Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (মাওলিদ আল নববী) উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৮ আগস্ট (শুক্রবার) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দেশটির সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ফেডারেল সরকার ও বেসরকারি খাতের কর্মীরা এদিন বেতনসহ ছুটি ভোগ করবেন। গণমাধ্যম দপ্তর জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ২৮ আগস্ট (শুক্রবার) ফেডারেল সরকার ও বেসরকারি খাতের কর্মীদের জন্য বেতনসহ সরকারি ছুটি থাকবে। ছুটির দিনটি শুক্রবার হওয়ায় ফেডারেল সরকার ও বেসরকারি খাতের যেসব কর্মী সাধারণত শনিবার ও রোববার সাপ্তাহিক ছুটি পালন করেন, তারা টানা তিন দিনের ছুটি পাবেন। এই ছুটি চলবে শুক্রবার ২৮ আগস্ট থেকে রোববার ৩০ আগস্ট পর্যন্ত। এরপর সোমবার, ৩১…

Read More

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি এখনও। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে। গেল মাসের মাঝামাঝি শুরু হওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখেরও বেশি মানুষ। ১৪ হাজার হেক্টরের বেশি আবাদি জমি তলিয়ে গেছে পানিতে। বন্যার ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে লাখো মানুষ। পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বন্যার্ত মানুষেরা। এরইমধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণে দুর্গত রাজ্যটি সফর করেছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি. নাড্ডা। ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় লাগবে বলে জানান তিনি। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকাল এলেই ব্রহ্মপুত্র ও তার শাখা নদীর পানি বেড়ে যায়। আর পানি নিরসনে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতি বছরই…

Read More

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে জুলাই-গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঢাবি সাদা দল এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় ঢাবি সাদা দলের আহ্বায়ক এবং ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.…

Read More

চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আরও অভিযোগ করেছেন, সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো কাজে লাগানোর চেষ্টা করছে। সম্প্রতি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। গত কাল শুক্রবার সেটি সম্প্রচারিত হয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। আমরা সেই চেষ্টা প্রতিহত করছি। আর হ্যাঁ, এটা অবশ্যই সত্য যে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকায় অন্যান্য দেশের মতো আমাদেরও কিছু অভ্যন্তরীণ চ্যালেঞ্জ আছে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সেসব চ্যালেঞ্জের সুযোগ নিচ্ছে।” উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প দীর্ঘদিন…

Read More

যুক্তরাষ্ট্রকে কোনও দীর্ঘ যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্টো পথে হাঁটছেন। ইরান যুদ্ধ পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ মাঝে এখনও শেষ হয়নি। যেসব উদ্দেশ্য সামনে রেখে যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তার কোনোটাই পূরণ হয়নি। উল্টো হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা প্রকট আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন নিজেই ট্রাম্পের উপদেষ্টাদের যুদ্ধ থেকে সম্মানজনক কায়দায় সরে আসার উপায় খোঁজার পরামর্শ দিয়েছেন। তার মতে, সংঘাত আরও বেশি উসকে দিলে হিতে বিপরীত হতে পারে। শুধুমাত্র বিমান হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত লক্ষ্য…

Read More

নানা অ্পপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে- এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটে ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ মাসের উন্নয়ন যাত্রা’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, সরকারের যে কোনো গাফলতি হলে তা শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী। আর জনগণের কাছে সরকার তার নিজের প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। তিনি বলেন, এসব ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে যখন তারেক রহমানের কাজের অংশগুলো দলিল হিসেবে জনগনের হাতে পৌঁছে যাবে। এছাড়া সরকারের ইতিবাচক বিষয়গুলো জনগনের সামনে তুলে ধরারও আহ্বান জানান তিনি।

Read More

একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়। বিভিন্নভাবে তারা বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে অনেক কষ্ট ভোগ করছে। সেটা সরকার একবারও অস্বীকার করেনি। সামগ্রিকভাবে একটি ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তিনি আরও বলেন, গ্যাস, জ্বালানি বা পেট্রোল, সামগ্রিকভাবে জ্বালানি খাতে অতীতে অপরিকল্পিতভাবে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি নেওয়া হয়েছিল। একইসঙ্গে, কোনো কোনো মহলকে সুবিধা দিতে নেওয়া হয়েছিল নানা নীতি। এর খেসারত এখন…

Read More

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, সারাদেশের সব ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হন, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় আসাদুজ্জামান বলেন, ‘আপনাদের মধ্য থেকে কেউ কেউ অভিযোগ করেছিলেন, বাজারে যখন কোনো কৃষক পেঁয়াজ, পাট বা ধান বিক্রি করতে আনছেন, তখন ক্রেতা এক মণে ২ বা ৩ কেজি করে বেশি নিচ্ছেন। এর বাইরে হিজড়া ও বাজারের ঝাড়ুদারদের তোলা-তুলিসহ সব মিলিয়ে এক মণে ৫ কেজি করে বেশি দিতে হচ্ছে। অর্থাৎ কৃষক তার উৎপাদিত ফসল বিক্রি করতে হলে এক মণের জায়গায় ৪৫ কেজি আনতে…

Read More

রংপুরের বাবুপাড়ায় দুইটি বগি লাইনচ্যুত হয়ে রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। বিস্তারিত আসছে….

Read More

রাশিয়ার তেল বা প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিধান রেখে নতুন একটি বিলে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। খবর এনডিটিভির। প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণে এই বিলটির নামকরণ করা হয়েছে। গত ১১ জুলাই মারা যান তিনি। সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি পাস হয়। প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানিয়ে আসছিলেন গ্রাহাম। সিনেটে তার স্থলাভিষিক্ত হওয়া বোন ডারলিন গ্রাহাম বলেন, এই বিলটি ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সঠিক জায়গায় আঘাত হানবে’। আগামী ৩১ আগস্ট মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টিটিভে নতুন…

Read More