ইরানের সরকারকে উৎখাতের পরিকল্পনা ব্যর্থ হওয়ার জেরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এমনটাই জানিয়েছে ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেল। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সমন্বয়ে তৈরি ওই পরিকল্পনায় ইরানের সরকারবিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়ার বিষয়ও ছিল। তবে তারা ব্যর্থ হয়। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, ইরানে সরকারকে উৎখাতের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর মোসাদের ওই দুই জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্ত করেন সংস্থাটির প্রধান রোমান গোফম্যান। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবারের (৭ আগস্ট) প্রতিবেদনে চ্যানেলটি জানায়, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের একজন গোয়েন্দা বিভাগের প্রধান। তিনি মাত্র কয়েক মাস আগে এ পদে নিয়োগ পেয়েছিলেন। অন্যজন ছিলেন মোসাদের ইরান বিভাগের প্রধান।…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও নিরাপত্তা সংকটের মধ্যে সৌদি আরবে তিন দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ কৌশলগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বার্তাসংস্থা রয়টার্স বলছে, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করবে বলে বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত দুইটি আঞ্চলিক সূত্র রয়টার্সকে জানিয়েছে। অন্যদিকে বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আঞ্চলিক যুদ্ধ, সংঘাত ও সামরিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে জেদ্দায় এ চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল উত্তপ্ত হয়ে…
গণতন্ত্রের বিকাশে স্বাধীন সাংবাদিকতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে অতীতের মতো কোনো নিয়ন্ত্রণ নেই। বরং সরকার বিশ্বাস করে, একটি টেকসই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণ নিয়ে যে উদ্বেগ একসময় ছিল, বর্তমান বাস্তবতায় সেই পরিস্থিতি নেই। অনুষ্ঠানে অংশ নেয়া বক্তারাও সরকারের বর্তমান অবস্থানকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন। আলোচকদের এই পর্যবেক্ষণ ও মতামত আমি সরকারপ্রধানের…
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শুধু নির্বাচন বা সরকার পরিবর্তন যথেষ্ট নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি গণতান্ত্রিক চর্চা, সহনশীলতা এবং শক্তিশালী প্রতিষ্ঠান। তিনি আরও বলেন, গণতন্ত্র এমন একটি ব্যবস্থা, যেখানে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ইচ্ছা ও মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয় এবং তা অবশ্যই নিয়মভিত্তিক হতে হবে। শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র কেবল রাজনৈতিক স্লোগান নয়; এটি একটি সংস্কৃতি। মানুষের চিন্তা, আচরণ ও রাজনৈতিক চর্চার প্রতিটি স্তরে গণতান্ত্রিক মূল্যবোধের…
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সভাপতিত্বেই সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান; যা হবে বাংলাদেশের জন্য একটি বিরল ও গৌরবময় মুহূর্ত। কূটনৈতিক ও দলীয় সূত্রমতে, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকে অংশ নিতে…
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ শুরু করেছেন। রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগমুহূর্তে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ইঞ্জিনের ঠিক পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর ট্রেনটি থেমে…
শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের হিলডাউন সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত ‘মাদক প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা’ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। মাদক ব্যবসায় যারা মূলহোতা তাদের তালিকা তৈরি করবে টাস্কফোর্স। তার ওপর ভিত্তি করে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। তিনি বলেন, ইয়াবার কারণে যুবসমাজ মাদকাসক্তির দিকে যাচ্ছে, এটা আমরা লক্ষ্য করছি। মাদকের প্রসার রোধ করা বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার। এ সময় কক্সবাজার জেলায় সশস্ত্রবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি…
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু ধরনের অস্ত্রের মজুত সরবরাহে চাপ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, যুদ্ধটা খুব শিগগিরই শেষ হবে। আমি মনে করি না তারা আর খুব বেশি দিন চালিয়ে যেতে পারবে। এর আগে মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে পাঁচ মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের বৈশ্বিক মজুতে থাকা উচ্চ-নির্ভুলতার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশ ব্যবহার করে ফেলেছে। অস্ত্রের মজুত নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কিছু ধরনের অত্যাধুনিক গোলাবারুদের সরবরাহ যুক্তরাষ্ট্রের…
সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ ঘটনা ঘটে। ওসমানীনগর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার এরুলিয়ায় বাসচাপায় ৬ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (৭ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে দুর্ঘটনায় ৬ জন নিহতের বিষয়টি জানা গেছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে। এ বিষয়ে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে একটি গাড়ি ভাঙচুর করেছেন। বর্তমানে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
