অন্য যেকোনও দেশের আগে বাংলাদেশের স্বার্থ রক্ষার অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নিজের প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ অঙ্গীকার করেন তিনি। তারেক রহমান বলেন, গত ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। এজন্য বলেছি, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, উন্নয়নের নামে লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। তথাকথিত উন্নয়নের নামে অর্থ লুট করে নেওয়া হয়েছে। এই অবস্থার উন্নয়ন করতে চাই। বিএনপি চেয়ারম্যান বলেন, বিগত দিনে মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। রাজনৈতিক, বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য গত…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে হরর কমেডি ঘরানার বহুল আলোচিত ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টলিউড সেনসেশন মিমি চক্রবর্তী। সিনেমার গল্পে ভূতের আনাগোনা থাকলেও, বাস্তবেও কি মিমি কখনো অশরীরী কিছু অনুভব করেছেন? সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের জীবনের এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। মিমির সহ-অভিনেত্রী স্বস্তিকা দত্ত উত্তরবঙ্গে শুটিং চলাকালীন কিছু অতিপ্রাকৃত ঘটনার ইঙ্গিত দিলেও মিমি সেখানে কিছুই টের পাননি। রসিকতা করে মিমি বলেন, “আমি হয়তো ওখানকার (উত্তরবঙ্গ) মেয়ে, তাই ভূত আমাকে ছেড়ে দিয়েছে।” ঘটনাটি ঘটেছিল তুরস্কের ইস্তানবুলে, ‘গ্যাংস্টার’ ছবির শুটিং চলাকালীন। মিমি জানান, ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নিতে গিয়ে এক বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন…
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে তেল ও গ্যাসের বিশাল এক মজুত আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উন্নয়ন কোম্পানি (ওজিডিসিএল)। নতুন খনিগুলো দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদন থেকে পাওয়া গেছে এ তথ্য। পাকিস্তান স্টক এক্সচেঞ্জকে দেওয়া এক নোটিশে বলা হয়, ওজিডিসিএল জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় অবস্থিত তাদের অনুসন্ধানী কূপ ‘বারাগজাই এক্স-০১’ থেকে প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৮১ লাখ ৫০ হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাস উৎপাদন শুরু হয়েছে। ইতোমধ্যে এই এলাকায় আরও দুটি কূপ থেকে তেল ও গ্যাস উত্তোলন করে আসছে…
নিরাপত্তাজনিত কারণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এই সিদ্ধান্ত আগেই জানিয়েছে তারা। বুধবার (২১ জানুয়ারি) আইসিসিও জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। আইসিসির সোজাসাপ্টা জবাব– ভারতের মাটিতে না খেললে অন্য দলকে যুক্ত করা হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে এক দিন সময় দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দেয়া-না দেয়ার বিষয়ে আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিশ্বকাপ দলের সাথে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এই গুরুত্বপূর্ণ বৈঠকটি বিকেল তিনটায় শুরুর কথা রয়েছে। এদিকে, বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আমিনুল…
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্থ গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘গাজা বোর্ড অব পিস’-এ ১০০ কোটি ডলার অনুদান প্রদান করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রস্তাবও দিয়েছেন তিনি। সেই প্রস্তাবে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে জমা রাখা রাশিয়ার যে অর্থ ফ্রিজ করা হয়েছিল— সেখান থেকে ১০০ কোটি ডলার যেন গাজা বোর্ড অব পিসে অনুদান হিসেবে দেওয়া হয়। গাজা বোর্ড অব পিস পরিষদের সদস্যপদের জন্য ইতোমধ্যে প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে ট্রাম্পের সেই আমন্ত্রণের বিষয়ে রুশ প্রেসিডেন্ট জানান, এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি…
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একইদিন আবার জুলাই সনদের ওপর অনুষ্ঠিত হবে গণভোট। এরই মধ্যে দেশজুড়ে বিরাজ করছে নির্বাচনি আমেজ; আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে প্রার্থীদের নির্বাচনি প্রচারণা। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা জোরদারসহ ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে সরকারও। বাংলাদেশের এই সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে, সংস্থাটি জোর দিয়ে বলেছে, নির্বাচনের জন্য এমন একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন, যেখানে দেশের সব নাগরিক নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন এবং কোনো বাধা ছাড়াই নিজের মত প্রকাশ করতে পারেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র…
বিগত ১৬ বছরে উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে। এদিন দুপুর ১২টা ২৫ মিনিটে জনসভার মঞ্চে পা রাখেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা। এসময় স্লোগানে-স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জনসভার মাঠ। মঞ্চে ওঠার…
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। তবে কি কারণে সংঘর্ষের সূত্রপাত তা প্রাথমিকভাবে জানা যায়নি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা নসাড়ে ১১টার দিকে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা-ধাওয়া এবং মারামারিতে জড়ান। যা এখনও চলমান রয়েছে। এদিকে, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সরেজমিন দেখা যায়, মিরপুর রোডের নিউমার্কেট অংশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে। মিরপুর থেকে নিউমার্কেট যাওয়ার রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। নিউমার্কেট…
চ্যাম্পিয়ন্স লিগে চেকিয়ার ক্লাব স্লাভিয়া প্রাহার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে, ৪-২ গোলে জিতেছে লা লিগা চ্যাম্পিয়নরাা। ম্যাচের শুরতেই গোল হজম করে বসে বার্সা। তবে ফেরমিন লোপেজ, লেভানদোভস্কিদের নৈপুণ্যে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পায় কাতালান ক্লাবটি। গতকাল, স্লাভিয়া প্রাহার মাঠে প্রথমেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। তবে, এরপর ফেরমিন লোপেজের জোড়া গোলে প্রথম হাফেই এগিয়ে যায় তারা। অবশ্য, প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে লেভানদোভস্কির আত্মঘাতী গোলে সমতায় যায় দুই দল। তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়ায় হ্যান্সি ফ্লিকের দল। ৬১তম মিনিটে রুনি বার্দগি ও পেদ্রির জায়গায় মার্কাস র্যাশফোর্ড ও ওলমোকে নামান বার্সেলোনা কোচ। এক মিনিট পর…
দেশের বাজারে সোনার দামে টানা রেকর্ড। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে আবারও বাড়ানো হয়েছে মূল্যবান এ ধাতুটির দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৮ হাজার ৩৪০ টাকা। এতে এক ভরি সোনার দাম ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা হয়েছে। যা দেশের বাজারে সোনার দাম বাড়ার সর্বোচ্চ রেকর্ড। এর আগে এতো দাম কখনো বাড়েনি। এতে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো। একই সঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে প্রতি ভরি রূপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৬ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।…
