Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঁচ দিনের ব্যস্ত সফর শেষে নিউইয়র্ক সময় রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে আসেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটি তার প্রথম অংশগ্রহণ। পাঁচ দিনের সফরে এক শহরে অবস্থান করলেও একাধিক কূটনৈতিক ফ্রন্টে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং মাতৃ…

Read More

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার বাড়ানোর জোরালো আশঙ্কার কারণে স্বর্ণের বাজারে কিছুটা অস্থিরতা বিরাজ করছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩০৪ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। অন্যদিকে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৪০ ডলারে পৌঁছেছে। জেফ্রিজের মালিকানাধীন ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘মার্কিন-ইরান চুক্তির আশায় তেলের দাম কমায় আজ (শুক্রবার) স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে তা সত্ত্বেও মূল্যবান…

Read More

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজি খালাসে সাময়িক বিঘ্ন ঘটলেও শুক্রবার সকাল থেকে পুনরায় খালাস শুরু হয়েছে। ফলে আজকের বিকেলের মধ্যেই সারা দেশে গ্যাসের সরবরাহ ও চাপ স্বাভাবিক পর্যায়ে পৌঁছে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যশোরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় গ্যাসের পরিস্থিতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, যশোরে কোনো সিএনজি স্টেশন নেই, এমনকি বাসাবাড়িতেও আবাসিক গ্যাস সংযোগ নেই। এছাড়া পুরো খুলনা বিভাগজুড়েই গ্যাসভিত্তিক বড় কোনো শিল্পপ্রতিষ্ঠান বা বিদ্যুৎকেন্দ্র নেই। ফলে স্থানীয়ভাবে এই মুহূর্তে কোনো প্রভাব পড়ার সুযোগ নেই। সারা দেশের সরবরাহ পরিস্থিতি…

Read More

বাংলাদেশ ও ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুসংহত করতে ‘দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা’ প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক সই হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সপ্তাহের ফাঁকে বাংলাদেশ এবং ত্রিনিদাদ ও টোবাগোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ত্রিনিদাদ ও টোবাগোর পররাষ্ট্রমন্ত্রী এস এম সোবার্স এমপি নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে হুমায়ুন কবির বলেন, কমনওয়েলথ, জাতিসংঘ, জি-৭৭সহ বিভিন্ন বহুপাক্ষিক প্ল্যাটফর্মের অংশীদার হিসেবে ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশ আগ্রহী। তিনি…

Read More

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে সংঘাত ঘিরে জরুরি বৈঠক ডেকেছে মক্কা প্রতিরক্ষা জোট। প্রস্তুতি নিচ্ছেন সদস্য সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধানরা। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। তবে বৈঠকের স্থান ও সময়সূচি সম্পর্কে কিছু জানানো হয়নি। খবর আনাদোলু এজেন্সির। বৃহস্পতিবারই (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাইডলাইনে বৈঠক করেন মক্কা জোটের সদস্যরা। উপস্থিত ছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সাথে সৌদি আরবের চলমান সংঘর্ষের মধ্যে মক্কা জোটের এ ধরনের বৈঠককে বিশেষ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Read More

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, গত মাসে নেপালে ভয়াবহ বন্যা ছিল জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বাড়তে থাকা ঝুঁকির জন্য একটি ‘সতর্কবার্তা’। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে নেপালকে সহায়তা করার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এএফপি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশন চলাকালে দেয়া ভাষণে শাহ বলেন, উষ্ণ হয়ে ওঠা জলবায়ু ‘ভঙ্গুর হিমালয় পরিবেশব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে’। এর ফলে পারমাফ্রস্ট বা দীর্ঘদিন ধরে জমাট থাকা মাটি গলছে, হিমবাহ দ্রুত গলে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও বাড়ছে। গত মাসের শেষ দিকে নেপাল…

Read More

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের পার্শ্ব বৈঠক হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘জি-৭৭ ও উদীয়মান অংশীদারদের প্রযুক্তি সহায়তাপ্রসূত নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা বিষয়ক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে’ এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। শামা ওবায়েদ বলেন, নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ আইনগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও জোরদার করেছে। এর মধ্যে দ্রুত তদন্ত ও বিচার কার্যক্রম, আইনি সহায়তা, সামাজিক সুরক্ষা, পুনর্বাসন, নিরাপদ আশ্রয় এবং মানসিক সহায়তা কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। তিনি…

Read More

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এ ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সমুন্নত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর ভাষণে ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে অগ্রযাত্রা, এবং একই সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকারের পাশাপাশি একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যয় উঠে এসেছে। দেশের পুনর্গঠনে ‘রিকভারি, রেস্টোরেশন ও…

Read More

চট্টগ্রামের অক্সিজেন মোড়ের কেডিএস গার্মেন্টস এলাকায় গভীর রাতে বাসের চিপায় অচেতন অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে মানবিকতা ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন আনসার সদস্য ওয়াহিদুজ্জামান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধকে উদ্ধার, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করায় প্রাণে বেঁচে যাওয়ার সুযোগ পান তিনি। গতরাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামের অক্সিজেন মোড়ের কেডিএস গার্মেন্টস এলাকায় ঘটনাটি ঘটে। ওই সময় কেডিএস গার্মেন্টসে কর্মরত আনসার সদস্য ওয়াহিদুজ্জামান দায়িত্ব পালন করছিলেন। জানা যায়, গভীর রাতে দায়িত্ব পালনকালে বাসের চিপার মধ্যে মাটিতে অচেতন অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখতে পান আনসার সদস্য ওয়াহিদুজ্জামান। রাতের নির্জন পরিবেশে বিষয়টি দেখতে…

Read More

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান কবে হবে তা সম্পূর্ণভাবে মার্কিন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ বছর শেষের আগেই এই সংঘাতের ইতি টানা সম্ভব কি না— এমন এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধ চায় না। খবর রয়টার্সের। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচারিত ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বায়ার‘ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট এই বিস্ফোরক মন্তব্য করেন। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা যুদ্ধ চালিয়ে যেতে চাই না। তবে যুদ্ধ বন্ধ করা হবে কি না, সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রেরই নেওয়া উচিত। এর আগে বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া…

Read More