Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে হামলা ও মায়ফাদুন শহরের সৌর প্যানেলে বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী বলে জানিয়েছে, লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)। খবর আল-জাজিরার। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এনএনএ এ তথ্য জানায়। এনএনএ জানায়, মায়ফাদুন, জাওতার আল-শারকিয়াহ ও ওয়াদি আল-সালুকি শহরের মধ্যবর্তী এলাকায় এসব হামলা চালানো হয়। বারাচিত ও বেইত ইয়াহুন শহরেও কামান হামলা হয়েছে। এনএনএ আরও জানায়, গতকাল রাতের সৌর প্যানেলে বোমাবর্ষণের ঘটনায় সৌর প্যানেলগুলোতে আগুন ধরে যায়। একই সময়ে দক্ষিণ লেবাননের বারাচিত শহরের আবদ আল-নাবি এলাকায় ব্যাপক বোমাবর্ষণও চালানো হয়। এছাড়া, টায়ার জেলার আল-মানসুরি শহরেও দ্বিতীয়বারের মতো বোমাবর্ষণ করা হয়েছে। এর আগে ভোরে ওই এলাকায় কামান হামলার খবর পাওয়া যায়।

Read More

উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে গিয়ে অনেক শিক্ষার্থী আর দেশে ফিরে আসেন না। বাংলাদেশকে এডুকেশন হাব বানাতে হলে এই মেধাবীদের দরকার জানিয়ে তাদেরকে ফিরে আসার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তৃতীয় ঢাকা-চায়না ডে ২০২৬ উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আ ন ম এহছানুল হক মিলন জানান, কারিগরি শিক্ষায় চীনের উৎকর্ষতা বিশ্বের জন্য মডেল। এ বিষয়ে সহযোগিতা করছে দেশটি। শিক্ষাখাতে বাংলাদেশ ও চীনের জ্ঞান আদান-প্রদান আরও সমৃদ্ধ হচ্ছে। শিক্ষামন্ত্রীর প্রত্যাশা, বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত ও সুদৃঢ় হবে। চীনের জাতীয় দিবস উপলক্ষ্যে দেশটির সরকার ও জনগণকে…

Read More

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতে জোর দিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্ক’-এর বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে এ বিষয়গুলো তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ্য জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ফিলিপাইন, ইতালি ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক রেজুলেশন ১৩২৫ গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এর বাস্তবায়ন ও জবাবদিহিতা জোরদারের ওপর আলোচনা হয়। শামা ওবায়েদ বলেন,…

Read More

কানাডার অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, কানাডা ‘কোটি কোটি’ মানুষকে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই দেশে প্রবেশের সুযোগ দিচ্ছে। আর এর ফলে সৃষ্ট সমস্যা শিগগিরই ‘সামলানোর বাইরে’ চলে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট এসব দাবি করেন। ট্রাম্প আরও দাবি করেন, কানাডার এই অভিবাসন নীতির কারণে দেশটিতে বেকারত্ব বাড়ছে এবং তিনি এটিকে ‘লিবারেল টেকওভার’ হিসেবে উল্লেখ করেন। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি ট্রাম্প। অবশ্য কানাডা গত দুই বছরে অভিবাসন গ্রহণের হার কমানোর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে…

Read More

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্ট রেজিষ্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২১ সেপ্টেম্বর হাইকোর্টের (স্থায়ী) বিচারপতি হিসেবে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে নিয়োগ রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা সাক্ষরিত নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগদান করেছেন। এ নিয়োগ শপথ গ্রহণের…

Read More

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে ও মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসেন আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)। হাইওয়ে পুলিশ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী মাইক্রোবাসযোগে সাতজন স্বজনকে সঙ্গে নিয়ে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। ভোরে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি ভুলক্রমে মহাসড়কের বিপরীতমুখী লেনে উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়।…

Read More

নবায়ন নয়, গঙ্গা পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ রাখার পাশাপাশি দেশের স্বার্থ রক্ষার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে নদীর ওপর। নদী দূষণের মূল কারণ বের করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বুড়িগঙ্গা নদী এখনও চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন মন্ত্রী। অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার পানির বর্জ্য তৈরি হয়। এর মধ্যে ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য…

Read More

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কের এক বৈঠকে যুক্তরাষ্ট্রকে একটি নতুন রোডম্যাপ প্রস্তাব করেছে ইরান। নতুন প্রস্তাবে হরমুজ প্রণালি ও ইরানি বন্দরগুলো থেকে অবরোধ প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধবিরতির মতো বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির উদ্দেশে রওনা দেয় ইরানের প্রতিনিধি দল। সেদিনই ছিল অধিবেশন শুরুর প্রথম দিন। ইরান ও যুক্তরাষ্ট্রের একাধিক সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, প্রথম দিনের অধিবেশনের বিরতির অবসরে বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন কাতার, পাকিস্তান এবং মিসরের কর্মকর্তারা। নতুন প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতির মেয়াদ হবে ৬০ দিনের এবং তা কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালির ওপর…

Read More

নিজেদের প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দেশ যুক্তরাষ্ট্রে গিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে গত কাল ২৩ সেপ্টেম্বর বুধবার প্রেসিডেন্ট জিনপিং তার স্ত্রী ও চীনের ফার্স্টলেডি পেং লি ইউয়ানকে সঙ্গে নিয়ে পৌঁছেছেন তিনি। স্থানীয় সময় বিকেলের দিকে ওয়াশিংটনের অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে চীনের প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিকে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করার পর বিমানঘাঁটিতে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রী ও মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। মার্কিন শিশুরা এ সময় শি জিনপিং ও পেং লি ইউয়ানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। দুই পাশে লাল গালিচার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের গার্ড অব অনার দেওয়া হয়। চীন ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেবেন। জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে বিশ্বমঞ্চে দেওয়া তার এই ভাষণে বাংলাদেশের অর্থনীতি, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব পাবে। এর পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জলবায়ু পরিবর্তন, যুব ও নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের মতো বৈশ্বিক ইস্যুগুলোও তার বক্তব্যে জোরালোভাবে উঠে আসবে বলে জানা গেছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের মূল আনুষ্ঠানিকতার পাশাপাশি এবারের সফরে অর্থনৈতিক কূটনীতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানসহ বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য…

Read More