Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

পরাজিত শক্তি, ফ্যাসিবাদের সহযোগী এবং বাংলাদেশের গণমানুষের প্রতিপক্ষরাই এবারের গণভোটে ‘না’ ভোটের চিন্তা করবে— এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রংপুর মহানগরীর ‘৩৬ জুলাই স্মৃতিস্তম্ভ’-তে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে মাধ্যমে গঠিত সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সে কারণেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হওয়া জরুরি। বাংলাদেশের জনগণ, জনগণের কাফেলা, জনগণের জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকবে। উল্লেখ্য, দুই দিনের সফরে বৃহস্পতিবার রাতে রংপুর আসেন উপদেষ্টা। স্থানীয় সরকারের বিভিন্ন স্থাপনা পরিদর্শন ছাড়াও দুপুরে জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে হাফ হোটেলের প্রচারণা মতবিনিময় সভায়…

Read More

রাজধানীর নয়াপল্টন এলাকায় শারমিন একাডেমি নামে একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী। ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন) হুসাইন মুহাম্মদ ফারাবী ব্যবস্থাপককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারি নয়াপল্টন এলাকার মসজিদ রোডে অবস্থিত শারমিন একাডেমি নামের স্কুলে চার বছরের কম বয়সী এক শিশুকে নির্যাতন করা হয়। শিশুটি ওই স্কুলের প্রি-প্লে শ্রেণির শিক্ষার্থী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক ক্ষোভের…

Read More

মাঘের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্রবসনা দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতীপূজা। রাজধানীসহ সারা দেশের পূজামণ্ডপগুলো আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর। কল্যাণময়ী দেবীর আশীর্বাদ কামনায় শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে ভিড় করছেন শিক্ষার্থী ও ভক্তরা। সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী হিসেবে পরিচিত। সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এ জন্য তাকে বীণাপাণিও বলা হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপ দেবী সরস্বতীর বন্দনায় ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠবে। শাস্ত্রমতে, প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। সরস্বতীপূজা উপলক্ষ্যে বাণী…

Read More

আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এক সভায় তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতের জাতীয় নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে একজন অস্ত্রধারী পুলিশ নিয়োজিত ছিল। কিন্তু এবার প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে পাঁচজন অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। তবে, গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন অস্ত্রধারী পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ছয়জন অস্ত্রধারী সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্র ছাড়া (লাঠিসহ) ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। যার মধ্যে থাকবেন ছয় জন পুরুষ আনসার সদস্য ও বাকি চার জন মহিলা আনসার সদস্য।…

Read More

বলিউডে অমিতাভ বচ্চন মানেই শৃঙ্খলা, সময়ানুবর্তিতা আর নিখুঁত জীবনযাপন। পর্দার বাইরে তার ব্যক্তিগত জীবনও ঠিক ততটাই নিয়ন্ত্রিত, যা অনেকের কাছেই বিস্ময়কর। এমকি কি একটা সময় তার মুম্বাইয়ের বিখ্যাত বাংলো ‘জলসা’য় রাত ৮টার পর বাইরের কারও প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল। বন্ধু, সহকর্মী এমনকি ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ মানুষদের জন্যও এই নিয়মের কোনও ব্যতিক্রম হতো না। সম্প্রতি অমিতাভ বচ্চনের জীবনের এই অজানা তথ্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর এই বিষয়টা বলিউড শাহেনশাহর জীবনদর্শন ও পারিবারিক মূল্যবোধ তুলে ধরেছে। বলিউড অভিনেতা ও প্রযোজক রাজা বুন্দেলা সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি জানান, অমিতাভ বচ্চন কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য রাখতে…

Read More

রাজনৈতিক দলের নির্বাচনি প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, রাজনৈতিক দলের নির্বাচনি প্রচার-প্রচারণাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকার মিরপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। জানা যায়, মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে জনসভার মধ্যদিয়ে নির্বাচনি প্রচার শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Read More

ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনাপ্রবাহের পর বাংলাদেশের সামনে যে কোনো একটা পথই খোলা ছিল—হয় ভারতে গিয়ে খেলতে হবে, নয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলা হবে না। এমন পরিস্থিতিতে নিজেদের ভারতে না যাওয়ার অবস্থানই ধরে রাখল বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বসেছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির কর্তাব্যক্তিরা। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রীড়া উপদেষ্টা বলেন, আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি।

Read More

আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জুলাই সনদের ওপর একইদিন অনুষ্ঠিত হবে গণভোট। এই নির্বাচন ও গণভোট উপলক্ষে ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে, তা আগেই জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। এবার এই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে। প্রেস সচিব বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে,…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই চার্টারের ওপর অনুষ্ঠিতব্য গণভোট পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে ১৪ সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে কমনওয়েলথ। এই পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা আকুফো-আদো। বুধবার (২১ জানুয়ারি) লন্ডনে এক ঘোষণায় এ কথা জানান কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। তিনি বলেন, বাংলাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য আমাদের দল মোতায়েনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়ার মৌলিক গুরুত্ব পুনর্ব্যক্ত করছি। বাংলাদেশে আমাদের উপস্থিতি কেবল পর্যবেক্ষণের দায়িত্ব থেকেই পরিচালিত নয়, বরং এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সন্ধিক্ষণে বাংলাদেশের জনগণের…

Read More

দুই মাস বন্ধ থাকার পর আগামী ২৫ জানুয়ারি থেকে আবারও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চালু করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী রবিবার (২৫ জানুয়ারি) থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সব তথ্য সংশোধন কার্যক্রম চালু করা হবে। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত করতে সাময়িকভাবে গত ২৪ নভেম্বর বিকাল ৪টার পর থেকে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ করে ইসি। তবে, জরুরি সংশোধন-সেবা চালু রেখে আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগে সীমিতভাবে সংশোধন কার্যক্রম চালু…

Read More