়, ঢাকা-১১ আসনে গ্যাস-বিদ্যুৎ সংকট দূর করার…

Read More