Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হয়েছে। এই অধিকার ও গণতন্ত্রকে নষ্ট করার যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, আমাদের এ কর্মসূচি নতুন কিছু নয়। আমরা রাজপথে নেতৃত্ব দিয়েছি। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। তিনি আরও বলেন, গণতন্ত্র ধ্বংস…

Read More

গাজীপুরে মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনিজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সদর (মেট্রোপলিটন) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর ধীরাশ্রম এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় অটোরিকশার ভেতরে থাকা যাত্রীদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। বাকি তিনজনকে গুরুত্বর আহতাবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন…

Read More

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৬৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৩৬৭ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৫৫৭…

Read More

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে রাষ্ট্রের স্বার্থ ও আইনগত অধিকার সুরক্ষায় কার্যালয়ের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন আইনগত পদক্ষেপ ও কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক শাসন, আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য অ্যাটর্নি জেনারেলকে পরামর্শ দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা পালনের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়।

Read More

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে এবার লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের প্রতি কিলোমিটারে ২৩ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। এ ছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া বাড়ানো হয়েছে ২০ পয়সা। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধিসহ সবকিছু বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনায় রেখে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। এ ছাড়া সর্বনিম্ন ভাড়া আগে ৩২ টাকা ছিল। বর্তমানে তা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী বলেন,…

Read More

সমাজে নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়ার ফলেই নানা অধঃপতন ও অবক্ষয় দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মানুষের মধ্যে নৈতিক শিক্ষার অভাব দেখা দিলে কোনটি ভালো আর কোনটি মন্দ, সেই মৌলিক পার্থক্য অনুধাবন করা অসম্ভব হয়ে পড়ে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) আয়োজিত ইয়াং জার্নালিস্ট চেঞ্জ মেকার, ভয়েস ফর ভালনারেবল চিলড্রেন শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ১৮ বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর লেখাপড়া ও মৌলিক বিকাশের দায়িত্ব রাষ্ট্রের। তবে…

Read More

চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের অবকাঠামো নির্মাণে ৩ হাজার ৬২৯ কোটি ৯৫ লাখ ৮১ হাজার ৭৫ টাকা ব্যয়ের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এ অর্থ দিয়ে সড়ক, পানি সংরক্ষণাগার, গ্যাস সঞ্চালন লাইন, কেন্দ্রীয় বর্জ্যপানি শোধনাগার, বহুমুখী জেটি ও বিদ্যুৎ উপকেন্দ্রসহ শিল্পাঞ্চলটির প্রয়োজনীয় বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে বিনিয়োগ বাংলাদেশ কর্তৃপক্ষ। ‘চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প’-এর আওতায় এসব কাজ করা হবে। প্রকল্পে চীন সরকারের ঋণের পাশাপাশি সরকারের নিজস্ব…

Read More

শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সম্পর্ক ও নিবিড় সহযোগিতা গড়ে তুলতে পারলে দেশেই বিশ্বমানের দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক। তিনি বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিল্প খাতের সম্পর্কের ঘাটতি থাকার কারণেই বাংলাদেশ এখনো কাঙ্ক্ষিত মাত্রার দক্ষ মানবসম্পদ তৈরিতে পিছিয়ে রয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য এই বৃত্তির অর্থায়ন করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), যার মোট আর্থিক পরিমাণ…

Read More

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসী কর্মকাণ্ড ও অপরাধের’ বিষয়ে ইউরোপীয় দেশগুলোর নীরবতা ও অবস্থানের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম দে ব্রুইনের সঙ্গে বৈঠকে ইউরোপের দেশগুলোর ‘দ্বিমুখী নীতি’ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, একই সময়ে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধসহ কয়েকটি শর্ত জানানোর কথাও জানিয়েছে তেহরান। আরাগচির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে তিনি বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসী কর্মকাণ্ড ও অপরাধের’ বিষয়ে ইউরোপীয় দেশগুলোর নীরবতা ও প্রশ্রয়ের সমালোচনা করেন। বিবৃতিতে বলা হয়, আরাগচি বলেন, ‘একদিকে ইউরোপীয় দেশগুলো আইনের শাসন ও মানবাধিকারের…

Read More

অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে নীরব না থাকার অঙ্গীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, প্রয়োজনে কষ্ট সহ্য করবেন, মূল্যও দিতে হবে; কিন্তু অন্যায়ের সামনে নীরব থাকবেন না এবং নিপীড়ন কখনো মেনে নেবেন না। একই সঙ্গে গাজার পরিস্থিতি তুলে ধরে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানো এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট এরদোয়ান এসব কথা বলেন। ভাষণে তিনি বলেন, গাজা পুনর্গঠনের কাজ যত দ্রুত সম্ভব শুরু করা প্রয়োজন। তিনি বলেন, ‘আমাদের কোনো সময় নষ্ট না করে গাজার পুনর্গঠন শুরু করতে হবে। এ বিষয়ে আমি…

Read More