Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শুধু প্রযুক্তি কিনে ব্যবহার করলে একটি দেশ সবসময় অন্যের ওপর নির্ভরশীল থেকে যায়। কিন্তু স্টিম (STEAM—বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিত) শিক্ষার মাধ্যমে প্রযুক্তি বুঝতে, নিজস্ব প্রয়োজন অনুযায়ী তা অভিযোজিত করতে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম মানবসম্পদ গড়ে তুলতে পারলেই প্রকৃত অর্থনৈতিক সার্বভৌমত্ব অর্জন সম্ভব। বুধবার (৫ আগস্ট) জাপানের ওসাকায় অনুষ্ঠিত আরটেক জেনারেল এক্সিবিশন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার এমন একটি ‘স্টিম’ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে কেবল বিজ্ঞান বা প্রযুক্তি শেখানোই লক্ষ্য নয়; বরং শিশুদের প্রশ্ন করতে শেখানো, সমালোচনামূলক চিন্তা, সমস্যা বিশ্লেষণ এবং মুখস্থনির্ভর শিক্ষার…

Read More

ইরানের সঙ্গে সমঝোতা ভেস্তে গেলে কঠোর সামরিক পদক্ষেপ নেয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনও উপায় থাকবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না। একইসঙ্গে হরমুজ প্রণালি দ্রুত খুলে দিতে ইরানকে আবারও কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ নেবে। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, মঙ্গলবার (৪ আগস্ট) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে যাবে। আর যদি না খোলে, তাহলে তারা খুব কঠোর হামলার মুখে পড়বে। এরপরও প্রণালিটি খুলে যাবে।’ ট্রাম্প জানান, এর আগে…

Read More

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শাহবাগে স্মৃতিস্তম্ভে শহিদের স্মরণ করছেন সর্বস্তরের জনতা। শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তারা বলেন, জুলাই অভ্যুত্থান রাষ্ট্র পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা। প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদদের স্মরণ করছে জাতি। দ্বিতীয় বার্ষিকীতে শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। আজ ভোর ৬টা ১ মিনিটে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শ্রদ্ধা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান রাষ্ট্র পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা করেছে। সেই ধারাবাহিকতায় গণতান্ত্রিক…

Read More

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করে অন্তর্বর্তী সরকারে সাবেক প্রধান ড. মুহাম্মদ ইউনূস এ যাদুঘরকে ইতিহাসের আঁতুড়ঘর উল্লেখ করেন। দেশ পথ হারালে জুলাই জাদুঘরে এসে পথ খুঁজে নেয়ার আহ্বান জানান তিনি। আজ (বুধবার, ৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সম্বলিত জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। ড. মুহাম্মদ ইউনুস বলেন, ‘জুলাই জাদুঘরে টাটকা ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা হয়েছে। ইতিহাসের নতুন পর্যায়ে সৃষ্টি করেছে, অতীতকে ধারণ করেছে এবং ভবিষ্যৎ রচনা করেছে।’ এ সময় তিনি বলেন, ‘আনাসের চিঠি পরিকল্পিত নয়, সমস্ত তরুণ যেন এই চিঠির লেখক হয়।’ নতুন ভঙ্গিতে নতুন দৃষ্টিতে এগিয়ে যাবে বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, ‘দলে…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চব্বিশের গণঅভ্যুত্থান কোনো একক দল বা গোষ্ঠীর নয় উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না।’ আজ (বুধবার, ৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সম্বলিত জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, অপহরণকে স্বাভাবিক নিয়মে পরিণত করা হয়েছিল। দেড় দশকের নৃশংসতা শুধুমাত্র স্বাধীনতা পরবর্তী দুঃশাসনের সঙ্গে তুলনা চলে। জুলাই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের ইতিহাস তুলে ধরবে, উন্মোচন হবে ফ্যসিবাদের মুখোশ।’ জুলাই জাদুঘরে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস সংরক্ষিত থাকা…

Read More

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ দমকা হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পার। এমন আবহাওয়ার প্রভাবে সারা দেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৫ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত…

Read More

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শন করেন। উদ্বোধনের দিন জাদুঘরটি বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা থাকবে। প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

Read More

টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। এতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় নীলফামারীর ডিমলায় ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার, (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) যা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরআগেও সকাল ৬টায় বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। তিস্তার পানি বেড়ে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। ডিমলা টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান…

Read More

আজ ঐতিহাসিক ৫ আগস্ট। ঠিক দুই বছর আগে ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান ঘটে টানা ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের শাসন ব্যবস্থার। আন্দোলনের মুখে দেশ ছাড়েন তৎকালীন সরকার প্রধানসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। দীর্ঘ ৩৬ দিনের আন্দোলনে সহস্রাধিক মানুষের প্রাণহানির পর দেশের রাজনৈতিক ইতিহাসে শুরু হয় নতুন এক অধ্যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক গণঅভ্যুত্থানে। ২০২৪ সালের এই দিনে সকাল থেকেই রাজধানী ঢাকায় ছিল থমথমে পরিস্থিতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামে রাজপথে। দুপুরের পর সেই ঢল রূপ নেয় জনসমুদ্রে। ‘লং মার্চ টু…

Read More

৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস ও ১৫ আগস্টকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার বিকেল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন। এছাড়া জেলা পুলিশ, ৮ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ৫ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্যদের সমন্বয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ টহল, চেকপোস্ট এবং নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং…

Read More