রোহিঙ্গা সংকটে কূটনৈতিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়াম প্রয়াত অতিরিক্ত সচিব ও রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ার রীতার নামে নামকরণের ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরের একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসী শাহরিয়ার রীতার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। স্মৃতিচারণ করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “দীর্ঘদিন মুখ থুবড়ে থাকা রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সংযোগ স্থাপনে বিশেষ ভূমিকা রেখেছিলেন ফেরদৌসী শাহরিয়ার রীতা। দেশের কূটনৈতিক অঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।” অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, অতিরিক্ত সচিব এ কে এম শহীদুল ইসলাম, বিচারপতি রাজ্জাক আল জামিল এবং…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির নেতা ও চিকিৎসকরা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্বপাশে ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ নামে যে স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন, তা আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আপিল আদালত। গত কাল শুক্রবার এ বিষয়ক এক পিটিশনের রায় ঘোষণা করেছেন ইউ.এস. কোর্ট অব অ্যাপিলস ফর ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিট। রায়ে আদালত বলেছেন, “প্রত্যেক প্রেসিডেন্টেরই স্মরণ রাখা উচিত যে তারা হোয়াইট হাউসে সাময়িক সময়ের জন্য অতিথি, এ ভবনের মালিক নন। হোয়াইট হাউসে কোনো বিশালাকৃতির বলরুম নির্মাণ করা হবে কি হবে না— সে সিদ্ধান্ত নেবে কংগ্রেস (যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট)। এটা রাষ্ট্রের নির্বাহী বিভাগের স্বেচ্ছাধীন কোনো বিষয় নয়।” প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে গত বছর…
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম তিন হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দামও কমানো হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, আজ শনিবার (৮ আগস্ট) ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা…
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৮ আগস্ট) সকাল ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে…
নাটোরে বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উপস্থিতিতে আয়োজিত এক পথসভায় পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের পাশে দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত পথসভা শেষে এ ঘটনা ঘটে। আটক যুবক তানিম হোসেন নাটোর শহরের কানাইখালী মহল্লার শামসুল আলমের ছেলে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, আটক যুবকের গতিবিধি দেখে সন্দেহ হয়। ওই যুবকের সঙ্গে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর দুইবার ধাক্কা লাগে। পরে মন্ত্রী মঞ্চ থেকে নেমে আমার সময়…
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৮ জন শিশু। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬৩। এর মধ্যে নিশ্চিত হামে ৯৬ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৬৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে…
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি, তবে একই সময়ে ২৪৯ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৬৭ জন, খুলনা বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে তিন জন রয়েছেন। চলতি বছরের ৭ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৬৫৮ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও…
তিন দশকের বেশি সময় ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চালিয়ে আসা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠার এই আন্দোলন এখন আর কোনো ব্যক্তি বা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি দেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। আমি থাকি বা না থাকি, নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে আন্দোলন যেন অব্যাহত থাকে। শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর জাতীয় নাট্যশালায় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন এসব কথা বলেন। তিনি বলেন, ৩১ বছর আগে আমার জীবনের গভীর শোক ও বেদনাকে শক্তিতে রূপান্তর করে এই আন্দোলন শুরু করেছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে সেই উদ্যোগ এখন দেশের লাখো মানুষের প্রত্যাশা ও অধিকারের দাবিতে…
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। তেলের দাম কমায় গত জানুয়ারির সর্বোচ্চ সাপ্তাহিক প্রবৃদ্ধির পথে রয়েছে স্বর্ণ। শুক্রবার (৭ আগস্ট) বেলা ১২টা ৩৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৮৫ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে স্বর্ণের দাম সামগ্রিকভাবে ৬ শতাংশ বেড়েছে। এ ছাড়া মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৪৪ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে। ফাইন্যান্সিয়াল ব্রোকারেজ স্টোনএক্স-এর জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তির আশা মূল্যস্ফীতিকে নিম্নমুখী করেছে, যা স্বর্ণের মূল্যবৃদ্ধিতে সহায়ক হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান মারেক্স এক প্রতিবেদনে জানিয়েছে, ‘আগস্টে আমরা…
