Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ঋণখেলাপির দায়ে বড় ধরনের আইনি ও আর্থিক বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। ব্যাংক থেকে নেওয়া কোটি কোটি রুপির ঋণ পরিশোধ করতে না পারায় উত্তরপ্রদেশের শাহজাহানপুরে তার পৈতৃক বাড়িতে নিলামের নোটিশ ঝুলিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে পাওনা মেটাতে না পারলে অভিনেতার এই সম্পত্তি নিলামে তুলে নেওয়া হবে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার মুম্বাই শাখা থেকে স্ত্রী রাধা যাদব ও মা গোদাবরী দেবীর নামে ১৬ কোটি ৬১ লাখ রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। তবে দীর্ঘ দিন পার হলেও সেই ঋণ পরিশোধ করেননি তিনি। বছর দুয়েক আগেও তাকে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছিল। সে সময় ব্যাংকের সঙ্গে…

Read More

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বর নিয়ে ৪৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে মশাবাহিত রোগটিতে কারও প্রাণহানি হয়নি। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু ৫৯ জনেই স্থির রয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। তবে এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (২৪০ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৬৪ জন ছাড়াও বরিশাল বিভাগে ৫৩, খুলনা বিভাগে ৫০, রাজশাহী বিভাগে ২৬, ময়মনসিংহ বিভাগে ২৩, রংপুর বিভাগে ১২ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ২…

Read More

দেশে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ তারিখে এই নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ আগস্ট, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। এর আগে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে (ইসি) ভোটার তালিকা পাঠানো হয়। আজ সকালে এই তালিকা ইসিতে পৌঁছায়। গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। ইতোমধ্যে নিয়ম অনুযায়ী সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন…

Read More

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বর্তমানে যোগাযোগ করা ‘খুব কঠিন’ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (৫ আগস্ট) এমন কথা জানান তিনি। আল আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পেজেশকিয়ান বলেন, ‘এ মুহূর্তে সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগের পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। তবে তার উপস্থিতিই ইরানের জন্য বড় শক্তির উৎস, যা আমাদের কাজ চালিয়ে যেতে সাহায্য করে।’ চলতি বছর ফেব্রুয়ারির শেষে ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলায় মোজতবা খামেনি আহত হন। একই হামলায় তার বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর সর্বোচ্চ নেতার দায়িত্ব পান তিনি। তবে দায়িত্ব নেয়ার পর থেকে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বুড়িগঙ্গাসহ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং রাজধানীসংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে নিঃসরণ, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, খালগুলোর নাব্যতা হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বলতাকে নদীদূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এ…

Read More

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খানের কারাবন্দিত্বের ৩ বছর পূর্ণ হওয়ায় করাচিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতাকর্মীরা। বিক্ষোভ চলাকালে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করে। পাল্টা জবাব হিসেবে আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয় এবং পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। তবে পুলিশের কঠোর পদক্ষেপ সত্ত্বেও পিটিআই সমর্থকেরা পুনরায় সংগঠিত হয়ে সরকারবিরোধী তুমুল স্লোগান দিতে থাকেন। উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন ইমরান…

Read More

বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামে পোল্ট্রি মুরগির মাংসে আন্তর্জাতিক নিরাপদ মানের তুলনায় অতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের অবশিষ্টাংশ পাওয়া গেছে। লন্ডনের রয়্যাল ভেটেরিনারি কলেজের (আরভিসি) এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। আরভিসির নেতৃত্বে পরিচালিত গবেষণায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান সহযোগিতা করেছে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআর বর্তমানে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের উদ্বেগ হয়ে উঠেছে। খাদ্য উৎপাদনে ব্যবহৃত পশুপাখির ক্ষেত্রে অতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ প্রয়োগকে এ সমস্যার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হয়। গবেষকদের মতে, পশুপাখিকে অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ দেয়ার পর নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা না করে জবাই করা হলে মাংসে ওষুধের অবশিষ্টাংশ থেকে যেতে পারে। এসব অবশিষ্টাংশ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি…

Read More

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ওপর চাপিয়ে দেওয়া শেকল ভেঙেছে। তবে স্বাধীনতার ৫৫ বছরের বেশি সময় পরও দেশকে বারবার শেকল পরানো হয়েছে। তাই ভবিষ্যতে যেন আর কেউ রাষ্ট্রকে শেকল পরাতে না পারে, সে লক্ষ্যে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের বয়স ৫৫ বছরের বেশি, কিন্তু এখনও শেকল ভাঙতে হচ্ছে। দেশকে বারবার শেকল পরানো হয়েছে। এর ফলে জাতি কাঙ্ক্ষিত অর্জনে পৌঁছাতে পারেনি। আমরা এমন একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চাই, যাতে…

Read More

জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্কের দ্বিতীয় দিনে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে একটি কল রেকর্ড দাখিল করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ কল রেকর্ড দাখিল করা হয়। প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১১ জুলাই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে সরাসরি ফোন করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কল রেকর্ডটি উপস্থাপন করা হয়। কল রেকর্ডের কথোপকথনে সাদ্দামের উদ্দেশে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, ‘এদের মারো…

Read More

আজ ২২ শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৪১ সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্য ও বিশ্বসংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ এই স্রষ্টা। তাঁর মৃত্যুদিনে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করছে বাঙালি। আট দশকের বেশি সময় পেরিয়ে গেলেও ২২ শ্রাবণ বাঙালির কাছে শুধু শোকের দিন নয়, বরং কবিগুরুকে নতুন করে স্মরণ এবং তাঁর সৃষ্টিকে ফিরে দেখার এক অনন্য উপলক্ষ। কবিতা, গান, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণকাহিনি, চিঠিপত্র ও শিশুসাহিত্য-সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় রবীন্দ্রনাথ ঠাকুর রেখে গেছেন অনন্য অবদান। মাত্র আট বছর বয়সে লেখালেখির সূচনা করা এই কবি পরবর্তী সময়ে বাংলা সাহিত্যকে নিয়ে যান বিশ্বপরিসরের উচ্চতায়।…

Read More