Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

আজ থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচার। এবারই প্রথমবারের মতো পোস্টারবিহীন প্রচারে নামছেন প্রার্থীরা। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে ২৯৮ আসনে প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১,৯৭২ জনে। প্রার্থী সংখ্যার দিক থেকে ঢাকা-১২ সংসদীয় আসনে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে পিরোজপুর-১ আসনে সর্বনিম্ন দুজন প্রার্থী-বিএনপির আলমগীর হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসুদ সাঈদী, নির্বাচনী মাঠে রয়েছেন। অন্তত ৩১টি সংসদীয় আসনে ১০ জন বা তার বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনে ১৩ জন এবং খুলনা-১, ঢাকা-৯ ও ১৪ এবং গাজীপুর-২ আসনে ১২ জন করে প্রার্থী রয়েছেন। এছাড়া ১৪টি আসনে তিনজন…

Read More

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নাগরিক সমাজের বিশিষ্ট কর্মী এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমের দীর্ঘ কর্মময় জীবনে রাষ্ট্র ও জনগণের কল্যাণে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধান উপদেষ্টা বলেন, “এম হাফিজ উদ্দিন খান ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল রাষ্ট্রকর্মী। রাষ্ট্রসেবায় তার নিষ্ঠা ও নৈতিক অবস্থান আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।” অধ্যাপক ইউনূস বলেন, “ব্যক্তিগত জীবনেও তিনি আমার একজন সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জীবনের নানা সময়ে তার প্রজ্ঞা, মানবিকতা ও স্পষ্টভাষিতা আমাকে সমৃদ্ধ করেছে। তার মৃত্যুতে আমি একজন…

Read More

পাকিস্তানের করাচিতে গুল প্লাজা নামের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) ধ্বংসাবশেষের মধ্যে মেজানিন ফ্লোরের একটি দোকান থেকে অন্তত ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে এক দশকেরও বেশি সময়ের মধ্যে করাচির সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। এ ঘটনায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। খবর জিও নিউজের। প্রথম ও দ্বিতীয় তলায় উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার পর উদ্ধারকারী দলগুলো মেজানিন ফ্লোরে অভিযান শুরু করলে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। ডিআইজি (সাউথ) সৈয়দ আসাদ রাজা জানান, মেজানিন ফ্লোরের একটি মাত্র ক্রোকারিজ দোকানের ভেতরেই ৩০টি মরদেহ পাওয়া গেছে। তিনি বলেন, মরদেহগুলো হাসপাতালে পাঠানোর পর…

Read More

ধানের শীষে ভোট চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে অবস্থিত তার শ্বশুরবাড়ি থেকে তিনি এই প্রচারাভিযান শুরু করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় তারেক রহমান বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আমরা এখন আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাইতে পারি। এখন আমাদেরকে ধানের শীষ জয়যুক্ত করতে হবে। তিনি বলেন, বহুদিন পর, বহু বছর পর আপনাদের এলাকার সন্তান ডা. জোবাইদা রহমান এবং আমি বাড়িতে এসেছি। আজ আপনাদের মেয়ে যখন এসেছে, তখন…

Read More

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁও ফিলিং স্টেশন এলাকায় স্ক্র্যাপ জাহাজের মালামাল বিক্রির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই ঘণ্টা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ফলে দীর্ঘ যানজটে পড়েন যাত্রী ও চালকেরা। রাত ১২টার দিকে ঢাকামুখী লেনে সীমিতভাবে গাড়ি চলাচল শুরু হয়। বুধবার রাত পৌনে নয়টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে একে একে ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। রাত পৌনে ১১টার দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোনারগাঁও ফিলিং স্টেশন–সংলগ্ন এলাকায় স্ক্র্যাপ জাহাজের…

Read More

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসিকে অনুরোধ করেছে তারা। দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা করেও এ সমস্যার সমাধান করতে পারেনি আইসিসি। আজকের সভায় বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে এক দিনের সময় বেঁধে দিয়েছে আইসিসি। আজ (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ ভার্চুয়াল এক সভায় বসেছিল আইসিসি। যেখানে পূর্ণ সদস্য সকল দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পাশাপাশি আইসিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন মিটিংয়ে। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো বলছে, এই আলচনায় অংশ নেওয়া বেশির ভাগ সদস্যই বাংলাদেশকে ভারতে গিয়ে খেলার পক্ষে মত দিয়েছে। আর বাংলাদেশ যদি না খেলে তাহলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।…

Read More

২০২৬ সালের নির্বাচন এমন একটি নির্বাচন হবে, যা ভবিষ্যতে নির্বাচনের ক্ষেত্রে আদর্শ তৈরি করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আয়োজিত গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের সভায় তিনি এ মন্তব্য করেন। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমরা আসলে নির্বাচন কমিশনকে সাহায্য করব, এটাই আমাদের কাজ। জাতির জন্য এটি বড় এক চ্যালেঞ্জ, যা আমাদের নিতে হবে এবং এই বিশাল কাজটি শেষ করে তাকে ঐতিহাসিক অর্জন হিসেবে দাঁড় করাতে হবে। ড. মুহাম্মদ ইউনূস বলেন,…

Read More

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, টাকার ঘাটতি রয়েছে, বর্তমানে একসঙ্গে সব দুর্বল ব্যাংক ঠিক করা সম্ভব নয়। বুধবার (২১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ‘ব্যাংকিং খাত: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক লোক বক্তৃতায় এসব কথা বলেন গভর্নর। গভর্নর বলেন, কিছু খারাপ ব্যাংক ছিল; তাদের টাকা ছাপিয়ে দিতে হয়েছে। বর্তমানে টাকার ঘাটতি রয়েছে। এজন্য একসঙ্গে সব ব্যাংক ঠিক করা সম্ভব নয়। আগামীতে সরকারি ব্যাংকগুলোর কার্যক্রম স্বাভাবিক করা হবে, পরে আবার বেসরকারি ব্যাংক ঠিক করা হবে। তিনি আরও বলেন, ঋণখেলাপি শতভাগ কাভারেজ না হলে কোনো ব্যাংক ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে না। এতে রাজনৈতিক হস্তক্ষেপ কাম্য নয়। দুর্বল ব্যাংক কোনোভাবেই…

Read More

গাজা যুদ্ধ বন্ধ ও বিশ্বের অন্যান্য দ্বন্দ্ব নিরসনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার (২১ জানুয়ারি) ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য জানিয়েছে। এই বোর্ড অব পিসের আজীবন বা অনির্দিষ্টকালের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প নিজে। তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে এই বোর্ডে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, যেসব দেশ ১ বিলিয়ন ডলার করে দেবে তারা বোর্ড অব পিসের আজীবন সদস্য হতে পারবেন। এদিকে কূটনীতিকরা সতর্কতা দিয়েছেন ট্রাম্পের এই সংগঠন জাতিসংঘের বিকল্প হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। ট্রাম্প নিজেও জানিয়েছেন হয়ত জাতিসংঘের স্থলাভিষিক্তে হবে বোর্ড অব পিস। এখন পর্যন্ত এতে যোগ দিয়েছে…

Read More

মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাটসহ আট জেলায় ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড) উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে তিনি এ সেবার উদ্বোধন করেন। জানা গেছে, ই-বেইলবন্ড চালুর মাধ্যমে একজন বন্দিকে খুব দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে। অনলাইনে বেইলবন্ড দেওয়ায় আসামিকে এক ঘণ্টায় মুক্তি দেওয়া সম্ভব হবে। আইন উপদেষ্টা বলেন, এর আগে দশ থেকে বারো ধাপ পার হয়ে জামিন পেতেন আসামিরা। এতে মানুষের টাকা খরচ হতো এবং ভোগান্তি হতো। তাছাড়া এই প্রক্রিয়ায় কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লাগতো। তিনি আরও বলেন, অনলাইনে এই প্রক্রিয়া চালু হওয়ায় কে কখন সাইন করলেন তার রেকর্ড থাকবে।…

Read More