ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচিতে অংশ নিতে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সকালে সড়কপথে রওনা হন তিনি। সফরে তিনি জেলা সদরসহ তিনটি উপজেলা সফর করবেন। সফরকালে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে অনুদান ও সম্মানী প্রদান করার কথা রয়েছে। শপথ নেওয়ার পর প্রথমবার প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ আগমন উপলক্ষে শেষ মুহূর্তে চলছে জোর প্রস্তুতি। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন তারেক রহমান।
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ডারউইন টেস্টে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে চতুর্থ দিনে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ। প্রথম সেশন শেষে দ্বিতীয় ইনিংসে অজিদের সংগ্রহ ২৮৪। লিড নিয়েছ মাত্র ৫৭ রানে। এখন ৫৭ রানের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা। এ রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৪ রান।
রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপভ্যান উল্টে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও শোভা চাকমা (৫২)। । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপভ্যানটি কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে…
জ্বালানি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন কূপ খনন করা হলে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা বাড়বে, তবে এর জন্য দুই বছর সময় দরকার বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটের একটি হলরুমে ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের’ আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশে জ্বালানি সংকটের চ্যালেঞ্জগুলো এখন স্পষ্ট। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবকাঠামো তৈরি করে এ থেকে বের হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন, সেই সময় দিতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে…
অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) পৌনে ১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে দেশ গড়ার কারিগর অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মানসূচক অবসর ও কল্যাণ ভাতার চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। এ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও অবসর সুবিধা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অবসরপ্রাপ্ত শিক্ষকরা উপস্থিত রয়েছেন। জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবং তাদের…
দেশজুড়ে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) সংকটের কারণে রাজধানীর বিভিন্ন পাম্পে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। কোথাও কোথাও গ্যাসের অপেক্ষায় থাকা যানবাহনের লাইন কয়েক কিলোমিটার পর্যন্ত লম্বা হচ্ছে। গ্যাস পেতে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। উত্তরার বিমানবন্দর সংলগ্ন মেসার্স মাসুদ এন্টারপ্রাইজে গিয়ে দেখা যায়, পাম্পের সামনে থেকে যানবাহনের দীর্ঘ লাইন দেড় কিলোমিটার লম্বা হয়েছে। চালকদের কেউ কেউ জানিয়েছেন, গ্যাসের জন্য তারা ভোর ৪টা থেকেই লাইনে অপেক্ষা করছেন। বেসরকারি একটি প্রতিষ্ঠানের প্রাইভেট কার চালান লালচাঁন। গ্যাস নিতে ভোর ৫টায় এসে লাইনে দাঁড়িয়েছেন তিনি। প্রায় ছয় ঘণ্টা অপেক্ষার পর বেলা ১১টায় ১৭০ টাকার গ্যাস পেয়েছেন। তবে এই গ্যাসে কর্মস্থল পর্যন্ত পৌঁছাতে পারবেন…
বিএনপিকে আজকের অবস্থানে নিয়ে আসার মূল কারিগর হিসেবে বেগম খালেদা জিয়াকে আখ্যা দিয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল এ কথা বলেন তিনি। শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা অ্যাডভোকেট আবুল হোসেইন মোনাজাত ও দোয়া পরিচালনা করেন। মোনাজাতে বিএনপির অসংখ্য নেতাকর্মী ও সমর্থক অংশ নেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু…
শিশু স্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করার কাজ শুরু করেছে সরকার। আগামী অক্টোবর মাসে একযোগে হাসপাতাল পাঁচটি চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালের নতুন ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন সম্পন্ন করেন। অনুষ্ঠানে…
ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে আয়োজিত এক জনসভায় তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। সমাবেশে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার পরপরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে। আমরা বর্তমানে এটি অবরোধ করে রেখেছি। আমাদের অনুমতি ছাড়া সেখান দিয়ে কোনো জাহাজ পার হতে পারবে না।” আন্তর্জাতিক জলপথ হিসেবে পরিচিত এই প্রণালিকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করা হলে সেখানে স্থায়ীভাবে মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন হতে পারে। যদিও এর আগে ট্রাম্প একাধিকবার দাবি করেছিলেন যে…
টানা তিন দফা বাড়ানোর পর দেশের বাজারে অবশেষে কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নেয় এবং সকাল ১০টা থেকে তা কার্যকর হয়। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়। তাই শনিবার (১৫ আগস্ট) সকাল থেকেই এ দামে বিক্রি শুরু হয়েছে স্বর্ণ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন ২ লাখ ৩৪ হাজার ৬২১…
